for Add

আফগানিস্তান টেস্ট দিয়ে ফিরতে চান তাসকিন

তিন ফরম্যাটে খেলার লক্ষ্যে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট দিয়ে আবারও ক্রিকেটে ফিরতে চান পেসার তাসকিন আহমেদ।
পিঠের ইনুজরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন তাসকিন। কিছুদিন আগে ফুল রান আপে বোলিং শুরু করেছেন। ইনজুরির কারণে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট এবং ইংল্যান্ডের মাটিতে একই প্রতিপক্ষের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মিস করেছেন তাসকিন।

তাসকিন বলেন, এ মুহূর্তে পরিশ্রম বেশি হলেও কোন অস্বস্তিবোধ করছেন না। যত দ্রুত সম্ভব জাতীয় দলে ফিরতে এটি তাকে আত্মবিশ্বাস দিচ্ছে।

আজ মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলনের পর তাসকিন বলেন, ‘শারীরিক অবস্থা এখন ভাল আছে। বোলিং শুরুর পর আমি চারটি সেশন শেষ করেছি এবং ধীরে ধীরে কাজের চাপ বাড়িয়েছি। এটি আমাকে আত্মবিশ্বাস দিয়েছে এবং কোন সমস্যায় পড়িনি।’

তিনি আরো বলেন, ‘আমি আশা করি আফগানিস্তানের বিপক্ষে টেস্টে খেলবো। দেখা যাক কি হয়। টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।’ তিন ফরম্যাটে খেলার লক্ষ্যে কাজের চাপ সামলাতে ফিটনেসের উপর জোর দিয়েছেন তাসকিন।

তাসকিন বলেন, ‘বিশ্বের অনেক পেসার আছেন যারা ক্রিকেটের তিন ফরম্যাটেই খেলছেন। বড় ইস্যু হচ্ছে ফিটনেস। ফিটনেসের সেরা পর্যায়ে থাকতে হবে আপনাকে। আপনার শরীরের যত্ম নিতে হবে। নয়তো তিন ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়া কঠিন। হয়তো আমি ভাল অবস্থায় নেই। এ জন্য আমি নিয়মিত ইনজুরিতে পড়ি। নিজেকে যতটা সম্ভব ফিট রাখার চেষ্টা করছি। আমি সুপার ফিট হবার জন্য কঠোর পরিশ্রম করছি।’

দুই পর্বে বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে আফগানিস্তান। প্রথম পর্বে একটি টেস্ট খেলবে আফগানরা। যা শুরু হবে ১৪ জুন। জুলাই মাসে ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজ শেষ করে আবারও বাংলাদেশ সফরে এসে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানরা। -বাসস

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add