for Add

৪০ বছর পর কোপা দেল রে শিরোপা জিতলো অ্যাথলেটিক

অবশেষে ৪০ বছরের অপক্ষো ঘুচলো অ্যাথলেটিক ক্লাবের। মায়োর্কাকে হারিয়ে ৪ দশকের খরা কাটিয়ে ফের কোপা দেল রে শিরোপা জিতলো তারা। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মায়োর্কাকে পেনাল্টিতে হারিয়েছে অ্যাথলেটিক। সূত্র: জাগোনিউজ২৪.কম

গতকাল শনিরাতে রাতে ম্যাচের মূল সময়ে খেলা ছিল ১-১ সমতায়। ২১ মিনিটে গোল করেন মায়োর্কার দানি রদ্রিগেজ। আর ৫০ মিনিটে সেই গোল করেন অ্যাথলেটিকের ওইহান স্যানসিট। এরপর জয়ী দল নির্ধারণে আর ৩০ মিনিট খেলা হয়। ১২০ মিনিটের খেলায়ও কোনো ফলাফল না আসায় খেলা গড়ায় পেনাল্টিতে।

পেনাল্টিতে এসে নিজেদের দ্বিতীয় ও তৃতীয় শ্যুট মিস করে মায়োর্কা। অপরদিকে টানা ৪ শ্যুটের সবগুলোতেই গোল করে অ্যাথলেটিক ক্লাবের খেলোয়াড়রা। ফলে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করে অ্যাথলেটিক।

সর্বশেষ ১৯৮৪ সালে কোপা দেল রে শিরোপা জিতেছে অ্যাথলেটিক। এবার সেই শিরোপা ছুঁয়ে দেখার সুযোগ আরও একবার পেলো তারা। এটি তাদের ২৪তম শিরোপা।

স্প্যানিশ কোপার সবচেয়ে সফল দল বার্সেলোনা। কাতালনের ক্লাব কোপা দেল রে শিরোপা জিতেছে মোট ৩১ বার। আর ইউরোপীয় ফুটবলের সবচেয়ে ক্লাব রিয়াল মাদ্রিদ এই শিরোপা জিতেছে ২০ বার।

ম্যাচ সেরা হওয়ার পর অ্যাথলেটিক ক্লাবের নিকো উইলিয়ামস বলেন, ‘আমরা ইতিহাস তৈরি করেছি। ভক্তরা এটার প্রাপ্য।… আমি এটা নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। আমার পরিবার ও ভাই স্বপ্ন দেখেছে। এটা আমি পরিবারের জন্য করেছি, তাদের জন্যই আমরা লড়াই করেছি। এই ক্লাবে ইতিহাস গড়তে পেরে আমি খুশি।’

মায়োর্কার গোলদাতা রদ্রিগজে বলেন, ‘আমাকে প্রথমে অ্যাথলেটিক এবং তাদের ভক্তদের অভিনন্দন জানাতে হবে। তারা এর জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে। আমি অনুপ্রাণিত এবং সতীর্থ ও সমর্থকদের নিয়ে খুবই গর্বিত, যারা আমাদের সঙ্গে ছিলেন। আমাদের স্বপ্ন ছিল এই কাপ জেতা। আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু তা হতে পারেনি।’

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add