ফুটবল

জয়ের ধারা অব্যাহত ব্রাজিলের

: ৩০ মার্চ ২০১৫, সোমবার, ১১:৫৬:৪১

অপ্রতিরোধ্য ব্রাজিল। রবিবার আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে চিলিকে ১-০ গোলে হারিয়ে টানা আটটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয় পেল পেলের দেশ ব্রাজিল। ৭০ মিনিটে দানিলোর পাস থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন বদলি খেলোয়াড় রবার্তো ফিরমিনো।

আবার বাংলাদেশের জালে হালি গোল

: ২৯ মার্চ ২০১৫, রবিবার, ২০:২৩:১৫

বাংলাদেশের লক্ষ্য থাকে এক, হয় তার উল্টো। সিরিয়ার বিপক্ষে জিতে না হোক এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়ে সুন্দর সূচনার লক্ষ্য ছিল। প্রথম ওই ম্যাচে হজম ১ হালি গোল। টিকে থাকার জন্য দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না লাল সবুজ জার্সিধারীদের। ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের এ ম্যাচেও হজম ১ হালি গোল। ২ ম্যাচে ৮ গোল খেয়ে এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে ওঠার স্বপ্ন ধুলিস্যাৎ ‘ই’ গ্রুপের আয়োজক বাংলাদেশের।

ভারতও চিনলো সিরিয়াকে

: ২৯ মার্চ ২০১৫, রবিবার, ১৮:০৯:৩৬

প্রথম ম্যাচে বাংলাদেশ চিনেছিল সিরিয়াকে। আজ (রবিবার) চিনলো ভারত। দক্ষিন এশিয়ার দুই পরাশক্তিকে চারটি করে গোল দিয়ে সিরিয়ার যুবারা বুঝিয়ে দিল ফুটবলে কতটা এগিয়ে তারা। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল মধ্যপ্রাচ্য আর দক্ষিন এশিয়ার ফুটবলের দুরত্বটা কতো।

জয় পেলো মেসিহীন আর্জেন্টিনা

: ২৯ মার্চ ২০১৫, রবিবার, ১৪:৪৩:৫৫

আগে থেকেই সন্দেহ ছিল মেসি খেলতে পারবেন কি না, তা নিয়ে। কারণ বৃহস্পতিবার এবং শুক্রবার দলের সঙ্গে অনুশীলন করেননি। লিওনেল মেসিকে নিয়ে তাই সংশয় ছিলই। তবে এল সালভাদরের বিপক্ষে শুধু মেসিই নন, কোচ জেরার্ডো মার্টিনো অনেক নামকরা ফুটবলারকেও মাঠে নামাননি। তবুও আর্জেন্টিনার জয় ২-০ গোলের ব্যবধানে।

মুখোমুখি সিরিয়া-ভারত

: ২৮ মার্চ ২০১৫, শনিবার, ১৯:৩৪:৫১

বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যেকার সন্ধ্যার ম্যাচটির মতো বিকেলের ম্যাচটির সমীকরণও এক। এক দল নামছে জয়ের তৃপ্তি নিয়ে, অরেক দলের সঙ্গী পরাজয়ের তীক্ততা। সিরিয়ার ঝুলিতে ৩ পয়েন্ট। আর শূন্য হাতে ভারত। এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে ‘ই’ গ্রুপের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচটি আগামীকাল (রবিবার) শুরু হবে বিকাল ৩ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

টিকতে হলে জিততে হবে

: ২৮ মার্চ ২০১৫, শনিবার, ১৮:৫৪:৩৮

শুরুতেই বড় ব্যবধানে হার। সেরা রানার্সআপ দলগুলোর একটি হয়ে চূড়ান্ত পর্বে ওঠার সম্ভাবনাও ফিকে বাংলাদেশের। এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে টিকে থাকতে হলে এখন বাংলাদেশকে বাকি দুটি ম্যাচ জিততে হবে। দুই ম্যাচের প্রথমটিতে আগামীকাল (রবিবার) উজবেকিস্তানের সামনে বাংলাদেশ।

ইউরো বাছাইয়ে ফেভারিটদের রাত

: ২৮ মার্চ ২০১৫, শনিবার, ১৩:২০:৩০

ফেভারিটদের জয়ে পার হলো ইউরো বাছাইপর্বের আরেকটি রাত। শুক্রবার রাতে প্রত্যাশিত জয়ে পেয়েছে ইংল্যান্ড, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড। রুনি, ওয়েলব্যাক, স্টার্লিং ও কানের গোলে লিথুনিয়ার বিপক্ষে ৪-০ ব্যবধানে জয় পেয়েছে ইংল্যান্ড।

শোচনীয় হারে শুরু বাংলাদেশের

: ২৭ মার্চ ২০১৫, শুক্রবার, ২০:১৩:০০

একটি ভালো সূচনার প্রত্যাশা ছিল বাংলাদেশ যুব ফুটবল দলের। জয় না হোক-সিরিয়ার কাছ থেকে একটি পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার স্বপ্ন ছিল রায়হানদের। সেটাতো হয়নি, উল্টো শুরুটা হলো দারুন হতাশা দিয়ে। একটি দুটি নয়-চার চারটি গোল হজম করে এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের মিশন শুরু হলো স্বাগতিকদের।

উজবেকিস্তানের বিলম্বিত ঝলক

: ২৭ মার্চ ২০১৫, শুক্রবার, ১৭:২৯:২৯

উজবেকিস্তান ২ : ০ ভারত
ভারতকে হারিয়ে এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করলো উজবেকিস্তান। আজ (শুক্রবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাছাই পর্বের ‘ই’ গ্রুপের প্রথম ম্যাচে উজবেকিস্তান ২-০ গোলে হারিয়েছে ভারতকে। দুটি গোলই হয়েছে শেষ ৪ মিনিটে। এক সময়ে মনে মনে হয়েছিল পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ছে দুই দল।

নেইমার-অস্কারে ফ্রান্সকে হারাল ব্রাজিল

: ২৭ মার্চ ২০১৫, শুক্রবার, ১০:২৪:৩৪

দেশের হয়ে করে ফেললেন ৪৩তম গোল। নেইমার ডি সিলভা যেন জাতীয় দলের জার্সিতেই সবচেয়ে বেশি সুন্দর। বার্সেলোনা তারকা নেইমার এবং চেলসি তারকা অস্কারের গোলে ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ জিতে নিল ব্রাজিল।

তারকা ঝলমলে বিকেল 

: ২৬ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ২১:৪৭:২০

একজন মাঠের পাশে দাঁড়িয়েই খুজতে থাকলেন কাজী মো. সালাউদ্দিনকে। টার্ফে বল নিয়ে ছোটাছুটি করা সব তারকার পিঠেই আছড়ে পড়লো তার চোখ। কিন্তু ওই দর্শকের চোখ খুজে পেলো না বাংলাদেশের ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার কাজী মো. সালাউদ্দিনেকে। পাবে কি করে? কাজী মো. সালাউদ্দিন যে মাঠেই ছিলেন না।

প্রীতি ফুটবল ম্যাচ ড্র

: ২৬ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ২০:০৯:০৭

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচটি ৪-৪ গোলে ড্র হয়েছে। বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিসিয়াল টার্ফে অনুষ্ঠিত লাল ও সবুজ দলের মধ্যেকার এ প্রীতি ফুটবল ম্যাচে লাল দলের গোল করেন ৯ মিনিটে সম্রাট, ২৯ মিনিটে ছোট মুন্না, ৩৬ মিনিটে মিলন ও ৫২ মিনিটে জালাল। সবুজ দলের গোল করেন ১৪ ও ৪২ মিনিটে নুরুল হক মানিক, ১৮ মিনিটে আব্দুস সালাম মুর্শেদী এবং ৫৯ মিনিটে হিরু।

সুন্দর সূচনার প্রত্যাশা রায়হানদের

: ২৬ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ১৯:৪৪:০২

এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে ‘ই’গ্রুপের তিন প্রতিপক্ষের দুটিই ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের উপরে। লাল-সবুজ জার্সিধারীদের দ্বিতীয় পর্বে ওঠার মিশনটাও শুরু হচ্ছে অপেক্ষাকৃত শক্তিশালী দুই দলের একটি সিরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।

ঢাকা পর্ব শুরু শুক্রবার

: ২৬ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ১৫:০৭:৩৪

মাসকাটে ‘এ’ এবং তেহরানে ‘সি’ গ্রুপের খেলা দিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে এশিয়ার দেশগুলোর রিও অলিম্পক ফুটবলের দৌঁড়। এশিয়ার কোন তিন দলের ভাগ্যে অলিম্পিক গেমসের টিকিট জোটে তা দেখতে অপেক্ষা করতে হবে আগামী জানুয়ারি পর্যন্ত। কাতারে অনুষ্ঠিতব্য এএফসি অনুর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের চ্যাম্পিয়ন, রানার্সআপ এবং তৃতীয় দল পাবে রিও’র টিকিট।

ফ্রান্সের মুখোমুখি আজ ব্রাজিল

: ২৬ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ১১:৫৭:৪৯

১৯৯৮ সালের বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। সেদিন জিদান ভেল্কিতেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল রোনালদোরা। সেই ম্যাচের কথা এখনও মনে রেখেছেন তখনকার ব্রাজিল অধিনায়ক কার্লোস দুঙ্গা। ১৭ বছ পর সেই প্যারিসেই ফের ফ্রান্সের মুখোমুখি হতে যাচ্ছে দুঙ্গার অভিভাবকত্বে থাকা ব্রাজিল। বাংলাদেশ সময় আজ রাত ২টায় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন।

অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র করল জার্মানি

: ২৬ মার্চ ২০১৫, বৃহস্পতিবার, ১১:৩৮:৩২

ম্যাচ শুরুর আগেই জার্মানির বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেলেন টনি ক্রুস। কিন্তু ম্যাচের স্মৃতি মোটেই সুখকর হল না তার জন্য। ফ্রিটজ ওয়াল্টার স্টেডিওনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচে তার দল ২-২ ড্র করল। ম্যাচের ১৭ মিনিটে স্যামি খেদিরার বাড়ানো পাসে মার্কো রেউস বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে এগিয়ে দেন।

আবার মাঠে নামছেন সালাউদ্দিন

: ২৫ মার্চ ২০১৫, বুধবার, ২০:৩১:২৩

কাজী সালাউদ্দিনের খেলা যারা দেখেননি তারা আগামীকাল বিকেল ৩ টায় মতিঝিল বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিসিয়াল টার্ফে আসতে পারেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড়দের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে। সে ম্যাচে বাফুফে সভাপতি কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন।

টিকিট জালিয়াতি করে যুবক গ্রেফতার

: ২৩ মার্চ ২০১৫, সোমবার, ২১:২১:১০

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের লটারির প্রথম পুরস্কারের টিকিট জালিয়াতির অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন শরিয়তপুরের কিং খান নামের এক যুবক। আজ (সোমবার) ওই যুবক বাফুফে ভবনে এসে লটারির ৩০ লাখ টাকার প্রথম পুরস্কার দাবি করেন।

আবাহনী-উজবেক প্রস্তুতি ম্যাচ মঙ্গলবার

: ২৩ মার্চ ২০১৫, সোমবার, ২০:৪৩:২৭

স্বাগতিক বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচ খেলে একটি হেরেছে, একটি জিতেছে। মোহামেডানের কাছে ২-০ গোলে হারলেও শেখ রাসেলের কিপক্ষে ১-০ গোলে জয় পায় ক্রুইফ শিষ্যরা। প্রস্তুতি ম্যাচ খেলতে এবং বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে বিদেশি তিন দলের মধ্যে সবার আগে ঢাকা এসেছে উজবেকিস্তান যুব ফুটবল

তিন ফুটবলারকে জরিমানা

: ২৩ মার্চ ২০১৫, সোমবার, ২০:২৪:২০

ফেডারেশন কাপে শৃঙ্খলা ভঙ্গের দায়ে শেখ রাসেল ক্রীড়া চক্রের তিন ফুটবলার জাহিদ হাসান এমিলি, মিঠুন চৌধুরী ও রাসেল মাহমুদ লিটনকে ৫ হাজার টাকা জরিমান করেছে বাফুফে। আজ ( সোমবার) বাফুফে ডিসিপ্লিনারী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সব সংবাদ

অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add