for Add

লাল-সবুজ জার্সিতে অনিশ্চিত হামজা

বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে খেলার স্বপ্ন পূরণের শেষ ধাপে এসে গ্যাড়াকলে পড়েছেন ইংলিশ লিগের ফুটবলার হামজা চৌধুরী। ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি চূড়ান্ত অনুমোদন ঝুলিয়ে রেখেছে। সর্বশেষ যে খবর, তাতে লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডারের বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা কমে যাচ্ছে।

দুই দিন আগে ফিফা থেকে যে চিঠি পেয়েছে বাফুফে, তাতে হামজাকে খেলানোর জন্য তাদের প্রচেষ্টা বিফলেই যেতে পারে। যদিও বাফুফে আরেকটি চিঠিতে ফিফাকে ব্যাখ্যা দিয়েছে।

কোথায় আটকে গেল হামজার বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা?

খোঁজ নিয়ে জানা গেছে, হামজা ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার বিষয়টিই সমস্যা তৈরি করেছে। ২০১৮ ও ২০১৯ সালে হামজা ৭টি ম্যাচ খেলেছেন ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে।

হামজা যখন ম্যাচ খেলেছেন তখন তার বয়স ছিল ২১ বছরের কিছু বেশি। তখন বয়স ২১ বছরের নিচে থাকলে সমস্যা হতো না। ওই জায়গাতেই আপত্তি ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির।

হামজা বাংলাদেশের পাসপোর্ট করেছেন ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার ৫ বছর পর। ফিফা এসব ইস্যু তোলায় হামজার স্বপ্নপূরণে তৈরি হয়েছে ভজকট।

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী লাল-সবুজ জার্সিতে খেলার ইচ্ছা প্রকাশের পরই বাফুফে তা নিয়ে কাজ শুরু করে। হামজার জাতীয় পরিচয়পত্র ও বাংলাদেশি পাসপোর্ট তৈরি করে দেওয়ার পরই বাফুফে প্রথমে ছাড়পত্র চায় ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে। সেখান থেকে সবুজ সংকেত পাওয়ার পর শেষ ধাপ ছিল ফিফার অনুমোদন। ফিফায় গিয়েই ফিঁকে হয়ে গেল হামজার বাংলাদেশের জার্সিতে খেলার সম্ভাবনা।

বাফুফে অবশ্য এখনো হাল ছাড়েনি। আবার ফিফাকে চিঠিয়ে দিয়েছে তারা। তবে যে ক্লোজে এসে সমস্যা তৈরি হয়েছে সেটা কাটিয়ে হামজার বাংলাদেশের জার্সিতে খেলার সম্ভাবনা অনেকটাই কমে গেছে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add