for Add

ড্র’ই হলো মেলবোর্ন টেস্ট

201981নিজস্ব প্রতিবেদক: মেলবোর্নে জয় পেলো না কোন দলই। শেষ পর্যন্ত নিষ্প্রান ড্র মেনে নিয়েই মাঠ ত্যাগ করতে হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া এবং সফরকারী ভারতকে।

৩৮৩ রানের লিড নিয়ে ভারতকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার জন্য ছেড়ে দেয় স্বাগতিকরা। জয়ের জন্য ৩৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬ উইকেট হারিয়ে ভারত ১৭৪ রান করতে সক্ষম হয়। আর এক ঘন্টা সময় পেলে হয়তো ভারতকে অলআউট করে জয় নিয়েই ফিরতে পারতো অস্ট্রেলিয়া। কিন্তু সেটা আর সম্ভব হলো না সময় স্বল্পতার কারণে।

৭ উইকেটে ২৬১ রান নিয়ে মেলবোর্ন টেস্টের শেষ দিন শুরু করে অষ্ট্রেলিয়া। অসি অধিনায়ক স্টিভেন স্মিথ তাকিয়েছিলেন শন মার্শের সেঞ্চুরির দিকেই। কিন্তু নার্ভাস নাইনটি নাইনে (৯৯) এসে যখন মার্শ আউট হয়ে যান, তখনই ৯ উইকেটে ৩১৮ রানেই ইনিংস ঘোষণা করে দেয় অসিরা।

জবাবে খেলতে নেমে শুরু থেকেই হ্যাজলউড, জন আর হ্যারিসরা আঘাত হানে ভারতের ইনিংসে। ১৯ রানেই তিন উইকেট হারায় ভারত। এরপর কোহলি আর আজিঙ্কা রাহানে মিলে ৮৫ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। আর তাতেই টেস্ট হার থেকে বেঁচে যায় ধোনি অ্যান্ড কোং।

কোহলি করেন ৫৪ আর রাহানে করেন ৪৮ রান। শেষ দিকে ধোনি ২৪ এবং অশ্বিন ৮ রানে অপরাজিত থাকেন। ২ উইকেট করে নেন জনসন, হ্যারিস আর হ্যাজলউড।
উল্লেখ্য, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১৭ বছর পর এই প্রথম কোন টেস্ট ড্র হলো। সর্বশেষ এই মাঠে ১৯৯৭ সালে দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়া মিলে টেস্ট ড্র করে।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া: ৫৩০ ও ৩১৮/৯ ডি. ৯৮ ওভার(শন মার্শ ৯৯, রজার্স ৬৯, ওয়ার্নার ৪০; যাদব ২/৮৯, শামি ২/৯২, শর্মা ২/৪৯, অশ্বিন ২/৭৫)।
ভারত: ৪৬৫ ও ১৭৪/৬, ৬৬ ওভার (কোহলি ৫৪, রাহানে ৪৮, ধোনি ২৪*, পুজারা ২১; জনসন ২/৩৮, হ্যারিস ২/৩০, হ্যাজলউড ২/৪০)।
ফল: ম্যাচ ড্র।
সিরিজ: অস্ট্রেলিয়া ২-০ এগিয়ে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add