for Add
নিজস্ব প্রতিবেদক : ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ১৮:২২:৫৭

বাংলাদেশ সেপাক টাকরো অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আগামী ২৪ ও ২৫ অক্টোবর ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দানে আর্টিসান ষষ্ঠ জাতীয় পুরুষ এবং তৃতীয় জাতীয় নারী সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে।
এর আগে ২২ ও ২৩ অক্টোবর ঢাকা জাতীয় স্টেডিয়ামের কনফারেন্স রুমে সুষ্ঠুভাবে চ্যাম্পিয়নশিপ পরিচালনার লক্ষ্যে একটি রেফারি ও কোচেস কোর্স অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন জেলার ৩৫ জন পুরুষ ও নারী রেফারি ও কোচ অংশ নেবেন।
দুইদিনব্যাপী কোর্স শেষে জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করবেন।
For add
For add
For add
For add
for Add