for Add

সৌদির ক্রিকেট উন্নয়নে পাশে থাকবে বাংলাদেশ

যুব ও ক্রীড়া উন্নয়নে বাংলাদেশের সাথে সৌদি আরব একযোগে কাজ করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান ও বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রী এর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন সৌদি আরবের রাষ্ট্রদূত। এ সময়ে বন্ধু প্রতীম দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সহযোগিতামূলক সম্পর্ককে আরো মজবুত করতে ব্যবসা বানিজ্য, জনশক্তি রপ্তানি ও ধর্মীয় সহযোগিতার পাশাপাশি যুব ও ক্রীড়ার উন্নয়নেও দুই দেশ একযোগে কাজ করবে মর্মে মতৈক্য হয়।

বাংলাদেশকে সৌদি আরবের ভ্রাতৃপ্রতীম দেশ উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, সৌদি আরব সব সময় বাংলাদেশের পাশে রয়েছে। দ্বিপাক্ষিক যৌথ অর্থনৈতিক বিভিন্ন বিষয়সমুহ যেমন বাণিজ্য থেকে শুরু করে জনশক্তি, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায়ও বন্ধু প্রতিম দুই দেশ আন্তরিকভাবে কাজ করছে। সৌদি সরকার যুব ও ক্রীড়ার উন্নয়নের ক্ষেত্রেও বাংলাদেশের সাথে কাজ করতে চায়। বাংলাদেশ স্পোর্টস এ অনেক ভালো করছে। বিশেষ করে ক্রিকেট বিশ্বে বাংলাদেশ শক্তিশালী দল। ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশ সৌদি আরবকে সহযোগিতা করতে পারে। একইভাবে সৌদি আরবও বাংলাদেশকে ফুটবল, আর্চারী, ব্যাডমিন্টনে সহযোগিতা করতে পারে। যার ফলে উভয় দেশের জনগণই উপকৃত হবে।

সৌদি সরকার বাংলাদেশে ক্রীড়া সামগ্রী প্রস্তত শিল্পেও বিনিয়োগে আগ্রহী বলে জানান রাষ্ট্রদূত।

সৌদি রাষ্ট্রদূতের প্রস্তাবনাকে স্বাগত জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রী বলেন, আমরা সাম্প্রতিক সময়ে ক্রিকেট, নারী ফুটবল, আরচ্যারীসহ অন্যান্য খেলাধুলাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি। বর্তমানে বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এর সুবিধা ভোগ করছে। দেশের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশই যুব সমাজ। দেশের এ বিশাল সংখ্যক জনগোষ্ঠিকে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে আধুনিক বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদে রুপান্তরিত করছে। এ সকল দক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত জনশক্তি বাংলাদেশ সরকার সৌদি আরবে রফতানী করছে। যারা উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

যুব ও ক্রীড়ার উন্নয়নে উভয় দেশের মধ্যে অচিরেই সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে ক্রীড়ার উন্নয়নে উভয় দেশের দক্ষ অভিজ্ঞ খেলোয়াড় কোচ ও কর্মকর্তা বিনিময়ের মাধ্যমে উভয় দেশ উপকৃত হবে। পারস্পারিক অংশীদারিত্বের ভিত্তিতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচী গ্রহণ করা হবে। সৌদি উন্নয়ন সহায়তা ফান্ডের মাধ্যমে বিভিন্ন স্পোর্টস অবকাঠামো নির্মাণ করা যাবে। এছাড়াও যুব বিনিময় কর্মসূচী বাস্তবায়ন করা হবে। যুবকদের প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি ক্রীড়া, বিনোদন ও সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত করার উপর গুরুত্বারোপ করা হবে।

সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদ সহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add