for Add

টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনায় রেখে কাল পর্দা উঠছে এশিয়া কাপের

আগামী বছর ভারত ও শ্রীলংকার মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে পরিকল্পনায় রেখে কাল সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ১৭তম আসর। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর মাথায় রেখে এবারের এশিয়া কাপ হবে ২০ ওভারের ফরম্যাটে। যাতে বিশ্বকাপের জন্য নিজেদের ঝালিয়ে নিতে পারে অংশগ্রহণকারী দলগুলো। স্বাভাবিকভাবেই এশিয়ার দলগুলোর কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির সেরা মঞ্চ হয়ে উঠবে এশিয়া কাপ।

এর আগে ২০১৬ ও ২০২২ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ হয়েছিল। দু’বারই টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে সংক্ষিপ্ত ভার্সনে আয়োজন করা হয় এশিয়া কাপ।

এবারের এশিয়া কাপে অংশ নেবে ৮টি দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি (পূর্ণ সদস্য বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলংকা এবং ২০২৪ সালে এসিসি প্রিমিয়ার কাপে শীর্ষ তিনের মধ্যে থাকা- স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং হংকং।

অংশ নেওয়া ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে এবারের এশিয়া কাপ মাতাবে। ‘এ’ গ্রুপে রয়েছে-ভারত, পাকিস্তান, আরব আমিরাত ও ওমান। ‘বি’ গ্রুপে- বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান ও হংকং।

কাল আবু ধাবিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ‘বি’ গ্রুপে থাকা আফগানিস্তান ও হংকং। ১৯ সেপ্টেম্বর শেষ হবে গ্রুপ পর্বের ম্যাচ। দুই গ্রুপের শীর্ষ দুই দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে সুপার ফোর পর্ব।

সুপার ফোরে একবার করে একে অপরের বিপক্ষে খেলবে দলগুলো। সুপার ফোরের সেরা দুই দল টিকিট পাবে ফাইনালের। আগামী ২৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

এবারের এশিয়া কাপে মোট ১৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আরব আমিরাতের আবু ধাবিতে ৮টি এবং দুবাইয়ে ১১টি ম্যাচ রাখা হয়েছে। আসরের ১৮টি ম্যাচ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় এবং একটি ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হবে।

এশিয়া কাপে এ পর্যন্ত রেকর্ড আটবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ২০২৩ সালে সর্বশেষ আসরেও শিরোপা ঘরে তুলেছে টিম ইন্ডিয়া।

দ্বিতীয় সর্বোচ্চ ছয়বার শিরোপা জিতেছে শ্রীলংকা। দুইবার চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। পাকিস্তান সর্বশেষ ২০১২ সালে শিরোপা জিতেছিল ।

তিনবার ফাইনালে উঠেও শিরোপার স্বাদ নিতে পারেনি বাংলাদেশ। ২০১২, ২০১৬ ও ২০১৮ সালে ফাইনাল খেলেছে টাইগাররা। এরমধ্যে প্রথমবার পাকিস্তানের কাছে এবং পরের দু’বার ভারতের কাছে ফাইনাল হারে বাংলাদেশ।

এবারের এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে ৩ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৮২ লাখ টাকার বেশি। রানার্স-আপ দল পাবে দেড় লাখ ডলার।

এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি :

গ্রুপ ‘এ’ : ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান

গ্রুপ ‘বি’ : বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান ও হংকং

এশিয়া কাপের সূচি

গ্রুপ পর্ব

৯ সেপ্টেম্বর : আফগানিস্তান-হংকং, রাত ৮:৩০, আবু ধাবি

১০ সেপ্টেম্বর : ভারত-আরব আমিরাত, রাত ৮:৩০, দুবাই

১১ সেপ্টেম্বর : বাংলাদেশ-হংকং, রাত ৮:৩০, আবু ধাবি

১২ সেপ্টেম্বর : পাকিস্তান-ওমান, রাত ৮:৩০, দুবাই

১৩ সেপ্টেম্বর : বাংলাদেশ-শ্রীলংকা, রাত ৮:৩০, আবু ধাবি

১৪ সেপ্টেম্বর : ভারত-পাকিস্তান, রাত ৮:৩০, দুবাই

১৫ সেপ্টেম্বর : আরব আমিরাত-ওমান, সন্ধ্যা ৬টা, আবু ধাবি

১৫ সেপ্টেম্বর : শ্রীলংকা-হংকং, রাত ৮:৩০, দুবাই

১৬ সেপ্টেম্বর : বাংলাদেশ-আফগানিস্তান, রাত ৮:৩০, আবু ধাবি

১৭ সেপ্টেম্বর : পাকিস্তান-আরব আমিরাত, রাত ৮:৩০, দুবাই

১৮ সেপ্টেম্বর : শ্রীলংকা-আফগানিস্তান, রাত ৮:৩০, আবু ধাবি

১৯ সেপ্টেম্বর : ভারত-ওমান, রাত ৮:৩০, আবু ধাবি

সুপার ফোর পর্ব

২০ সেপ্টেম্বর : বি১-বি২, রাত ৮:৩০, দুবাই

২১ সেপ্টেম্বর : এ১-এ২, রাত ৮:৩০, দুবাই

২৩ সেপ্টেম্বর : এ২-বি১, রাত ৮:৩০, আবু ধাবি

২৪ সেপ্টেম্বর : এ১-বি২, রাত ৮:৩০, দুবাই

২৫ সেপ্টেম্বর : এ২-বি২, রাত ৮:৩০, দুবাই

২৬ সেপ্টেম্বর : এ১-বি১, রাত ৮:৩০, দুবাই

ফাইনাল

২৮ সেপ্টেম্বর : ফাইনাল, রাত ৮:৩০, দুবাই

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add