for Add

শ্রীলংকাকে হারিয়ে কোয়ার্টারে অস্ট্রেলিয়া

208055নিজস্ব প্রতিবেদক: সাঙ্গাকারার অসাধারণ এক সেঞ্চুরি। টানা তিন ম্যাচে সেঞ্চুরির রেকর্ড গড়েও জেতাতে পারলেন না শ্রীলংকাকে। ৩৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন সাঙ্গাকারা-দিলশানরা। কিন্তু শেষ ১০ ওভারের ব্যর্থতায় শেষ পর্যন্ত শ্রীলংকাকে হারতে হলো ৬৪ রানের ব্যাবধানে।

গ্লেন ম্যাক্সওয়েলের টর্নেডো গতিতে প্রথম সেঞ্চুরিতে ৩৭৬ সালের বিশাল সংগ্রহ গড়ে জিতল অস্ট্রেলিয়া। কুমার সাঙ্গাকারার শতকে লড়াইয়ে করলেও শেষ রক্ষা হয়নি শ্রীলংকার!

তিন জয়ে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলল অস্ট্রেলিয়া। টানা পাঁচ ম্যাচ জয়ে সবার আগে শেষ আট নিশ্চিত করে নেয় নিউজিল্যান্ড।

শুরুতে থিরিমান্নের উইকেট হারালেও সাঙ্গাকারা আর দিলশানের ১১৯ রানের জুটি শ্রীলংকাকে জয়ের বন্দরেই পৌঁছে দিচ্ছিল প্রায়। এই দু’জনের পর শ্রীলংকা এগুচ্ছিল অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও দিনেশ চান্দিমালের ব্যাটে ভর করে। কিন্তু চোট পেয়ে চান্দিমালের মাঠ ছাড়ার পরই খেই হারিয়ে ফেলে লংকানরা। শেষ পর্যন্ত ৪৬.২ ওভারে ৩১২ রানে অলআউট হয়ে যায় তারা।

জেমস ফকনারের বলে ৬২ রান করা দিলশান এলবিডব্লিউতে আউট হলে ভাঙে ১১৯ রানের দ্বিতীয় উইকেট জুটি। মাহেলা জয়াবর্ধনের সঙ্গে ৫৩ রানের আরেকটি জুটি উপহার দেন সাঙ্গাকারা।

রান আউট হয়ে জয়াবর্ধনের বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি সাঙ্গাকারাও। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা তিনটি শতকে পৌঁছানোর পর ফকনারের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। ২৪তম শতক করা সাঙ্গাকারার (১০৪) ১০৭ বলের ইনিংসটি গড়া ১১টি চারে।

নেমেই আক্রমণাত্মক ব্যাটিং করা দিনেশ চান্দিমালের সঙ্গে অ্যাঞ্জেলো ম্যাথিউসের ৪৪ বলে ৮০ রানের জুটিতে দ্রুত রান তোলে। দলকে জয়ের পথেই নিয়ে এসেছিল এ দু’জন।

এ সময় শ্রীলংকার সংগ্রহ ৪ উইকেটে ২৮১ রান। চান্দিমাল আহত হয়ে মাঠের বাইরে চলে যাওয়ার পরই ৩১ রান যোগ করেই অলআউট হয় তারা।

208049এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে তৃতীয় উইকেটে ১৭৯ বলে ১৩৪ রানের জুটি গড়েন ক্লার্ক-স্মিথ। এই দু’জনের বিদায়ের পর ম্যাক্সওয়েল ও ওয়াটসন পাল্টা আক্রমণে দ্রুত রান তুলতে থাকেন। ৮২ বলে ১৬০ রানের জুটি গড়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বড় সংগ্রহের পথে নিয়ে যান ম্যাক্সওয়েল ও ওয়াটসন। বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম শতকে ম্যাক্সওয়েল খেলেন বিস্ফোরক ইনিংস।

মাত্র ১ বলের জন্য কেভিন ও’ব্রায়ানের বিশ্বকাপে দ্রুততম শতকের রেকর্ড ভাঙতে পারেননি ম্যাক্সওয়েল। তবে ৫১ বলে শতক করে অস্ট্রেলিয়ার দ্রুততম শতকের রেকর্ড ঠিকই নিজের করে নেন তিনি। ভারতের বিপক্ষে ৫৭ শতকে পৌঁছে রেকর্ডটি করেছিলেন জেমস ফকনার।

ম্যাচ সেরা ম্যাক্সওয়েলের ৫৩ বলের ইনিংসটি ১০টি চার ও ৪টি ছক্কায় সাজানো। তার বিদায়ের পর দ্রুত উইকেট হারালেও ওয়াটসন ও ব্র্যাড হ্যাডিন দলকে পৌনে চারশ’রানে নিয়ে যান।

সব সংবাদ

বায়ার্ন মিউনিখের রেকর্ড আয় প্রোটিয়াদের তোপে ৯১ রানেই অলআউট বাংলাদেশ তরুণদের জন্য বিনা মূল্যে ক্রিকেট প্রশিক্ষণের পরিকল্পনা বিসিবির মুখ লক্ষ্য করে বল ছুড়েও লাল কার্ড এড়ালেন মেসি ডুলির ভবিষ্যৎ নিয়ে বাফুফে সিদ্ধান্ত নেবে পরবর্তী সভায় অনুশীলনের ভিডিও ধারণ করে ক্ষমা চাইলেন ড্রোন অপারেটর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, হৃদয়ের জরিমানা মোহামেডান-আবাহনীর ঐতিহ্য ফিরিয়ে আনতে চান আমিনুল হারমারের ছয় শিকারে বড় হার বাংলাদেশের পাঁচ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরছে ক্লাব ফুটবল বাংলাদেশ এখনো ৯৯ রানে পিছিয়ে পাকিস্তানের স্বপ্ন ভেঙে ভারতের দশম সাফ শিরোপা বৃষ্টিতে ভেসে গেল তৃতীয় দিন, ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত বাংলাদেশের দশম শিরোপার হাতছানি ভারতের, প্রথমের স্বপ্ন পাকিস্তানের কাপ্তাই লেকে দূরপাল্লার সাঁতারে ফয়সাল-মুক্তির শ্রেষ্ঠত্ব বাংলাদেশের ৪০০, জবাবে দক্ষিণ আফ্রিকার ১৩২/১ আগামীতে সাফ চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ: আমিনুল হক অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব আয়োজন করবে বাংলাদেশ হৃদয়ের সেঞ্চুরি, লিটনের ৯২; দক্ষিণ আফ্রিকায় রেকর্ড বাংলাদেশের গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন মোরসালিন আহমেদ শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, ফাইনালে পাকিস্তান ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত ১৫ বছরেই টি-টোয়েন্টির সর্বকনিষ্ঠ অধিনায়ক সূর্যবংশী শিরোপার স্বপ্নে পাকিস্তান বাধা, ফাইনালের লড়াইয়ে বাংলাদেশ ৪৩ ম্যাচ অপরাজিত থেকে ইতিহাস গড়ল স্পেন অনুপস্থিত হামজাই মঞ্চের মধ্যমণি সেমিফাইনালে পাকিস্তনের কাছে হেরে বাংলাদেশের বিদায় ফারহানের গোল দেখে মুগ্ধ ডুলি, ‘এমন গোল করা সহজ নয়’ বৈষম্য ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন শ্রীলঙ্কার কোচ শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা বাংলাদেশ, সেমিফাইনালে পাকিস্তান মালদ্বীপকে বিদায় করে সেমিফাইনালে ভারত দৃষ্টিনন্দন গোল না হওয়ার আক্ষেপ আর সুন্দরতম গোলের দেখা শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে শেষ করার লক্ষ্য বাংলাদেশের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ আর নেই অভিজ্ঞ কোচ থাকতে অনভিজ্ঞ এরিক কেন? শ্রীলঙ্কা ম্যাচের আগে ঢাকায় হামজা পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ বাংলাদেশ: শান্ত শেষ ম্যাচের আগেই সেমিফাইনালে বাংলাদেশ সাফে মালদ্বীপকে উড়িয়ে প্রথম জয় পাকিস্তানের আপাতত লিড বাড়ানোই লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের ঢাকা ইউনাইটেড অপরাজিত চ্যাম্পিয়ন হামজা-ফারহান যোগ দিচ্ছেন, শ্রীলঙ্কা ম্যাচে শক্তি বাড়ছে বাংলাদেশের ঐতিহাসিক ডাবল সেঞ্চুরিতে হৃদয়ের একাধিক রেকর্ড  রোনালদোর বিদায়বার্তায় মেসির চেয়ে বেশি সাড়া রোনালদোর আন্তর্জাতিক বিদায়কে ‘অবসর’ বলতে নারাজ মরিনিও আন্তর্জাতিক ফুটবলে রোনালদো-অধ্যায়ের সমাপ্তি মুশফিক-হৃদয়ের ব্যাটে লিড নেওয়ার আশা বাংলাদেশের ইব্রাহিমের গোলে সাফে বাংলাদেশের শুভসূচনা ২২ বছর পর ঢাকায় ভারত-পাকিস্তান, জিতল ভারত

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add