for Add

এশিয়া কাপে বাংলাদেশ দলে নুরুল-সাইফ; নেই মিরাজ

নুরুল হাসান সোহান ও সাইফ হাসানকে ফিরিয়ে এনে আসন্ন এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে সুযোগ হয়নি অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের।  স্ট্যান্ডবাই তালিকায় আছেন তিনি।

এশিয়া কাপের দলটি নিয়ে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

আড়াই বছরেরও বেশি সময় বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার সোহান। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ ২০২২ সালের নভেম্বরে অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন তিনি। ২০১৬ সালের জানুয়ারিতে অভিষেকের পর দেশের হয়ে ৪৬ টি-টোয়েন্টি ম্যাচে ১৬ দশমিক ৪৮ গড়ে ৪৪৫ রান করেছেন সোহান। 

২০২১ সালের জানুয়ারিতে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় ব্যাটিং অলরাউন্ডার সাইফের। এরপর আরও এক ম্যাচ খেলে দল থেকে বাদ পড়েন তিনি। ২০২৩ সালের অক্টোবরে চীনের হাংজুতে এশিয়ান গেমসে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন সাইফ। ঐ আসরের পর এবার এশিয়া কাপ দিয়ে বাংলাদেশ দলে ফিরলেন সাইফ। 

এদিকে, সর্বশেষ পাকিস্তান সিরিজের দল থেকে মিরাজের সাথে বাদ পড়েছেন মোহাম্মদ নাইম শেখ। 

এশিয়া কাপের দলে স্ট্যান্ডবাই তালিকায় মিরাজের সাথে আরও আছেন সৌম্য সরকার, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে  আগামী ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

এরপর ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু এশিয়া কাপে অংশ নেবে বাংলাদেশ দল। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে টাইগাররা। হংকংয়ের পর ‘বি’ গ্রুপে পরের দু’টি ম্যাচে ১৩ সেপ্টেম্বর শ্রীলংকা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। 

নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল : লিটন কুমার (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও সাইফুদ্দিন।

স্ট্যান্ডবাই (শুধু এশিয়া কাপ) : সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add