for Add

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে টানা পঞ্চম শিরোপা জয়

বসুন্ধরা কিংসের নতুন ইতিহাস

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে (বিপিএল) টানা চারবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। চলতি মৌসুমেও দুর্দান্তভাবে ছন্দে রয়েছে দলটি। সেই সঙ্গে টুর্নামেন্টের তিন ম্যাচ হাতে থাকতেই নিজেদের পঞ্চম শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস।

শনিবার ( ১১ মে) ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ঢাকা মোহামেডানকে ২-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস । এতে দেশের ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে টানা পঞ্চমবার লিগ চ্যাম্পিয়ন হলো বসুন্ধরা গ্রুপের দলটি। এদিন রেফারির শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়েন গ্যালারির দর্শকরা।

১৫ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। সমান সংখ্যক ম্যাচে কিংসের নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহামেডানের পয়েন্ট ২৮। লিগের বাকি তিন ম্যাচ কিংস হারলে এবং মোহামেডান জিতলেও দু’দলের মধ্যে পয়েন্ট ব্যবধান থাকবে ৩। অর্থাৎ যাই ঘটুক, শিরোপা কিংসের হাতেই থাকছে।

বাংলাদেশ পেশাদার ফুটবল লিগে সবচেয়ে বেশি ৬ বার চ্যাম্পিয়ন আবাহনী। বসুন্ধরা কিংস ২০১৮ সালে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে পদার্পণ করে।

এরপর থেকে টানা পাঁচ বার লিগ চ্যাম্পিয়ন হয়েছে তারা। মাঝে একটি আসর করোনার জন্য পরিত্যক্ত হয়েছে। বাংলাদেশের ফুটবলে স্বাধীনতা পরবর্তী সময়ে হ্যাটট্রিক শিরোপা জয়ের রেকর্ড থাকলেও টানা পাঁচ শিরোপা জয়ের কৃতিত্ব নেই।

লিগ টেবিলের উপরে থাকা দুই দলের শুরুটা ছিল তুমুল লড়াইয়ের। রক্ষণের নিজেদের ঢাল বানালো মোহামেডান। তবে বসুন্ধরা কিংস খেলেছে আক্রমণাত্মক ফুটবল। গোলও পেয়ে যায় তারা। পিছিয়ে পড়ার পর তেড়েফুঁড়ে বেরিয়ে এসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে মোহামেডান। তবে শেষ রক্ষা হয়নি। জয় নিয়েই মাঠ ছেড়েছে কিংস।

জোড়া গোল করেছেন কিংসের ব্রাজিলিয়ান তারকা দরিয়েলতন গোমেজ। মোহামেডানের হয়ে একটি গোল শোধ করেছেন মিডফিল্ডার মিনহাজুল আবেদিন বাল্লু।সূত্র: আরটিভি নিউজ

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add