for Add

হোয়াইটওয়াশ এড়ানোর পরীক্ষায় বাংলাদেশ

সফরকারী ইংল্যান্ডের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় তথা শেষ ম্যাচে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ।

দুপুর ১২টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস চ্যানেল।

২০১২ সালে সর্বশেষ ঘরের মাঠে পাকিস্তানের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এরপর ২০১৪ সালে তিন ম্যাচের সিরিজে ভারতের কাছে ২-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।

ভারতের বিপক্ষে ঐ সিরিজের পর থেকেই ওয়ানডে ফরম্যাটে উন্নতি করা শুরু করে বাংলাদেশ। বিদেশের মাটিতে নিয়মিত ম্যাচ জয়ের ধারা শুরু করার পাশাপাশি ঘরের মাঠে অপ্রতিরোধ্য হয়ে উঠে তারা। ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজের আগে ২০১৬ সালে মাত্র ১টি সিরিজ হারে টাইগাররা। কাকতালীয়ভাবে আবারও ইংল্যান্ডের কাছে সিরিজ হেরে যায় বাংলাদেশ। এতে ঘরের মাঠে সাতটি ওয়ানডে সিরিজ জয়ের পর অবশেষে হারলো টাইগাররা।

আক্রমণাত্মক ক্রিকেট খেলার অভ্যাস থাকলেও প্রথম দুই ম্যাচে কন্ডিশনের সাথে মানিয়ে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নেয় ইংল্যান্ড।
প্রথম ম্যাচে বাংলাদেশী স্পিনারদের দারুণভাবে সামলে ৩ উইকেটের জয় পায় ইংলিশরা। দ্বিতীয় ওয়ানডেতে ১৩২ রানের বড় জয়ে সিরিজ নিজেদের করে নেয় ইংল্যান্ড।

সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের ভেন্যু বাংলাদেশের জন্য আতংকে রুপ নিয়েছে বিশেষভাবে মন্থর পিচের কারণে। মাত্র তিন মাস আগে এই ভেন্যুতে নিজেদের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ভারতের কাছে ২২৭ রানে ম্যাচ হারে তারা। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৪০৯ রান করেছিল ভারত। জবাবে ১৮২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

ব্যাটিং পিচে সুবিধা নিয়ে ইংল্যান্ড কি করতে পারে সেটি মিরপুরে দ্বিতীয় ম্যাচে প্রমাণ করেছে। এজন্য চট্টগ্রামের উইকেট একই রকম হলেও বাংলাদেশের হোয়াইটওয়াশের এড়ানোর সুযোগ ক্ষীণ হয়ে যাবে।

তৃতীয় ম্যাচের আগে বাংলাদেশের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ বলেন, ‘পরাজিত দলের অংশ হওয়া সুখকর হবে না কিন্তু এটিই ম্যাচেরই অংশ। আমরা শক্তিশালী দল হিসেবে ঘুরে দাঁড়াতে চাই।’ তিনি আরও বলেন, ‘আমরা চ্যালেঞ্জ নিতে চাই। এই ফরম্যাটের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে ভালো করার জন্য আমরা বদ্ধপরিকর।’

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের একাদশে কিছু পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে দারুণ ব্যাট করেছে ইংল্যান্ডের টপ-অর্ডার ব্যাটার। চট্টগ্রামের উইকেট ব্যাটারদের জন্য সহায়ক হলে অবশ্যই তারা আনন্দিত হবে।

এখন পর্যন্ত ২৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ ও ইংল্যান্ড। এরমধ্যে ১৯টিতে জিতেছে ইংলিশরা। বাংলাদেশের জয় মাত্র ৪টিতে। একমাত্র টেস্ট প্লেয়িং দেশ হিসেবে এখনও বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারেনি ইংল্যান্ড। –বাসস

বাংলাদেশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুুদল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।

ইংল্যান্ড : জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মঈন আলী, জোফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রেসি টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add