for Add

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ১৫০ রানে জিতলো টাইগাররা

বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের ঘুর্ণিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট জিতেছে স্বাগতিক বাংলাদেশ। দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে শনিবার বাংলাদেশ ১৫০ রানের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারী নিউজিল্যান্ডকে। আফগানিস্তান-জিম্বাবুয়ের পর শক্তি বিবেচনায় বড় দলের বিপক্ষে রানের হিসেবে এটিই সবচেয়ে বড় জয় টাইগারদের। সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর প্রথমবারের মতো খেলতে নেমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে নিজেদের প্রথম ম্যাচেই অবিস্মরণীয় জয় তুলে নিলো সাকিব আল হাসান-তাসকিন আহমেদ বিহীন বাংলাদেশ।বাসস।

২০২১ সালে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা নিউজিল্যান্ডকে এই নিয়ে দ্বিতীয়বার বড় ফরম্যাটে হারালো বাংলাদেশ। এর আগে ২০২২ সালের প্রথম সপ্তাহে নিউজিল্যান্ডের মাটিতে মাউন্ট মঙ্গানুইয়ে ৮ উইকেটে জয় পেয়েছিলো টাইগাররা। নিজেদের টেস্ট ইতিহাসে ১৩৯তম ম্যাচে ১৯তম জয় পেল বাংলাদেশ।

প্রথম টেস্টে বাংলাদেশের ছুঁড়ে দেয়া ৩৩২ রানের টার্গেটে পঞ্চম ও শেষ দিনের প্রথম সেশনে ১৮১ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশকে ১-০ ব্যবধানে এগিয়ে নিতে বড় অবদান রাখেন তাইজুল। প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি। তাইজুলের পাশাপাশি বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দ্বিতীয় ইনিংসে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ১০৫ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ৩৩২ রানের টার্গেটে ৭ উইকেটে ১১৩ রানে চতুর্থ দিন শেষ করেছিলো নিউজিল্যান্ড। ম্যাচ জিততে পঞ্চম ও শেষ দিনে ৩ উইকেট হাতে নিয়ে আরও ২১৯ রান প্রয়োজন ছিলো কিউইদের। ড্যারিল মিচেল ৪৪ ও ইশ সোধি ৭ রানে অপরাজিত ছিলেন।

পঞ্চম দিনের ক্যারিয়ারের নবম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মিচেল। অর্ধশতকের পর মিচেলের প্রতিরোধ ভাঙ্গেন স্পিনার নাইম হাসান। সুইপ করতে গিয়ে তাইজুলকে ক্যাচ দেন ৫৮ রান করা মিচেল।

এরপর উইকেটে এসে বাংলাদেশ বোলারদের উপর চড়াও হন নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি। ১টি চার ও ২টি ছক্কা মারেন তিনি। সাউদির মারমুখী ইনিংসকে ৩৪ রানে থামিয়ে দেন তাইজুল। শর্ট মিড উইকেটে জাকির হাসানকে ক্যাচ দেন ২৪ বলে ৩৪ রান করা সাউদি। এর মাধ্যমে ক্যারিয়ারে ৪৩তম টেস্টে ১২তমবারের মত ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট পূর্ণ করেন তাইজুল।

৭২তম ওভারে সোধিকে ব্যক্তিগত ২২ রানে থামিয়ে নিউজিল্যান্ডকে ১৮১ রানে গুটিয়ে দেন তাইজুল। ৩১ দশমিক ১ ওভার বল করে ৭৫ রানে ৬ উইকেট নেন তাইজুল। প্রথম ইনিংসে ১০৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। ম্যাচে তাইজুলের শিকার ১৮৪ রানে ১০ উইকেট। টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার ম্যাচে ১০ উইকেট নিলেন এ স্পিনার। তাইজুল ছাড়াও নাইম ২টি, শরিফুল-মিরাজ ১টি করে উইকেট নেন।

আগামী ৬ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।

স্কোর কার্ড : (টস-বাংলাদেশ)

বাংলাদেশ প্রথম ইনিংস : ৩১০/১০, ৮৫.১ ওভার (জয় ৮৬, শান্ত ৩৭, মোমিনুল ৩৭, ফিলিপস ৪/৫৩)।

নিউজিল্যান্ড প্রথম ইনিংস : ৩১৭/১০, ১০১.৫ ওভার (উইলিয়ামসন ১০৪, তাইজুল ৪/১০৯)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : (আগের দিন ২১২/৩, ৬৮ ওভার, শান্ত ১০৪, মুশফিকুর ৪৩) :

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস : (১১৩/৭, ৪৯ ওভার, মিচেল ৪৪ঁ ও সোধি ৭*) :
লাথাম ক নুরুল ব শরিফুল ০
কনওয়ে ক শাহাদাত ব তাইজুল ২২
উইলিয়ামসন এলবিডব্লু ব তাইজুল ১১
নিকোলস ক নাইম ব মিরাজ ২
মিচেল ক তাইজুল ব নাইম ৫৮
ব্লান্ডেল ক নুরুল ব তাইজুল ৬
ফিলিপস এলবিডব্লু ব নাইম ১২
জেমিসন এলবিডব্লু ব তাইজুল ৯
সোধি ক জাকির ব তাইজুল ২২
সাউদি ক জাকির ব তাইজুল ৩৪
প্যাটেল অপরাজিত ০
অতিরিক্ত (বা-৪, নো-১) ৫
মোট (৭ উইকেট, ৪৯ ওভার) ১১৩

উইকেট পতন : ১-০ (লাথাম), ২-১৯ (উইলিয়ামসন), ৩-৩০ (নিকোলস), ৪-৪৬ (কনওয়ে), ৫-৬০ (ব্লান্ডেল), ৬-৮১ (ফিলিপস), ৭-১০২ (জেমিসন), ৮-১৩২ (জেমিসন), ৯-১৭৮ (জেমিসন), ১০-১৮১ (সোধি)।

বাংলাদেশ বোলিং :
শরিফুল : ৬-২-১৩-১,
মিরাজ : ১৫-৪-৪৪-১,
তাইজুল: ৩১.১-৮-৭৫-৬ (নো-১),
নাইম: ১৭-৩-৪০-২,
মোমিনুল : ২-০-৫-০।

ফল : বাংলাদেশ ১৫০ রানে জয়ী।

সিরিজ : দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

ম্যাচ সেরা : তাইজুল ইসলাম (বাংলাদেশ)।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add