for Add

ম্যাচ হারের জন্য টপ অর্ডারের ব্যর্থতাকে দুষলেন লিটন

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার কাছে হারের জন্য টপ অর্ডারের ব্যর্থতাকে দায়ী করেছেন বাংলাদেশ অধিনায়ক  লিটন দাস। 

গত রাতে আবু ধাবিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শূন্য রানে ২ এবং ৫৩ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। দুই ওপেনার রানের খাতাই খুলতে পারেননি। তাওহিদ হৃদয় ৮ ও মাহেদি হাসান ৮ রান করে আউট হন। সতীর্থদের ব্যর্থতার মাঝে ৪টি চারে ২৬ বলে ২৮ রানের লড়াকু ইনিংস খেলেছেন লিটন। উইকেটে সেট হয়ে রিভার্স-সুইপ শট খেলে সাজঘরের পথ ধরেন টাইগার দলনেতা। 

শুরুর ব্যাটিং ব্যর্থতায় ১শর নিচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়লেও ষষ্ঠ উইকেটে জাকের আলি ও শামীম হোসেনের ৬১ বলে ৮৬ রানের রেকর্ড জুটিতে ৫ উইকেটে ১৩৯ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। ২টি চারে জাকের ৩৪ বলে ৪১ এবং ৩টি চার ও ১টি ছক্কায় ৩৪ বলে ৪২ রানে অপরাজিত থাকেন শামীম। 

জবাবে শুরুতে উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে পাথুম নিশাঙ্কা ও কামিল মিশারার ৫২ বলে ৯৫ রানের ঝড়ো জুটিতে জয়ের ভিত পেয়ে যায় শ্রীলংকা। শেষ পর্যন্ত ৩২ বল বাকী রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে লংকানরা। 

নিশাঙ্কা ৩৪ বলে ৫০ এবং মিশারা ৩২ বলে অপরাজিত ৪৬ রান করেন। 

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক লিটন বলেন, ‘আমার মনে হয়, পাওয়ার প্লেতেই আমরা ম্যাচ হেরে গেছি। ব্যাটিং করার জন্য এটা অনেক ভাল উইকেট ছিল।’

তিনি আরও বলেন, ‘১৭০-১৮০ রান করতে পারলে সুযোগ ছিল। ভাল উইকেটে ১৪০ রানের পুঁজি নিয়ে বোলিং-ফিল্ডিং উভয় ক্ষেত্রেই করতে হয়। যা আমরা করতে পারিনি।’

নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়ে এবারের এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। আগামী মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। সুপার ফোরের টিকিটের জন্য আফগানদের ম্যাচটি বাংলাদেশ দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

শেষ ম্যাচে দল জয়ের জন্যই মাঠে নামবে বলে জানান লিটন, ‘আমরা জানি শেষ ম্যাচটি (আফগানিস্তানের বিপক্ষে) আমাদের জন্য বাঁচা-মরার লড়াই। আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করব।’

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add