for Add

পরিস্থিতি বিবেচনায় নির্বাচন করবেন না সালাউদ্দিন

টানা ৪ মেয়াদ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব পালন করা কাজী সালাউদ্দিন আগামী ২৬ অক্টোবরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। যদিও কয়েক দিন আগে তিনি নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। এরপর পরিস্থিতি বিবেচনায় নিজের পুরোনো অবস্থান থেকে সরে এনেছেন বাফুফের এই সভাপতি।সূত্র: জাগোনিউজ২৪.কম

আজ শনিবার দুই মিনিটের এক সংবাদ সম্মেলনে নির্বাচন না করার সিদ্ধান্ত জানিয়েছেন সালাউদ্দিন।

সংবাদ সম্মেলনে সালাউদ্দিন বলেন, ‘২৬ অক্টোবরের নির্বাচন পেছানোর দাবি ছিল কিছু লোকজনের। আমরা ফিফার কাছে চিঠি দিয়েছিলাম। তারাও আমাদেরকে চিঠির উত্তর দিয়ে দিয়েছে। জানিয়েছে, কোনোভাবেই নির্বাচন পেছানো যাবে না। এই নির্দেশনা তারা দিয়েছে। চিঠির কপি আপনাদেরকে (সাংবাদিক) দিয়ে দেবো।’

নির্বাচন নিয়ে সালাউদ্দিন বলেন, ‘আমার বিষয়ে যেটি বলতে এসেছি তা হলো, আগামী নির্বাচনে আমি প্রতিযোগিতা করবো না। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার সাথে ১৬ বছর কাজ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এই সময়ে আপনাদের সঙ্গে অনেক ভুল বোঝাবোঝি হয়েছে। এটা হতেই পারে। এ নিয়ে কিছু মনে রাখিনি। আশা করি, আপনারাও কিছু মনে রাখবেন না।’

‘আমাকে সমর্থন দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। ফুটবল ফেডারেশন যেন আরো উন্নত হয়, এ সময়ে ফুটবল যেন ভালো থাকে এই কামনা করি। আমার মনে খুশি লাগছে একটা কারণে যে, সর্বশেষ সাফ অনূর্ধ্ব-২০- এ চ্যাম্পিয়ন হয়েছি।’

ছাত্র-জনতার আন্দোলনে গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আর বাফুফে ভবনে আসেননি সালাউদ্দিন। অবশেষে সেখানে জীবনের অন্যতম বড় একটি সিদ্ধান্ত নিলেন তিনি।

কেন নির্বাচনে প্রতিযোগিতা করবেন না, সে বিষয়ে কিছু বলেননি সালাউদ্দিন। নির্বাচন না করার জন্য কোনো চাপ ছিল কিনা? এমন প্রশ্নের উত্তর না দিয়ে কাজী সালাউদ্দিন বলেন, ‘আমার যা বলার বলে দিয়েছি। আর কিছু বলার নেই।’

ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করলেই তো হতো, এত আগে কেনো ঘোষণা দিলেন? জবাবে কাজী মো. সালাউদ্দিন বলেন, ‘কোনো কনফিউশন যাতে না থাকে, সে জন্য আগে ঘোষণা।’

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add