for Add

আবারও থ্রিলার জয় মুম্বাইয়ের, হারের হ্যাটট্রিক হায়দরাবাদের

১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ৮ রানে ৫টি উইকেট হারাল সানরাইজার্স হায়দরাবাদ। দুই ওপেনার বেয়ারস্টো-ওয়ার্নারের হাত ধরে দারুণ শুরু করা সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ হারল ১৩ রানে। আবারও স্বল্প পুঁজি নিয়ে বাজিমাত করল রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।

আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে একই পরিণতি বরণ করিয়ে জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এবার একই স্টাইলে তারা হারাল সানরাইজার্স হায়দরাবাদকে। সে সঙ্গে এবারের আইপিএলে প্রথম তিন ম্যাচে হেরে হ্যাটট্রিক করে ফেলল হায়দরাবাদ।

হারের হ্যাটট্রিক এড়াতে একাদশে চারটি পরিবর্তন এনে শনিবার দল সাজিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ঋদ্ধিমান সাহা, জেসন হোল্ডার, টি নটরাজন ও শাহবাজ নাদিমকে বসিয়ে সুযোগ দেওয়া হয় বিরাট সিং, অভিষেক শর্মা, মুজিব-উর রহমান ও খলিল আহমেদকে।

টস জিতে ব্যাটিং’য়ের সিদ্ধান্ত নিয়ে শুরুটা ভালোই করেছিলেন মুম্বাই’য়ের দুই ওপেনার কুইন্টন ডি’কক এবং রোহিত শর্মা। তবে বিধ্বংসী হয়ে ওঠার আগেই রোহিতকে (২৫ বলে ৩২) ফিরিয়ে দেন মুজিব।

কুইন্টন ডি’কক ৪০ রান করলেও তাঁকে বিধ্বংসী হতে দেননি সানরাইজার্স বোলাররা। ৫টি চারের সাহায্যে ৩৯ বলে ৪০ রান আসে প্রোটিয়া ওপেনারের ব্যাট থেকে। নিয়ন্ত্রিত বোলিং’য়ে মুম্বাইয়ের রানের গতিতে ভালোই হ্রাস টেনেছিল সানরাইজার্স।

কিন্তু শেষলগ্নে ২২ বলে ৩৫ রানের ‘ক্যামিও’ ইনিংস খেলে বিপক্ষের কাজটা একটু কঠিন করে তোলেন পোলার্ড। ১টি চার এবং ৩টি ছয় হাঁকিয়ে অপরাজিত থেকে দলের রান ১৫০ ছুঁয়ে দেন ক্যারিবিয়ান পিঞ্চ-হিটার। উইকেট না পেলেও ফের কৃপণ বোলিং’য়ে নজর কাড়েন রশিদ খান। ২টি করে উইকেট নেন মুজিব-উর রহমান এবং বিজয় শংকর।

জবাবে শুরুটা ভালো হয়েছিল সানরাইজার্সেরও। পাওয়ার-প্লে’তে স্কোরবোর্ডে ৫৭ রান যোগ করেন দুই ওপেনার বেয়ারস্টো-ওয়ার্নার। ২২ বলে ৪৩ রান করে বেয়ারস্টো অষ্টম ওভারে দুর্ভাগ্যজনক হিট-উইকেট হলেও জয়ের রাস্তা তৈরি করে দিয়ে যান ইংরেজ ওপেনার।

দলের রান তখন ৬৭। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই অনুকূল অবস্থা থেকে পরিস্থিতি ক্রমশ জটিল করে তোলে সানরাইজার্স। মানিশ পান্ডে ফেরেন ২ রানে, ওয়ার্নার আউট হন ৩৬ রানে। বিরাট সিং এবং অভিষেক শর্মার সংগ্রহে যথাক্রমে ১১ এবং ২।

ব্যাটিং হারাকিরির মাঝে দাঁড়িয়ে বিজয় শংকর ২৫ বলে ২৮ রান করে একা চেষ্টা করলেও তাকে ন্যূনতম সহযোগীতা করতে পারেনি কেউ। রান-আউট হন আব্দুল সামাদ। সঙ্গে চাহার-বুমরাহ এবং বোল্টের ত্রিফলা আক্রমণে তাসের ঘরের মতো ভেঙে পড়ে সানরাইজার্সের ব্যাটিং লাইন-আপ।

ওয়ার্নারের দলের শেষ পাঁচ ব্যাটসম্যানের কেউ দু’অঙ্কের রানে পৌঁছতে ব্যর্থ। শেষ অবধি ১৯.৪ ওভারে ১৩৭ রানে অল-আউট হয়ে হারের হ্যাটট্রিক করে সানরাইজার্স। মুম্বাই’য়ের হয়ে ৩টি করে উইকেট নেন রাহুল চাহার এবং ট্রেন্ট বোল্ট।

Tags: , , ,

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add