for Add

জাতীয় দলে ফেরার জন্য তামিমের ইচ্ছা থাকতে হবে : শান্ত

জাতীয় দলে ফেরার বিষয়ে তামিম ইকবালের দিকে বল ঠেলে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জাতীয় দলের হয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে হলে তামিমের নিজের ইচ্ছা থাকতে হবে বলে জানিয়েছেন শান্ত। বাসস।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেড এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচের পর তামিমের জাতীয় দলের ফেরার বিষয়ে দেশসেরা ওপেনারের সাথে রুদ্ধদ্বার আলোচনা করেন শান্ত। এতে আবারও তামিমের জাতীয় দলে ফেরার কিঞ্চিৎ আশা জেগেছে।

গেল বছর ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলাকালীন জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন তামিম। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে ২৮ ঘন্টা পর অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন তামিম। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে দু’টি ওয়ানডে খেলেন তিনি। পুরোপুরি ফিট হতে এরপর বিশ্রাম নেন এই বাঁ-হাতি ওপেনার। পরবর্তীতে জাতীয় দলে আর ফিরতে পারেননি তামিম। বিসিবি যদি আবারও তাকে জাতীয় দলের জার্সিতে দেখতে চায় তাহলে কিছু সমস্যার সমাধান চান তামিম।

এক্সসিরামিকসের চিফ ব্র্যান্ড অফিসার হিসাবে যুক্ত হবার অনুষ্ঠানে আজ শান্ত বলেন, ‘হ্যাঁ গতকাল আমরা কথা বলেছিলাম। আমরা ক্রিকেট নিয়ে কথা বলেছি। অধিনায়ক হিসেবে আমি কি ভাবছি সে বিষয়ে সবকিছু পরিষ্কার করে দিয়েছি। এ মুহূর্তে সবকিছু পরিষ্কার করা কঠিন এবং তিনি সময়ও চান। এই মুহূর্তে আমাদের সামনে ডিপিএল, আগে টুর্নামেন্ট শেষ হোক। আমাকেও এটা নিয়ে আরও ভাবতে হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে (তামিম) নিজের প্রত্যাবর্তন নিয়ে কি ভাবছে। তাকে নিজের ইচ্ছা প্রকাশ করতে হবে। তারপর আমরা পরবর্তী প্রক্রিয়া শুরু করতে পারবো।’

ইতোমধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম। টেস্ট ক্রিকেটে খেলার কোন ইচ্ছা নেই তার। কারণ বিসিবির মতে পাঁচ দিনের ক্রিকেটে শতভাগ ফিটনেস লেভেল প্রয়োজন।

তামিম ও মুশফিকুর রহিমের অবসরের পর টি-টোয়েন্টি দলে অভিজ্ঞতার ঘাটতি ছিল বাংলাদেশের। তবে অবসর ভেঙে তাদের টি-টোয়েন্টি দলে ফেরানোর বিষয় নিয়ে ভাবছেন না শান্ত। শান্ত বলেন, ‘আমি তাদের টি-টোয়েন্টি অবসর নিয়ে ভাবছি না। দ্রুত এগিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এ মুহূর্তে আমাদের দলও ভারসাম্যপূর্ণ।’

টি-টোয়েন্টি দলকে ভারসাম্যপূর্ণ বললেও বিশ্বকাপ নিয়ে ভক্তদের খুব বেশি প্রত্যাশ না করার অনুরোধ করেছেন শান্ত।
টাইগার দলনেতা বলেন, ‘আমি যা দেখেছি, যে কোন বিশ্বকাপের আগে এবং কখনও কখনও অতিরিক্ত আলোচনা হয়। এ জন্য প্রত্যাশা আরও বেড়ে যায়। আমি ভক্তদের প্রত্যাশা কমানোর জন্য অনুরোধ করছি। বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে ভক্তরা। তবে খুব বেশি আশা করার কোন দরকার নেই।’

শান্ত আরও বলেন, ‘আমরা সব খেলোয়াড়রাই বিশেষ কিছু করতে চাই। আমরা দলকে ভালো অবস্থায় নিতে চাই, যাতে ভক্তরা আমাদের নিয়ে গর্ব করে। কিন্তু অতিরিক্ত প্রত্যাশা ভালো না।’

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add