for Add
নিজস্ব প্রতিবেদক : ৯ জুলাই ২০১৬, শনিবার, ১৯:০৯:২৮
শূটার আবদুল্লাহ হেল বাকি ও আরচার শ্যামলী রায়ের পর আরও দুই ক্রীড়াবিদের রিও অলিম্পিক গেমসে অংশ নেওয়ার সুযোগ হয়েছে। দুইজনই সাঁতারু। মাহফিজুর রহমান সাগর ও সোনিয়া আক্তার টুম্পার গেমসের ওয়াইল্ড কার্ড পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের একটি সূত্র। আগামী ৫ আগষ্ট ব্রাজিলের অন্যতম শহর রিও্ তে শুরু হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা। সেখানে সাগর অংশ নেবেন ৫০ মিটার ফ্রি স্টাইলে ও টুম্পা ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে।
এর আগে শ্যুটিংয়ে কমনওয়েলথ গেমসের রুপাজয়ী আবদুল্লাহ হেল বাকি ও আর্চারিতে শ্যামলী রায় অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতা করার ‘ওয়াইল্ড কার্ড’ পেয়েছেন। এদিকে গলফের র্যাংকিংয়ের ৫৫তম স্থানে থাকায় দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানের অলিম্পিকযাত্রা প্রায় নিশ্চিতই বলা যায়।
আগামী পরশুর (সোমবারের) মধ্যে র্যাঙ্কিংয়ে ৬০-এর মধ্যে থাকতে পারলেই অলিম্পিকে সরাসরিই খেলার সুযোগ পেয়ে যাবেন গলফার সিদ্দিকুর রহমান। সবকিছু ঠিক থাকলে সিদ্দিকুরই হতে যাচ্ছেন অলিম্পিকে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করা বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ।
১৯৮৪ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক থেকে বিশ্ব ক্রীড়ার সবচেয়ে বড় আসরে অংশগ্রহণ করে আসছে বাংলাদেশ।
For add
For add
For add
For add
for Add