for Add

ইংল্যান্ডের প্রথম মুসলিম ফুটবলার হতে যাচ্ছেন স্পেন্স

বিশ্বকাপ বাছাই পর্বে শনিবার অ্যান্ডোরার বিপক্ষে খেলতে নামবে ইংল্যান্ড ফুটবল দল। এরপর ১০ সেপ্টেম্বর তারা খেলতে যাবে সার্বিয়ায়। এই দুই ম্যাচের জন্য ইংল্যান্ড কোচ টমাস টুখেল যে স্কোয়াড ঘোষণা করেছেন, সেখানে জায়গা পেয়েছেন টটেনহ্যাম হটস্পারের ফুল-ব্যাক জেড স্পেন্স। তিনি ইতিহাসে `প্রথম প্রকাশ্য‘ মুসলিম ফুটবলার, যিনি ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে তোলার অপেক্ষায়। ইএসপিএন।

জেড স্পেন্স হচ্ছেন অভিনেত্রী কার্লা সিমোন স্পেন্সের ছোট ভাই। লন্ডনে জন্ম হলেও তার মা কেনিয়ান এবং বাবা হলেন জ্যামাইকান।

ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়ে ২৫ বছর বয়সী স্পেন্স যেমন অবাক হয়েছেন, তেমনি নিজেকে ইতিহাসের অংশ হতে দেখে গর্বিতও বোধ করছেন। কারণ ইংল্যান্ড কোচ টমাস টুখেলের সঙ্গে আগে তার কোনো কথাই হয়নি। স্পেন্স বলেন, `এটা এক আশীর্বাদ। অসাধারণ ব্যাপার। আমি সত্যিই অবাক হয়েছি যে, আমিই প্রথম মুসলিম খেলোয়াড় হতে চলেছি। এ এক অনন্য অনুভূতি।‘

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে প্রথম মুসলিম ফুটবলার, চাপ অনুভব করছেন কি না? এমন প্রশ্নে স্পেন্স বলেন, `হয়তোবা, আবার হয়তো না। আমি কোনো চাপ অনুভব করি না। আমি শুধু মুখে হাসি নিয়ে ফুটবল খেলি এবং বাকি সবকিছু নিজে থেকেই ঠিক হয়ে যায়।‘

ধর্ম বিশ্বাস এবং ব্যক্তিগত লড়াই

স্পেনসের জীবনে ধর্মীয় বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, `প্রথমত, আল্লাহই সেরা। আমি প্রচুর প্রার্থনা করি এবং আল্লাহকে ধন্যবাদ জানাই। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেও আমি সবসময় বিশ্বাস করেছি যে আল্লাহ আমার পাশে আছেন। সুখের সময়েও আমি আল্লাহর নাম স্মরণ করি।‘

নটিংহ্যাম ফরেস্টের সাথে প্লে-অফ জেতার পর টটেনহ্যামে যোগ দেওয়া তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। ক্লাবের তখনকার ম্যানেজার আন্তোনিও কন্তে তাকে প্রকাশ্যে `ক্লাব সাইনিং‘ বলে মন্তব্য করা, ধারাবাহিকভাবে ধারে অন্যক্লাবে খেলতে যাওয়ায় তার আত্মবিশ্বাস কিছুটা ভেঙে গিয়েছিল। তবে স্পেনস জানান, তিনি একজন যোদ্ধা এবং সবসময় লড়াই করে এগিয়ে যেতে চান। তার বিশ্বাস, `যখন আপনি নিজেকে বিশ্বাস করবেন এবং সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবেন, সবকিছুই ঠিক হয়ে যাবে।‘

ইউরোপা লিগে সাফল্য এবং ভবিষ্যতের অনুপ্রেরণা

ধারাবাহিকভাবে ধারে বিভিন্ন ক্লাবে (রেনেঁ, লিডস এবং জেনোয়া) খেলার পর অবশেষে গত ডিসেম্বরে টটেনহ্যামের হয়ে তার অভিষেক হয়। এ মৌসুমেই তিনি দলের সাথে ইউরোপা লিগের শিরোপাও জয় করেন, যা তার কঠোর পরিশ্রমের ফল।

স্পেনস মনে করেন, শীর্ষে পৌঁছানোর জন্য মানসিক শক্তি অপরিহার্য। টটেনহ্যামের হয়ে ইউরোপা লিগ জয় স্পেন্সের ক্যারিয়ারে বড় বাঁক এনে দিয়েছে। ধৈর্য, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমই যে সাফল্যের চাবিকাঠি— তা নিজের যাত্রায় প্রমাণ করেছেন তিনি।

তিনি তার এই লড়াইয়ের গল্প দিয়ে অন্যদেরও অনুপ্রাণিত করতে চান। স্পেন্স আশা করেন, তার এই পথচলা শুধু মুসলিম নয়, সব ধর্ম-বর্ণের তরুণ ফুটবলারদের অনুপ্রাণিত করবে, `আমি যদি পারি, তবে আপনিও পারবেন। বিশ্বাস রাখুন, মনোযোগ দিন, সবই সম্ভব।‘

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add