for Add

অবিক্রিত আমিনুলের অসহায় উত্তর, ‘বলার কিছু নেই’

কদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন দেশের প্রায় সবকটি গণমাধ্যমের সামনে লেগ স্পিনারের গুরুত্বের কথা তুলে ধরেন। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত লেগ স্পিনার খেলানোর নিশ্চয়তাও দেন। অথচ পাপনের এমন কথার কিছুদিন না যেতেই দেখা গেল উল্টো চিত্র।

বাংলাদেশ জাতীয় টি-টোয়েন্টি দলের নিয়মিত মুখ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। অথচ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের প্লেয়ার্স ড্রাফটে তিনি বিক্রিই হননি! বিসিবির মালিকানায় থাকা একটি দলসহ মোট ছয়টি দলের কেউই আগ্রহ দেখাননি বিপ্লবের প্রতি।

সোমবার (২৭ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ড্রাফট অনুষ্ঠিত হয়। আমিনুল ড্রাফটে দল না পাওয়ার বিষয়টি জেনেছেন ড্রাফট শেষ হবার সঙ্গে সঙ্গেই। দল না পাওয়ায় বিস্মিত আমিনুল নিজেও।

মুঠোফোনে রাইজিংবিডিকে বলেছেন, ‘ড্রাফটে যে দল পাইনি সেটি আমি জেনেছি। আসলে আমি বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছি। এখনো সময় আছে। দেখা যাক সামনে কী আছে। এই মুহূর্তে এর চেয়ে বেশি আসলে আমার বলার নাই। সময় হলে বলা যাবে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।’

আরেক প্রশ্নের উত্তরে আমিনুল নিজের অসহায়ত্ব প্রকাশ করেছেন এভাবে, ‘আমি কী বলবো ভাই। বলার কিছু নেই আমার।’

সবশেষ পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের সবকটি ম্যাচই খেলেছেন আমিনুল। তিন ম্যাচে নিয়েছেন ২ উইকেট। সব মিলিয়ে ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই লেগ স্পিনার। এই ম্যাচগুলোতে তিনি নিয়েছেন ১২ উইকেট। সর্বোচ্চ ৩৪ রান দিয়ে নেন ৩ উইকেট। এ ছাড়া ২৮টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলে আমিনুল নিয়েছেন ২৪ উইকেট।

তাকে রাখা হয়েছিল ‘সি’ ক্যাটাগরিতে। পারিশ্রমিক ছিল ২৫ লাখ টাকা। তরুণ এই লেগ স্পিনার দল না পেলেও ভাগ্য খুলেছে জুবায়ের হোসেন লিখন ও রিশাদ হোসেনের। জুবায়েরকে দলে নিয়েছে সিলেট সানরাইজার্স। ড্রাফট শেষে বিসিবির দল ঢাকা রিশাদ হোসেনকে দলে ভিড়িয়েছে।

Tags: ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add