for Add

বাফুফে নির্বাচন ২০১৬

‘বাঁচাও ফুটবল পরিষদের’ ইশতেহার ঘোষণা

bacao-football-ishtehar

বাফুফে নির্বাচনে ইশতেহার ঘোষণা করেছে‘বাঁচাও ফুটবল পরিষদ।’আজ (রবিবার) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় এই প্যানেলের ইশতেহার ঘোষণা এবং প্রার্থী পরিচিতি।

নির্বাচনী ইশতেহারে ১৪টি প্রতিশ্রুতির ঘোষণা দিয়েছে বাঁচাও ফুটবল পরিষদ

১. যে কোন সংগঠনের প্রশাসনিক ও আর্থিক নিয়ন্ত্রণে সুষ্ঠ জবাবদিহিতা একটি সংগঠনকে সংসগঠিত করে। আপনারা আমাদের নির্বাচিত করলে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান প্রশাসনিক ও আর্থিক অনিয়মতান্ত্রিক কার্যকলাপের অবসান ঘটিয়ে আয়-ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করব।

২. সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জানির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আয়োজিত যেকোন ধরনের ফুটবল টুর্নামেন্ট হতে হবে আন্তর্জাতিক মানসম্পন্ন, জাঁকজমকপূর্ণ, দেশ-বিদেশের জাতীয় দলগুলোর অংশগ্রহণে দেশের সবচেয়ে আকর্ষণীয় ফুটবল প্রতিযোগিতা। একইভাবে স্বাধীনতা উত্তর বাংলাদেশের বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও ক্রীড়া সংগঠক এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর সুযোগ্য সন্তান শেখ কামালের নামেও সব ধরনের টুর্নামেন্ট হতে হবে মানসম্পন্ন এবং আড়ম্বরপূর্ণ। ভবিষ্যতে এ ব্যাপারে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।

৩. ফুটবলকে আগের মতো দেশের গ্রাম পর্যায়ে ফিরিয়ে নিতে চাই। প্রতিভা খুঁজতে চাই প্রতিটি ঘরে ঘরে। এ জন্য জেলা লিগ নিয়মিতকরণ, জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন, বিভিন্ন জেলায় কোচ নিয়োগ দিয়ে প্রতিভা অন্বেষণের মাধ্যমে যথাযথ পরিচর্যা করে তাদেরকে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলার ব্যবস্থা গ্রহণ করা হবে।

৪. ডিএফএগুলোকে বছরে নিয়মিত অনুদানের মাধ্যমে ফুটবল খেলাকে সচল রাখার উদ্দেশ্যে প্রয়োজনীয় ফুটবল সরঞ্জামাদি প্রদান ও ফুটবলের জন্য মাঠের ব্যবস্থা করা হবে আমাদের অন্যতম কাজ। লিগ ও টুর্নামেন্টের পাশাপাশি ঢাকার বাইরে বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করার মতো জরুরী কাজগুলোতেও বিশেষ গুরুত্ব দিয়ে মনোনিবেশ করতে চাই।

৫. আমরা ফুটবল কার্যক্রমে জেলা ও বিভাগীয় সংগঠকদের বিভিন্ন উন্নয়ন কাজে সম্পৃক্ত করার প্রয়াসসহ রেফারির মানোন্নয়নে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করবো। বাফুফের প্রতিটি স্ট্যান্ডিং কমিটিতে আনুপাতিকহারে জেলা ও বিভাগের কর্মকর্তাদের অন্তর্ভূক্ত করবো।

৬. গ্রাসরুট লেভেলের ‘কোচেস এডুকেশন’ যুগোপযোগী এবং প্রফেশনাল লেভেলে আধুনিক কোচিং প্রোগ্রাম চালু করা হবে। কোচদের জন্য ফেডারেশন ভবনে একটি লাইব্রেরি স্থাপন এবং খেলোয়াড়দের জন্য জিমনেশিয়াম স্থাপনের পরিকল্পনা আমাদের আছে।

৭. দেশের ৮টি বিভাগে ৮টি পূর্ণাঙ্গ একাডেমি তৈরির কার্যকরী উদ্যোগ এবং দ্বিতীয় পর্যায়ে প্রত্যেক জেলায় ফুটবল একাডেমি পর্যায়ক্রমে চালুর উদ্যোগ গ্রহণ করা হবে।

৮. আমরা সিলেট একাডেমির সকল কার্যক্রম তড়িৎ সম্পন্ন করে এই একাডেমিকে আন্তর্জাতিক মানের রূপ দেব। ফিফা সুনামি ফান্ডের অর্থ এবং সরকার কর্তৃক জমি পাওয়ার পরও বরিশালে প্রস্তাবিত ট্রেনিং সেন্টার তৈরির কাজ এখন পর্যন্ত শুরু করেনি বর্তমান কমিটি। অতিসত্বর বরিশালে আন্তর্জাতিকমানের ট্রেনিং সেন্টার তৈরির পদক্ষেপ নেয়া হবে।

৯. একসময় শেরেবাংলা ও সোহরাওয়ার্দী কাপ ছিল দেশের ফুটবলের অন্যতম সেরা ও আলোচিত টুর্নামেন্ট। নির্বাচিত হলে সেই টুর্নামেন্টগুলো পুনরুজ্জীবিত করা হবে।

১০. কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলোয়াড় কোটা বন্ধ রয়েছে। কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে তা পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে এবং দেশব্যাপী নিয়মিত স্কুল ফুটবল আয়োজন করে সেখান থেকে প্রতিভাবানদের বাছাই করে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

১১. আমাদের লক্ষ্য থাকবে বাংলাদেশ প্রিমিয়ার ও চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাবগুলোকে স্বনির্ভর ও প্রকৃতঅর্থে পেশাদার ক্লাব হিসেবে গড়ে তোলা। নির্বাচিত হলে অন্য লিগগুলোকেও আকর্ষণীয় করে গড়ে তোলার উদ্দেশ্যে ক্লাবগুলোকে স্বনির্ভর করার উদ্যোগ গ্রহণ করব।

১২. একসময় জেলা পর্যায়ে অনুর্ধ-৮ ও ১০ বছর বয়সী খেলোয়াড়দের বেসিক ট্রেনিংয়ের ব্যবস্থা ছিল। তা এখন পুরোপুরি বন্ধ। আমরা সে ট্রেনিং ব্যবস্থা পুনরায় চালু করব এবং একই সঙ্গে জেএফএ (অনুর্ধ-১৪) আবারও চালু করা হবে।

১৩. অনিয়মিতভাবে চলমান মহিলা লিগের কার্যক্রম নিয়মিতকরণের সব সম্ভাব্য উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি মহিলা ফুটবল একাডেমির মাধ্যমে জেলাভিত্তিক জাতীয় পর্যায়ের মহিলা খেলোয়াড় তৈরি করা হবে।ে

১৪. আমরা মনে করি ফুটবলের বর্তমান রুগ্ন চেহারা পাল্টে দিতে সব নবীন ও প্রবীণ ফুটবলার, ক্রীড়া সংগঠক ও সব প্রিন্ট ও ইলেকট্রনিক ক্রীড়া সাংবাদিক ভাইদের সমন্বয়ে সেমিনার ও মতামতের ভিত্তিতে যথাযথ পরিকল্পনা গ্রহণ করা উচিত। প্রতিনিয়ত এ ধরনের মত বিনিময় সভার আয়োজন করার পদক্ষেপ গ্রহণ করা হবে।

বাঁচাও ফুটবল প্যানেল
সভাপতি: কামরুল আশরাফ খান পোটন
সহ-সভাপতি : খুরশিদ আলম বাবুল, আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, নজিব আহমেদ, একেএম মমিনুল হক সাঈদ।
সদস্য: আব্দুল গাফ্ফার, শেখ মোঃ আসলাম, কায়সার হামিদ, সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির, কামরুন নাহার ডানা, আবু হাসান চৌধুরী প্রিন্স, নওশের উজ্জামান, টিপু সুলতান, আজফার উজ জামান খান সোহরাব, মোঃ ইকবাল, হাসানুজ্জামান খান বাবলু, শফিউর রহমান মনি, ইমতিয়াজ সুলতান জনি, বিজন বড়ুয়া।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add