for Add

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ট্রফি উম্মোচন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ‘দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট’ আগামীকাল ১৯ মার্চ শনিবার থেকে শুরু হচ্ছে। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে বিকেল ৫টায় প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

এদিকে আজ ১৮ মার্চ শুক্রবার বিকেলে হোটেল ৭১’ এ অংশগ্রহণকারী দেশগুলোর উপস্থিতিতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের ট্রফি উম্মোচন করেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্মসম্পাদক ও অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হক-এর উপস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন টুর্নামেন্ট ডিরেক্টর প্রসাদ রাও, কেনিয়া জাতীয় কাবাডি দলের কোচ লেভেন্তের ওগোতা। এ সময় উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়, কোচ, অফিসিয়াল, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সম্পাদক নেওয়াজ সোহাগ ও কোষাধ্যক্ষ আরিফ মিহির প্রমুখ।

আগামীকাল ১৯ মার্চ শনিবার বিকেল সাড়ে ৫টায় উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন স্বাগতিক বাংলাদেশ ও ইংল্যান্ড পরস্পরের মোকাবেলা করবে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কা ও মালয়েশিয়া এবং সন্ধ্যা সাড়ে ৭টায় বর্তমান রানার্সআপ কেনিয়া ও ইরাক একে অপরের বিপক্ষে খেলবে। ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

উল্লেখ্য এবারের আসরে ৮টি দল দু‘টি গ্রুপে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। ‘এ’ গ্রুপে স্বাগতিক বাংলাদেশের সাথে রয়েছে শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও ইংল্যান্ড। অপরদিকে ‘বি’ গ্রুপে আছে কেনিয়া, নেপাল, ইন্দোনেশিয়া ও ইরাক।

সব সংবাদ

নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add