for Add

মুরাদের ঘূর্ণিতে ইনিংস ব্যবধানে জয় মধ্যাঞ্চলের

আগের দিনই উত্তরাঞ্চলের ৫ উইকেট ছেঁটে বিশাল জয়ের প্রেক্ষাপট তৈরি করে রেখেছিল ওয়ালটন মধ্যাঞ্চল। কিন্তু শেষ দিনে চোয়ালবদ্ধ দৃঢ়তায় ম্যাচ বাঁচানোর আশা জাগিয়েছিলেন মার্শাল আইয়ুব ও মাহিদুল ইসলাম অঙ্কন। তবে বাঁহাতি স্পিনার হাসান মুরাদের ঝলকে ভেঙ্গে যায় তাদের প্রতিরোধ। আর কেউ দাঁড়াতে না পারায় বিশাল ব্যবধানেই জিতেছে মধ্যাঞ্চল।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিএলের প্রথম রাউন্ডে বিসিবি উত্তরাঞ্চলকে ইনিংস ও ৭০ রানে হারিয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল।

প্রথম ইনিংসে মাত্র ২১৯ রানে গুটিয়ে ম্যাচের লাগাম হারিয়েছিল উত্তরাঞ্চল। জবাবে প্রথম ইনিংসেই ৩ উইকেটে ৫৬৩ রান করে ৩৪৪ রানের লিড নিয়ে নেয় মধ্যাঞ্চল। ম্যাচ বাঁচানোর পরিস্থিতিতে নেমে শেষ দিনে ২৭৪ রানে থেমেছে উত্তরাঞ্চল।

আগের দিনের ৫ উইকেটে ১৭২ রান নিয়ে নেমে মার্শাল-অঙ্কন মিলে পার করে দেন সকালের সেশন। দুজনের মধ্যে দেখা যায় টেম্পারমেন্টের সর্বোচ্চ নিদর্শন। এই দুজনকে আলগা করতে না পারায় হতাশা বাড়ছিল মধ্যাঞ্চলের।

আগের দিন ৩ উইকেট তুলে ভেল্কি দেখিয়েছিলেন যে মুরাদ তিনিই আনেন প্রত্যাশিত ব্রেক থ্রো। প্রায় ৬০ ওভার ক্রিজে আঁকড়ে জুটিতে ৯০ রান তোলার পর বিদায় নেন অঙ্কন। ১৬৩ বলে ২৫ রান করা এই কিপার ব্যাটসম্যানকে দারুণ এক ডেলিভারিতে সিলি পয়েন্টে ক্যাচ বানান মুরাদ।

খানিক পর সেঞ্চুরি করা মার্শাল নেন বিদায়। পেসার রবিউল ইসলামের বলে ১০১ রান করে আউট হন তিনি। ২৪৬ বলের ইনিংসে মার্শাল মেরেছেন ১৪ চার।

এরপর ধস নামে উত্তরের ইনিংসে। সানজামুল, আরিফুল হক, শফিকুল ইসলামকে ছেঁটে ৬ শিকার ধরেন মুরাদ। রবিউল ফেরান আমিনুল ইসলাম বিপ্লবকে। আচমকা ধসে ১৮ রানে ৫ উইকেট হারিয়ে হেরে যায় উত্তরাঞ্চল।

মধ্যাঞ্চলকে বড় জয়ের ভিত করে দেন তাদের ব্যাটসম্যানরাও। উদ্বোধনী জুটিতেই আসে ৩২৭ রান। প্রথম তিন ব্যাটসম্যানই করেন সেঞ্চুরি, পরের দুজনের ব্যাট থেকে আসে ফিফটি। সর্বোচ্চ ১৭৬ রান করেন মোহাম্মদ মিঠুন, মিজানুর রহমান করেন ১৬২ রান। তিনে নেমে সৌম্য সরকার অপরাজিত থাকেন ১০৪ রানে। সালমান হোসেন ৫৩ ও মোসাদ্দেক হোসেন সৈকত করেন অপরাজিত ৫০ রান।

Tags: ,

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add