for Add

জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন ৩০ নভেম্বর

রাজধানী ঢাকার মহাখালীর এসকেএস টাওয়ারের ‘সেনা গৌরব’ মিলনায়তনে ‘জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন ২০২৪’ উপলক্ষে আজ ২৬ নভেম্বর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ঢাকার অদূরে নয়নাভিরাম জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকার সৌন্দর্য এবং চমৎকার ট্র্যাক দেশের সৌখিন এবং প্রফেশনাল দৌড়বিদদের কাছে তুলে ধরতে এবং তরুণদের মানসিক অবসাদ ও মাদকাসক্তি প্রতিহত করতে এ ইভেন্ট আয়োজিত হচ্ছে। একই সাথে নারীদের স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং স্তন ক্যান্সার প্রতিরোধে যে বৈশ্বিক প্রচারনা এবং প্রচেষ্টা চলছে ‘জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন ২০২৪’ তার সাথে একাত্মতা ঘোষণা করছে।

আগামী ৩০ নভেম্বর ভোর ৬টা পূর্বাচলের জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় অনুষ্ঠিতব্য ইভেন্টটিতে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী ও পুরুষ মিলে মোট ১৯০০ জন প্রতিযোগী অংশ নেবেন। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে ইভেন্টটির ফেসবুক পেইজ থেকে। ‘জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন ২০২৪’ ফেসবুক পেইজ লিংক https://www.facebook.com/share/1DG5kHQmzk/।

ম্যারাথনটি জলসিঁড়ি সেন্ট্রাল পার্কের সামনে থেকে শুরু হয়ে গোটা জলসিঁড়ি আবাসন এলাকার বিভিন্ন পথ অতিক্রম করে পুনরায় জলসিঁড়ি সেন্ট্রাল পার্কের সামনে শেষ হবে। এ বিষয়ে রানবাংলার ওয়েবসাইটে (www.run-bangla.com) বিস্তারিত জানা যাবে।

‘জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন ২০২৪’ ইভেন্টের মূল স্পন্সর বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ‘জলসিঁড়ি আবাসন’ এবং এই হাফ ম্যারাথন ইভেন্টটি পাওয়ারড বাই তুরাগ একটিভ। ইভেন্টের গোল্ড স্পন্সর হিসাবে থাকছে ট্রাষ্ট ব্যাংক পিএলসি, আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ড, সিটি ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক পিএলসি এবং নির্মাণ সংস্থা ভেন্ট্রা ইন্টারন্যাশনাল। ইভেন্টের অন্যান্য স্পন্সর হিসাবে রয়েছে আল-মুসাউইর কনস্ট্রাকশন, বার্জার, ইউনিমার্ট, সেনা কল্যাণ সংস্থা, লংকা বাংলা সিকিউরিটিজ, ইন্টেল এক্সিস, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, আর্মি ফার্মা, প্রাণ এবং ইউনিভার্সিটি অফ স্কলার্স।

আগামী ৩০ নভেম্বর ভোর ৬টা ‘জলসিঁড়ি রানবাংলা হাফ ম্যারাথন ২০২৪’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকবেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামান। বিশেষ অতিথি থাকবেন জলসিঁড়ি আবাসনের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ সাইফুর রহমান ও আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add