for Add

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ

দুই ম্যাচ হাতে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। আজ সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৯ রানে হারিয়েছে সফরকারী জিম্বাবুয়েকে। সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে- ৮ ও ৬ উইকেটে জিতেছিলো বাংলাদেশ।বাসস

তৃতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৫ রান করে বাংলাদেশ। তাওহিদ হৃদয় ৩৮ বলে সংক্ষিপ্ত ভার্সনে প্রথম হাফ সেঞ্চুরি তুলে ৫৭ এবং জাকের আলী ৩৪ বলে ৪৪ রান করেন। জবাবে ২০ ওভারে ৯ উইকেটে ১৫৬ রান করে জিম্বাবুয়ে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। প্রথম ৩ ওভারে ২২ রান তোলেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান ও লিটন দাস।

চতুর্থ ওভারে দলীয় ২২ রানে বিচ্ছিন্ন তানজিদ-লিটন।  ওভারে জিম্বাবুয়ের পেসার পেসার ব্লেসিং মুজারাবানির দ্বিতীয় ও তৃতীয় ডেলিভারিতে স্কুপ শট খেলতে গিয়ে বল ব্যাটে লাগাতে পারেননি লিটন। কিন্তু চতুর্থ বল ব্যাটে লাগিয়ে বোল্ড হন ১৫ বলে ২টি চারে ১২ রান করা লিটন।

লিটন আউট হওয়ার পর ক্রিজে এসে সুবিধা করতে পারেনি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। পঞ্চম ওভারে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজার আর্ম বলে বোল্ড হন নাজমুল(৪)। লিটন-নাজমুলকে হারিয়ে পাওয়ার প্লেতে ৪২ রান তুলে বাংলাদেশ।

তৃতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করেও  ৩১ রানের বেশি যোগ করতে পারেননি তানজিদ ও হৃদয়। নবম ওভারের শেষ বলে ছক্কা মারার চেষ্টায় ডিপ মিড উইকেটে ক্যাচ আউট হন তানজিদ। ১টি করে চার-ছক্কায় ২২ বলে ২১ রান করেন তিনি।

তানজিদ ফেরার পর হৃদয়ের সাথে জুটি বাঁধেন জাকের। দু’জনের সাবধানী ব্যাটিংয়ে ১২ ওভার শেষে ৩ উইকেটে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৭৫।

১৩তম ওভার থেকে জিম্বাবুয়ের বোলারদের উপর চড়াও হন হৃদয় ও জাকের। ১৩ থেকে ১৮তম ওভারে ৬৭ রান যোগ করেন তারা। এরমধ্যে ১৮তম ওভারের প্রথম বলে ১৭ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান হৃদয়। এজন্য ৩৪ বল খেলেছেন হৃদয়।

১৯তম ওভারের তৃতীয় বলে মুজারাবানির বলে বোল্ড হওয়ার আগে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৮ বলে ৫৭ রান করেন হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ উইকেটে বাংলাদেশের  সর্বোচ্চ ৮৭  রানের জুটি গড়েন হৃদয়-জাকের। আগেরটি ছিলো মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের। ২০১৯ সালে এই ভেন্যুতেই চতুর্থ উইকেট জুটিতে ৭৮ রান যোগ করেছিলেন মুশফিক ও মাহমুদুল্লাহ।

হৃদয় ফেরার এক বল পর জাকেরকেও বোল্ড করেন মুজারাবানি। ৩টি চার ও ২টি ছক্কায় ৩৪ বলে ৪৪ রান করেন তিনি।

এরপর ইনিংসের শেষ ৭ বলে অবিচ্ছিন্ন ১৭ রান তোলেন মাহমুদুল্লাহ ও রিশাদ হোসেন। এতে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। শেষ ৭ ওভারে ৯০ রান তুলেছে টাইগাররা। মাহমুদুল্লাহ ২টি চারে ৯ এবং রিশাদ ১টি বাউন্ডারিতে ৬ রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের মুজারাবানি  ক্যারিয়ার সেরা ১৪ রানে ৩ উইকেট নেন।

১৬৬ রানের টার্গেটে খেলতে নেমে তৃতীয় ওভারে উইকেট হারায় জিম্বাবুয়ে। নিজের প্রথম ওভারেই জিম্বাবুয়ে ওপেনার জয়লর্ড গাম্বিকে ৯ রানে আউট করেন মোহাম্মদ সাইফুদ্দিন।

পঞ্চম ওভারে উইকেট শিকারে মাতেন তানজিম হাসান। নিজের বলে নিজে ক্যাচ নিয়ে ব্রায়ান বেনেটকে ৫ রানে আউট করেন তানজিদ। পাওয়ার প্লের শেষ বলে ৭ রান করা ক্রেইগ আরভিনের উইকেট উপড়ে ফেলেন সাইফুদ্দিন। এতে পাওয়ার প্লেতে ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে।

অষ্টম ওভারে দলীয় ৪৮ রানে জিম্বাবুয়ের চতুর্থ উইকেট তুলে নেন স্পিনার রিশাদ। সিকান্দার রাজাকে ১ রানে থামান তিনি।

পঞ্চম উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন তাদিওয়ানাশে মারুমানি ও ক্লাইভ মাদান্দে। তাদের পথে বাঁধা হয়ে দাঁড়ান ২১ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বোলিংয়ে আসা মাহমুদুল্লাহ। ৩১ রান করা মারুমানিকে শিকার করেন মাহমুদুল্লাহ।

কিছুক্ষণ বাদে মাদান্দেকে ১১ রানে আউট করেন তাসকিন। ৭৩ রানে ষষ্ঠ উইকেট পতনের পর বাংলাদেশ বোলারদের উপর চড়াও হন জোনাথন ক্যাম্পেবেল। ২টি করে চার-ছক্কায় ১০ বলে ২১ রান তুলে স্পিনার তানভীরের শিকার হন তিনি।

জঙ্গিকে ২ রানে আউট করে জিম্বাবুয়েকে হারের মুখে ঠেলে দেন রিশাদ। ৯১ রানে ৮ উইকেট হারায় জিম্বাবুয়ে। তবে নবম উইকেটে ৩০ বলে ৫৪ রান তুলে জিম্বাবুয়েকে লড়াইয়ে ফেরান মাসাকাদজা ও ফারাজ। শেষ ওভারে ২১ রানের প্রয়োজন পূরণ করতে না পারলে ম্যাচ হারে জিম্বাবুয়ে। ২০ ওভারে ৯ উইকেটে ১৫৬ রান করে জিম্বাবুয়ে।
মাসাকাদজা ১৩, ফারাজ ২টি করে চার-ছক্কায় ১৯ বলে অপরাজিত ৩৪ রান করেন । বাংলাদেশের সাইফুদ্দিন ৪২ রানে ৩ ও রিশাদ ৩৮ রানে ২ উইকেট নেন।

আগামী ১০ মে মিরপুরে সিরিজের চতুর্থ ম্যাচ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।  

বাংলাদেশ ব্যাটিং :
লিটন ব মুজারাবানি ১২
তানজিদ ক মাদান্দে ব ফারাজ ২১
নাজমুল ব সিকান্দার ৬
হৃদয় ব মুজারাবানি ৫৭
জাকের ব মুজারাবানি ৪৪
মাহমুদুল্লাহ অপরাজিত ৯
রিশাদ অপরাজিত ৬
অতিরিক্ত (লে বা-২, নো-১, ও-৭) ১০
মোট (২০ ওভার, ৫ উইকেট) ১৬৫

উইকেটের পতন: ১-২২ (লিটন), ২-২৯ (নাজমুল), ৩-৬০ (তানজিদ), ৪-১৪৭ (হৃদয়), ৫-১৪৮ (জাকের)।

জিম্বাবুয়ে বোলিং :
ফারাজ : ৪-০-৪৪-১ (ও-৫),
মুজারাবানি : ৪-০-১৪-৩,
সিকান্দার : ৪-০-৩৮-১,
মাসাকাদজা : ৩-০-৩৪-০,
জঙ্গি : ৪-০-৩৩-০ (ও-১, নো-১)।
জিম্বাবুয়ে ব্যাটিং
গাম্বি ক মাহমুদুল্লাহ ব সাইফুদ্দিন ৯
মারুমানি ক সাইফুদ্দিন ব মাহমুদুল্লাহ ৩১
বেনেট ক এন্ড ব তানজিম ৫
আরভিন ব সাইফুদ্দিন ৭
সিকান্দার ক জাকের ব রিশাদ ১
মাদান্দে ক লিটন ব তাসকিন ১১
ক্যাম্পবেল ক লিটন ব তানভীর ২১
জঙ্গি এলবিডব্লু ব ২
মাসাকাদজা ব সাইফুদ্দিন ১৩
ফারাজ অপরাজিত ৩৪
মুজারাবানি অপরাজিত ৯
অতিরিক্ত (লে বা-২, ও-১১) ১৩
মোট (২০ ওভার, ৯ উইকেট) ১৫৬

উইকেটের পতন: ১-১৬ (গাম্বি), ২-২৪ (বেনেট), ৩-৩৩ (আরভিন), ৪-৪৮ (সিকান্দার), ৫-৬৬ (মারুমানি), ৬-৭৩ (মাদান্দে), ৭-৯১ (ক্যাম্পবেল), ৮-৯১ (জঙ্গি), ৯-১৪৫ (মাসাকাদজা)।

বাংলাদেশ বোলিং :
তানভীর : ৪-০-২৬-১,
তাসকিন : ৪-০-২১-১ (ও-১),
সাইফুদ্দিন : ৪-০-৪২-৩ (ও-৩),
তানজিম : ৪-০-২৬-১ (ও-২),
রিশাদ : ৩-০-৩৮-২ (ও-১),
মাহমুদুল্লাহ : ১-০-১-১।

ফল : বাংলাদেশ ৯ রানে জয়ী।

ম্যাচ সেরা : তাওহিদ হৃদয়(বাংলাদেশ)। 

সিরিজ : পাঁচ ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add