for Add

প্রথম ম্যাচে হারের ‘মিথ’ই ভাঙতে পারছে না মুম্বাই

নয় নয় করে ন’টি বছর। আইপিএলে তাদের প্রথম ম্যাচে হারের ‘মিথ’ ভাঙতে পারল না মুম্বাই ইন্ডিয়ান্স। এর মধ্যে পাঁচবার চ্যাম্পিয়ন হলেও প্রথম ম্যাচে হারের তেতো স্বাদ ভুলতে পারছে না রোহিত অ্যান্ড কোং।

২০১৩ সালে রিকি পন্টিংয়ের হাত ধরে যা শুরু হয়েছিল, ২০২১ রোহিত শর্মার হাতেও তা অপরিবর্তিত। আইপিএলের ইতিহাসে সফলতম ক্যাপ্টেন তিনি। আইপিএলের ইতিহাসে সর্বাধিক পাঁচটি ট্রফি দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সকে; কিন্তু প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের হারের ‘মিথ’ এবারও ভাঙতে পারলেন না রোহিতরা।

২০১৩ আইপিএল থেকে প্রথম ম্যাচে হারছে মুম্বাই ইন্ডিয়ান্স। রিকি পন্টিং থেকে রোহিত। এই ‘মিথ’ চলেই আসছে। এর মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচবার চ্যাম্পিয়ন করিয়েছেন রোহিত; কিন্তু প্রথম ম্যাচে হারের রেকর্ড বদলাতে পারেনি ‘হিটম্যান’। আরব আমিরাতে গত আইপিএলেও এর ব্যতিক্রম হয়নি। প্রথম ম্যাচে টানা আটবার হার দিয়ে এবারের আইপিএল শুরু করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স; কিন্তু এবারও তার ব্যতিক্রম হল না।

শুক্রবার চেন্নাইয়ের চিপকে ২০২১ আইপিএলের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে ২ উইকেটে হারল মুম্বাই ইন্ডিয়ান্স। টস হেরে এদিন প্রথম ব্যাটিং করে স্কোরবোর্ডে ৯ উইকেটে ১৫৯ রান তুলেছিল গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই। ম্যাচের শেষ বল পর্যন্ত লড়াই হলেও ভাগ্যে জয় লেখা ছিল না রোহিতদের। শেষ ওভারে এবি ডি’ভিলিয়ার্সকে রান-আউট করে আশা জাগলেও জয় অধরা মুম্বাই ইন্ডিয়ান্সের। শেষ বলে রান নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্সকে জেতান ম্যাচের নায়ক হার্শাল প্যাটেল।

যিনি এর আগে বল হাতে মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৫৯ রানে বেঁধে রাখতে বড় ভূমিকা নিয়েছিলেন। চার ওভারে মাত্র ২৭ রান দিয়ে ৫ উইকেট নেন হার্শাল। এই পারফরম্যান্স যে কোনো বোলারের কাছে ঈর্ষার কারণ। শেষ পাঁচ ওভারে ৬ উইকেটে ৩১ রান তোলে মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ চার ওভারে মাত্র ২৫ রান। ২০১৬ সালের পর থেকে এটাই মুম্বাইয়ের সবচেয়ে খারাপ শেষ চার ওভারের রান। হার্শাল চার ওভারে মাত্র ২৭ রান দিয়ে পাঁচ উইকেট নেন। মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন ক্রিস লিন। এছাড়া সূর্যকুমার যাদব ৩১ এবং ইশান কিশান ২৮ রান করেন।

রান তাড়া করতে নেমে শুরুটা মন্দ হয়নি আরসিবি’র। বিরাট কোহলির সঙ্গে এদিন ইনিংস শুরু করেছিলেন ওয়াশিংটন সুন্দর। ৪.২ ওভারে ৩৬ রানে সুন্দরের উইকেট হারিয় আরসিবি। এরপর ক্যাপ্টেন কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল এবং এবি ডি’ভিলিয়ার্স দলকে জেতান। কোহলি ২৯ বলে ৩৩, ম্যাক্সওয়েল ২৮ বলে ৩৯ এবং এবিডি ২৭ বলে ৪৮ রান করেন।

রোহিত হলেন আইপিএলের ইতিহাসে একমাত্র অধিনায়ক, যিনি পাঁচটি ট্রফি জিতেছেন। শুধু তাই নয়, এবার তার সামনে ট্রফি জয়ের হ্যাটট্রিকের হাতছানি। ২০১৯ ও ২০২০ আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচে হারাটা মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ‘সৌভাগ্যের’ও। কারণ নয় বছর আগে অর্থাৎ ২০১৩ আইপিএলে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। সেবারওই প্রথম নিজেদের শুরুর ম্যাচে হেরেছিল মুম্বাই।

২০১৩ আইপিএলে পন্টিংয়ের নেতৃত্ব অভিযান শুরু করেছিল মুম্বাই; কিন্তু পরের দিকে পন্টিংয়ের থেকে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়া হয়েছিল রোহিতের হাতে। সেবারও পন্টিংয়ের নেতৃত্বে প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে ২ রানে হেরেছিল মুম্বাই। টুর্নামেন্টের মাঝে দলের দায়িত্ব নিয়ে চ্যাম্পিয়ন করে রাতারাতি ‘হিরো’ বনে গিয়েছিলেন ‘আমচি মুম্বাই’ রোহিত। তারপর থেকে আরও চারটি ট্রফি দিয়েছেন ‘হিটম্যান’।

Tags: , , ,

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add