for Add

আজ তো লাল সবুজেরই দিন

bd-independence-3

বছরের এই দিনটা অন্য রকম আবেগে জড়িয়ে থাকে সমগ্র বাংলাদেশ। আগের দিন ৭১’র কালো রাত্রির ভয়াবহতাকে স্বরণ করে গভির শোক নিয়ে নিদ্রা যায় সবাই। পরদিন আবার স্বাধীনতা দিবসের আনন্দে মেতে ওঠে ঠিকই। কিন্তু সবকিছুর মাঝে ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা-বোনের সম্ভ্রম ত্যাগের বেদনা ছুঁয়ে যায় সব কিছু। স্বাধীনতা দিবস, বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই দিনগুলো অন্য সব দিনের থেকে বাঙ্গালির কাছে আলাদা। অন্যরকম অহংকারের। এমন এক দিনে আজ (শনিবার) ইডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এ ম্যাচের মধ্যে দিয়ে শেষ হবে টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট মিশন।

flag

ইডেনে কিউদের বিপক্ষে ম্যাচটি তাই অন্য রকম বাতাবরন ছড়াচ্ছে। সাম্প্রতিক হিসেব নিকেশে যদিও এই আসরে সবচেয়ে কঠিন ম্যাচটিই হয়ত খেলতে হচ্ছে মাশরাফিদের। তিন ম্যাচের তিনটিতেই জিতে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করা কেন উইলিয়ামসনরা যে রিতিমত উড়ছে। অন্যদিকে মাত্র দুই দিন আগে ব্যাঙ্গালুরুতে স্বাগতিক ভারতের বিপক্ষে এক ভূতোড়ে ম্যাচের স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে মাশরাফিদের। সেই ম্যাচের পরদিনই কোলকাতায় উড়ে এসেছে মাশরাফিরা। তিন-তিনটি রাত পার হয়েছে। তারপরও সেই ম্যাচে ১ রানের আফসোস তাড়িয়ে বেড়াচ্ছে মাশরাফি-মুশফিকদের। এই স্মৃতি হয়ত তাড়িয়ে বেড়াবে আরও অনেক দিন। বিশ্বকাপ থেকে শূন্য হাতেও যদি ফিরতে হয় তবুও এই ব্যর্থতা ছাপিয়ে সেই আফসোসটাই হয়ত বেশি উচ্চারিত হবে। কিন্তু আফসোস ভোলার সুযোগ একটু হলেও তো আছে বাংলাদেশের সামনে। আজ (শনিবার) ইডেনে কিছুক্ষণ পর শুরু হতে যাওয়া ম্যাচে কিউইদের হারিয়ে দিতে পারলেই হলো।

bd-independence-2

পুরোনো সব হতাশা ভুলে স্বধীনতা দিবসকেই প্রেরণা মানতে পারেন মাশরাফিরা। এমন এক দিনে জাতিকে জয় উপহার দেওয়ার চেয়ে বড় আর কিছু হতে পারে না। এর আগে স্বাধীনতার মাস এবং বিজয়ের মাসে বড় প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ জিতে কিংবা সিরিজ জিতে দেশবাসীকে খুশির জোয়ারে ভাসানোর উদাহরণ সাকিব-তামিমদের আছে। এবার ঠিক স্বাধীনতা দিবসেই দেশকে জয় উপহার দেওয়ার বড় সুযোগ তামিমদের সামনে।

সারাদেশ যেমন লাল-সবুজের পতাকায় ছেঁয়ে গেছে, সোস্যাল মিডিয়াতেও বইছে সাধীনতা দিবসের জোয়ার। ক্রিকেট তারকারাও এর বাইরে নয়।
টাইগারদের ফেসবুক পেজ ভরে গেছে স্বাধীনতা দিবসের সুভেচ্ছা বাণীতে। তামিম ইকবাল যেমন লিখেছেন, ‘স্বাধীনতা হলো আকাশে উড়ার মত, স্বাধীনতা হলো দায়িত্ববোধ। দেশ ও সারা বিশ্বের সকল বাংলাদেশীকে ২৬ মার্চের শুভেচ্ছা।’ মাহমুদউল্লাহ রিয়াদ ৭১’এর সকল মুক্তিযোদ্ধাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন,‘এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না… ২৬ মার্চ স্বাধীনতা এবং জাতীয় দিবসে অগণিত শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের জানাই গভীর শ্রদ্ধা ও আন্তরিক অভিনন্দন।’ সাব্বির রহমান লিখেছেন, ‘হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে টু বাংলাদেশ।’ ভক্তদের শুভেচ্ছা জানিয়ে ইডেনের ম্যাচ নিয়ে মুশফিকুর রহিম লিখেছেন, ‘হারাবার কিছু নেই, তবে অর্জনের অনেক কিছুই এখানে আছে। দোয়া করবেন যেন শেষটা ভালো করে দল দেশে ফিরতে পারে। চলো বাংলাদেশ!’

bd-independence-4
জয়-পরাজয় খেলার অংশ। ম্যাচের ফল হতে পারে যে কোনো কিছুই। তাতে কি? আজ তো দিনটা লাল-সবুজেরই। সেখানে বাংলাদেশ আজ জয় দিয়ে স্বাধীনতা দিবসকে রাঙ্গাবে এটাই প্রত্যাশা সবার। মাশরাফিরা জিতলে স্বাধীনতা দিবসের আনন্দে যোগ হবে বাড়তিমাত্রা।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add