for Add
নিজস্ব প্রতিবেদক : ৩১ অক্টোবর ২০২৫, শুক্রবার, ২২:৩৩:৪৮

জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
সামাজিক যোগাযোগমাধ্যমে মাহমুদউল্লাহর অসুস্থতায় দোয়া চেয়েছেন স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। আজ বৃহস্পতিবার দুপুরে মাহমুদউল্লাহর স্ত্রী ফেসবুকে একটি পোস্ট করেন। যেখানে দেখা যায় হাসপাতালের বিছানায় শুয়ে আছেন মাহমুদউল্লাহ। তার স্ত্রী মিষ্টি লিখেছেন, ‘আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন।’
For add
For add
For add
For add
for Add