for Add

অবশেষে এএফসি কাপে শেখ জামালের জয়

sk-jamal

টানা চার ম্যাচ হারের পর এএফসি কাপে প্রথম জয়ের মুখ দেখলো শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। আজ (মঙ্গলবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা ৩-২ গোলে হারিয়ে দিয়েছে সিংগাপুরের ট্যাম্পাইন্স রোভার্সকে। কোচ শফিকুল ইসলাম মানিক আগের দিন বলেছিলেন, ম্যাচটা ড্র করতে পারলেই খুশি হবেন তিনি। খেলোয়াড়দের মনের জোরের কথা বলেছিলেন। শেখ জামাল অ্যাওয়ে ম্যাচে এ দলটির কাছে বিধ্বস্ত হয়েছিল ৪-০ গোলে।
পুরো ম্যাচে অনবদ্য খেলেছেন হাইতিয়ান অধিনায়ক ওয়েডসন এনসেলমে। চমৎকার গোল কিপিং করেছেন গোলরক্ষক হিমেল। এককথায় তুখোড় টিমওয়ার্কে প্রথম জয়ের মুখ দেখে এএফসির দ্বিতীয় সারির প্রতিযোগিতা এএফসি কাপে বাংলাদেশের প্রতিনিধিরা।
মামুনুল ইসলামসহ আট ফুটবলার হারানোর পর বিধ্বস্ত অবস্থায় শেখ জামাল। সেটাও কঠিন হয়ে পড়েছে চোটের হানায়। এমনিতেই দলের ডিফেন্স লাইনআপ নিয়ে ভুগছে শেখ জামাল। সমস্যা মিডফিল্ডেও। নির্ভরযোগ্য তিন ফরোয়ার্ডের মধ্যে এমেকা ডার্লিংটন ও ওয়েডেসন এ্যানসেলমে ইনজুরিতে। সেলানগোর এফএর বিপক্ষে ম্যাচে লাল কার্ড পাওয়ায় এ ম্যাচে খেলতে পারেননি ডিফেন্ডার ইয়াসিন খান। মিডফিল্ডার জামাল ভূঁইয়াকেও পাওয়া যায়নি। জামালকে ম্যাচে জিততে হয়েছে আবাহনীর ফরোয়ার্ড জুয়েল রানা ও শেখ রাসেল ক্রীড়া চক্রের মিডফিল্ডার মোনায়েম খান রাজুকে ধার করে।

১৯ মিনিটে জুয়েল রানার ক্রসে বক্সে বল পেয়ে শট নিয়েছিলেন ওয়েডসন কিন্তু অল্পের জন্য বল জড়ায়নি জালে। তবে ওয়েডসনের আফসোসটা পরের মিনিটেই ঘুচিয়েছেন তার সতীর্থ। এমেকার হেডে বক্সে বল পেয়ে পোস্টে প্লেসিং করেন ল্যান্ডিং ডার্বোয়ে। প্রথমার্ধের শেষ মিনিটে ম্যাচে সমতা আসে। ট্যাম্পাইন রোভার্সের ফরোয়ার্ড পেনান্টের নিখুত কর্ণারে জোড়ালো হেডে জামালের জাল কাঁপিয়েছেন অধিনায়ক মুস্তাফিজ। ৫৬ মিনিটে এনামুলের থ্রু পাসে বল পেয়ে বক্সে ঢুকেছিলেন ল্যান্ডিং ডার্বোয়ে। তাকে আটকাতে গিয়ে বক্সে ফেলে দেন মুস্তাফিক। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। এমেকার শট জড়ায় জালে। ৭০ মিনিটে আবারো ম্যাচে সমতা আসে। এবার গোল করেন ট্যাম্পাইনসের ফরোয়ার্ড বিল্লি মেহমেত । ৮২ মিনিটে বক্সে ঢুকে দর্শণীয় শটে বল জালে পাঠান ল্যান্ডিং ডার্বোয়ে।

সব সংবাদ

৪৪ বছর পর সেই ইতিহাসের সামনে বাংলাদেশ নেশনস লিগ জিততে চান রোনালদো নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add