for Add

১২৩ রানে অলআউট ইংল্যান্ড

206311নিজস্ব প্রতিবেদক: প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১১১ রানে বিধ্বস্ত হওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো কিছু করার প্রত্যয় ছিল ইংলিশদের মধ্যে। কিন্তু ওয়েলিংটনে এসে সেই একই অবস্থা ইংলিশদের। বরং স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে আরও খারাপ পরিস্থিতি।

একা এক টিম সাউদির হাতেই বিধ্বস্ত হতে হয়েছে ইংল্যান্ডকে। টসে জিতে ব্যাট করতে নেমে ৩৩.২ ওভারে মাত্র ১২৩ রানে অলআউট ইংল্যান্ড। ৩৩ রান দিয়ে একাই ৭ উইকেট নিলেন সাউদি।

টসে জিতে ব্যাট করতে নেমেই বিপর্যয়ে পড়ে ইংলিশরা। টিম সাউদির বোলিং তোপে পড়ে ৩৬ রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে বসে ইংলিশরা। ফিরে যান দুই ওপেনার ইয়ান বেল এবং মঈন আলি।

দলীয় ১৮ এবং ব্যাক্তিগত ৮ রানের মধ্যেই ইয়ান বেলকে বোল্ড করে ফিরিয়ে দেন সাউদি। এরপর কিছুক্ষণ পর মঈন আলিও ফিরে যান দলীয় ৩৬ রানে। ১৫ বলে ২০ রান করেন তিনি। দলীয় ৫৭ রানে এবং ব্যাক্তিগত ১০ রান করে ট্রেন্ড বোল্টের বলে উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন গ্যারি ব্যালান্সও।

এরপর ৪৭ রানের জুটি গড়ে অধিনায়ক ইয়ন মরগ্যান আর জো রুট মিলে চেষ্টা করেন বিপর্যয় সামাল দিতে। কিন্তু টিম সাউদির অসাধারণ বোলিংয়ের সামনে বালির বাধের মত নিমিষেই ভেঙে পড়ে ইংলিশদের সব প্রতিরোধ। ১০৪ থেকে ১২৩- এই ১৯ রানের মধ্যেই আউট হলেন ৭জন ইংলিশ ব্যাটসম্যান।

৪১ বলে ১৭ রান করা ইয়ন মরগ্যানকে অবশেষে ফিরিয়ে দিলেন ড্যানিয়েল ভেট্টোরি। তার বলে ওঠা ক্যাচটি তালুবন্দী করলেন অ্যাডাম মিলনে। এরপর আবারও শুরু হয় টিম সাউদির আগ্নি ঝরানো বোলিং।

জেমস টেলর কোন রান না করেই বোল্ড হয়ে গেলেন। জস বাটলার মাত্র ৩ রান করে আউট হলেন উইকেটের পেছনে লুক রঞ্চির হাতে ক্যাচ দিয়ে। ১ রান করা ক্রিস ওকসকে বোল্ড করে ফিরিয়ে দিলেন সেই সাউদি।

সর্বশেষ ইংলিশ ব্যাটিংয়ের চরম দুর্দশা ঢেকে আনেন টিম সাউদি’ই। ৪ রান করে উইকেটে থিতু হতে যাওয়া স্টুয়ার্ট ব্রডকে ক্যাচে পরিণত করালেন ড্যানিয়েল ভেট্টোরির হাতে। সাউদির তোপ তখনও বাকি ছিল। স্টিভেন ফিনকে স্লিপেই রস টেলরের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন সাউদি।

শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হলেন সর্বোচ্চ ৪৬ রান সংগ্রাহক জো রুট। অ্যাডাম মিলনের বলে ভেট্টোরির হাতে ক্যাচ দেন রুট। ফলে মাত্র ১২৩ রানেই অলআউট হলো ইংল্যান্ড।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add