for Add

স্কোরারের সন্ধানে সেইন্টফিট

football-training
বাংলাদেশের ফুটবলে এখন সবচেয়ে বড় সমস্যা স্কোরার। মাঠে দল ভালো খেললেও গোল করার কেউ নেই। এ সমস্যা ভুগিয়েই যাচ্ছে বাংলাদেশ দলকে। ভুটানের বিপক্ষে ১০ অক্টোবর অগ্নিপরীক্ষা বাংলাদেশের। ঘরের মাঠে ড্র করায় দেওয়ালে পিঠ ঠেকে গেছে লাল-সবুজ জার্সিধারীদের। থিম্পুতে জিততে না পারলেও ড্র করতে হবে। তবে সে ড্র গোলশূন্য হলে চলবে না। ভুটানকে টপকিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে খেলার সুযোগ পেতে হলে ড্র হতে হবে গোল করে। জিতলেতো কথাই নেই।

এ ম্যাচটির জন্য বেলজিয়ামের কোচ প্রস্তুতিতে নেমে পড়েছেন তার শিষ্যদের নিয়ে। কোচ ক্যাম্পে ডেকেছেন ৩৩ জন। গতকাল(শনিবার) প্রথম দিন অনুশীলনে ছিলেন মাত্র ১২ জন। আজ(রবিবার) দ্বিতীয় দিনে ২৫ জন খেলোয়াড় উপস্থিত ছিলেন অনুশীলনে। চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়রা আগামীকাল(সোমবার) সকালে ক্যাম্পে যোগ দেবেন বলে জানিয়েছেন দলের ম্যানেজার ইকবাল হোসেন।

আজ(রবিবার) কমলাপুর স্টেডিয়ামের কৃত্রিম টার্ফে অনুশীলনের সময় সেইন্টফিটকে ব্যস্ত দেখা গেছেপ্রাথমিক দলে ঠাঁই পাওয়া ফরোয়ার্ডদের নিয়ে। ক্যাম্পে আছেন এমিলি, এনামুল- যারা জাতীয় দলের হয়ে খেলেছেন অনেক ম্যাচ। আছেন জাফর ইকবাল, আবদুল্লাহর মতো নবীনরা। বেলজিয়ান কোচ বলেছেন, ‘আমার কয়েকজন গোলদাতা বের করতে হবে। আমি এখন সে চেষ্টাই করছি। দলে এমিলি আছে, এনামুল আছে যারা অভিজ্ঞ। যদিও এনামুল ক্লাবে ফরোয়ার্ড লাইনে খেলেনি তবে তার গোল করার ক্ষমতা আছে। রনি লিগে দুই ম্যচে গোল করেছে। জাফর ইকবাল ও আবদুল্লাহও গোল পেয়েছে; যা খুবই ভালো লক্ষণ। ভুটানের বিপক্ষে আমাদের একটিই লক্ষ্য- আমাদের গোল করতে হবে।’

দলের গঠন সম্পর্কে সেইন্টফিট বলেন, ‘যেহেতু আমরা তিনদিন আগে ভুটান যাবো তাই ২৩ সদস্যের স্কোয়াডে তিনজন গোলরক্ষক অবশ্যই থাকবে।কারণ অনুশীলনে গোলরক্ষকদের ইনজুরিতে পরার আশঙ্কা থাকে। তবে আমি বৃহস্পতিবারের আগে দল চূড়ান্ত করতে পারছি না। দল নিয়ে আমাকে গভীরভাবে চিন্তা করতে হবে।’

সব সংবাদ

মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add