for Add

‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী

হামজা দেওয়ান চৌধুরী সোমবার দুপুরে ঢাকায় আসার পর হোটেল-মাঠ যেখানেই গেছেন, ভক্তদের মাঝ থেকে একটি কথাই তার দিকে ছুটে গেছে, ‘হামজা ভাই, হংকংকে হারাতে হবে।’

আগের দিন প্রথম ও মঙ্গলবার দ্বিতীয় অনুশীলনের জন্য ঢাকা স্টেডিয়ামে ঢোকার পথে ও স্টেডিয়াম ছাড়ার সময়ও একই কথা শুনতে হয়েছে ইংলিশ লিগের ক্লাব লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে।

তবে হামজা মনে মনে কী ভাবছেন, সেটা ওই সমর্থকদের জানা হয়নি। নিজের অনুশীলনের দ্বিতীয় দিনে হামজা প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে এসে কথা বললেন হামজা। তার কণ্ঠেও যেন সমর্থকদের চাওয়ারই প্রতিধ্বনি, ‘হংকংকে হারাব।’

ঢাকা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবারের অনুশীলন শুরুর আগে হামজা বলেছেন, ‘এ নিয়ে তৃতীয়বার আমি এসেছি (বাংলাদেশে)। এরই মধ্যে কোচিং স্টাফ, খেলোয়াড়দের সঙ্গে আমরা সম্পর্ক খুব ভালো হয়েছে। সপ্তাহখানেক ধরে দলের সবাই কঠিন পরিশ্রম করছে। আমার ভালো লাগছে। ইনশাআল্লাহ আমরা জিতমু (জিতবো)।’

‘ডু অর ডাই’ ম্যাচে নিজেদের জয়ের বেশ সম্ভাবনা দেখছেন এই নাম্বার এইট, ‘খুব চান্স আছে। আমি কোচের সঙ্গে মাতছি (কথা বলেছি)। আমাদের ট্যালেন্ট আছে, এগ্রেসিভনেস আছে। লাস্ট স্টেপ হলো, বহুত কনফিডেন্স পাইয়া ইনশাআল্লাহ আমরা উইনিং টিম হমু (হবো)।’

হামজা চৌধুরী কেবল বাংলাদেশেরই নয়, উপমহাদেশেরও বড় তারকা। অভিজ্ঞ তো বটেই। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে তিনি কোনো পরামর্শ দেন কিনা জানতে চাইলে হামজা বলেন, ‘কোচ সব বড় সিদ্ধান্ত নেন। কিছু বিষয় নিয়ে আমাকে জিজ্ঞেস করেন। সেখানে আমি আমার অভিজ্ঞতা দিয়ে সহায়তা করি। দল সপ্তাহখানেক ধরে খুব পরিশ্রম করছে। ইনশাআল্লাহ পরিকল্পনা ঠিক আছে।’

সাংবাদিকদের সঙ্গে লম্বা সময়ই কথা বলেছেন হামজা। এ সময় উঠে এসেছে গত ১০ জুন এই মাঠে হওয়া সিঙ্গাপুর ম্যাচের কথাও। সেই ম্যাচে দল সুযোগ হারিয়েছে বলে মনে করছেন হামজা, ‘সে ম্যাচে সুযোগ কাজে লাগেনি। বড় মোমেন্টে আমরা নিজেদের হতাশ করেছি। দুই গোল হজম করেছি। রক্ষণে আরও ভালো করলে হয়তো গোল হজম করতাম না। এছাড়া আমরা একটা পেনাল্টি পেতে পারতাম। ফুটবল এমনই। মাঝেমধ্যে আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না। কোচ এবং দল একসঙ্গে খুব ভালো কাজ করছে। এখন আমরা হংকং ম্যাচ নিয়ে ভাবছি। হংকং ম্যাচ অন্যরকম চ্যালেঞ্জ। তবে বিশ্বাস করি আমরা অবশ্যই জিতব। তাই আমাদের পরিকল্পনায় অটল থাকতে হবে।’

একজন পেশাদার খেলোয়াড় হিসেবে হামজা মনে করেন, ফুটবলে অনেক চ্যালেঞ্জ নিতে হয়। তার ভাষায়, ‘এটা ফুটবল। চলার পথে এখানে চ্যালেঞ্জ নিতে হবে। আমরা কোনো অজুহাত দাঁড় করাব না। ভারত ও সিঙ্গাপুর ম্যাচেও চোট সমস্যা ছিল। শামিত (সোম) আজ রাতে আসবে। আমাদের স্কোয়াড খুব ভালো। বেঞ্চের খেলোয়াড়দের খুব বিশ্বাস আছে।’

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে হামজার গোলের একটা ভালো সুযোগ নষ্ট হয়েছিল। সেটা মনে করিয়ে দেওয়ার পর নিজের খারাপ লাগার কথাই বলেছেন বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় এই তারকা, ‘খুব খারাপ লেগেছিল। সেই মোমেন্টটা রিপ্লেতে আবার দেখেছি আমি। পরেরবার ইনশাআল্লাহ সুযোগ কাজে লাগাতে পারব। আমি জানি আমাকে নিয়ে প্রত্যাশা বড়। আমি সেটা পূরণ করতে পারব। আসলে ওই দিনটা আমাদের পক্ষে ছিল না। আমরা দুটি অসাবধানী মুহূর্তে গোল হজম করেছি, যা করা উচিত ছিল না। শেষদিকে আমাদের একটা পেনাল্টিও দেওয়া উচিত ছিল।’

কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা অনুশীলনের প্রথম দনই বলেছেন, তিনি হামজাকে নিচে ও ওপরে দুই জায়গায়ই ব্যবহার করতে চান। এটা কি আপনার জন্য চাপ? হামজার জবাব, ‘জ্বি না (বাড়তি চাপ নয়)। মিডফিল্ডারের সংজ্ঞাই হলো আক্রমণ ও রক্ষণ দুই জায়গায় অবদান রাখা। তাই ইনশাআল্লাহ, আমি দুটোই ভালোভাবে করতে পারব। এটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব, তবে আমি বেশ রোমাঞ্চিত।’

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add