for Add
নিজস্ব প্রতিবেদক : ২৭ আগস্ট ২০২৫, বুধবার, ২১:৪৫:৪৬

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। আগামী ৯ সেপ্টেম্বর জোহানেসবার্গে এই নিলাম অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্ট কর্তৃপক্ষ অবশ্য বাংলাদেশের খেলোয়াড়দের নাম প্রকাশ করেনি।
বিভিন্ন দেশ থেকে সর্বমোট ৭৮২ জন খেলোয়াড় দক্ষিণ আফ্রিকার ঘরোয়া এই টি২০ লিগের নিলামে নাম নিবন্ধন করেছেন।
ড্রাফটে নাম দেওয়া ৭৮২ ক্রিকেটারের মধ্যে ৪৫৪ জন বিদেশি এবং ৩২৮ জন স্বাগতিক দক্ষিণ আফ্রিকার। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ইংল্যান্ডের সর্বোচ্চ ১৫৩ জন লিগটিতে নাম নিবন্ধন করেছেন। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের ৫০, পাকিস্তানের ৪০, শ্রীলঙ্কার ৩৬, আফগানিস্তানের ২৭, ভারতের ১৩, সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ড থেকে ১১ জন করে, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের ১০ জন করে, নিউজিল্যান্ডের ৯, নামিবিয়ার ৫ ও অস্ট্রেলিয়া, নেপাল ও কানাডার ৩জন করে ক্রিকেটার আছেন ড্রাফটে। কম্বোডিয়া, উগান্ডা ও মালয়েশিয়ার একজন করে ক্রিকেটারও আছেন।
এসএ টি২০ লিগের চতুর্থ আসর ২৬ ডিসেম্বর, ২০২৫ থেকে ২৫ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
For add
For add
For add
For add
for Add