for Add

শিরোপার আরো কাছাকাছি ইন্টার মিলান

ধুকতে থাকা এম্পোলিকে ২-০ গোলে পরাজিত করে সিরি-এ শিরোপার আরো কাছাকাছি পৌঁছে গেছে ইন্টার মিলান। এর মাধ্যমে লিগে ইন্টার টেবিলের দ্বিতীয় স্থানে থাকা এসি মিলানের থেকে ১৪ পয়েন্টে এগিয়ে গেছে।

ফেডেরিকো ডিমারকো সান সিরোতে পাঁচ মিনিটে ইন্টারকে এগিয়ে দেন। বদলী খেলোয়াড় অ্যালেক্সিস সানচেজের গোলে ম্যাচ শেষের ৯ মিনিট আগে স্বাগতিকদের জয় নিশ্চিত হয়।

মৌসুমে বাকি থাকা আট ম্যাচে আর মাত্র ১১ পয়েন্ট সংগ্রহ করতে পারলে ইন্টারের ২০তম ইতালিয়ান লিগ শিরোপা নিশ্চিত হবে।

একাডেমি থেকে উঠে আসা ডিমারকো কাল দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছেন। তার উজ্জীবিত পারফরম্যান্সে ম্যাচের প্রায় বেশিরভাগ সময়ই ইন্টার আধিপত্য উপভোগ করেছে। আলেহান্দ্রো বাস্তোনির নিখুঁত পাস থেকে প্রথম সুযোগেই ডিমারকো যে গোল দিয়েছেন তা ছিল চোখে পড়ার মত। ডিফেন্ডার বাস্তোনির এটি ছিল গত তিন ম্যাচে তৃতীয় অ্যাসিস্ট। ম্যাচ শেষে বাস্তোনি বলেছেন, ‘গত কয়েকটি ম্যাচের তুলনায় আজকের অ্যাসিস্টটি ছিল সবচেয়ে বাজে, কিন্তু ডিমারকো দারুণ ফিনিশিংয়ে সেটাকে কাজে লাগিয়েছে। এই জয়ে আমরা দারুণ খুশি। কারণ মাত্রই আমরা আন্তর্জাতিক বিরতি থেকে ফিরেছি। সারা বিশ্ব ঘুরে আসার পর জয় পাওয়া এত সহজ নয়।’

অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে গত মাসে চ্যাম্পিয়ন্স লিগে বিদায়ের পর সিমোনে ইনজাগির দল অন্তত লিগ শিরোপা জয়ে নড়েচড়ে বসে। এ বছর ইন্টার মাত্র দুই পয়েন্ট হারিয়েছে। কঠিন দুই সপ্তাহ কাটানোর পর সোমবারের জয়টা ছিল অনেকটাই স্বস্তিদায়ক।

নাপোলি ডিফেন্ডার হুয়ান জেসুসের বিপক্ষে বর্ণবাদী আচরণের দায়ে অভিযুক্ত ফ্রান্সেসকো আকারবি শেষ পর্যন্ত অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন। যদি ইন্টার সবসময়ই এই অভিযোগের বিরোধীতা করে আসছিল। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি ট্রাইবুন্যাল এক্ষেত্রে আকারবিকে ১০ ম্যাচ নিষিদ্ধ করার ক্ষমতা রাখতো। কিন্তু অভিযোগের বিপরীতে শক্ত ভিত্তি না পাওয়ায় রক্ষা পেয়েছেন আকারবি।

একটি গোলও না করে টানা চতুর্থ পরাজয়ে এম্পোলি আবারো গোল ব্যবধানে রেলিগেশন জোনে ফিরেছে। জেনোয়ার সাথে ১-১ গোলে ড্র করা ফ্রোসিননের সাথে তারা পয়েন্ট ভাগাভাগি করে ১৮তম স্থানে নেমে গেছে।

দিনের আরেক ম্যাচে সিরি-এ’র তলানির দল সালেরনিতাকে ৩-০ গোলে পরাজিত করেছে বোলোনিয়া। এবারের আসরে দুর্দান্ত খেলে টেবিলের চতুর্থ স্থানে থাকা বোলোনিয়া প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন টিকিয়ে রেখেছে।
প্রথমার্ধে রিকার্ডো ওরসোলিনি ও অ্যালেক্সিস সায়েলেমেকার্সের দুর্দান্ত গোলের পর স্টপেজ টাইমে চারালাম্পোস লিকোগিয়ানিসের দারুণ ফিনিশিংয়ে বোলোনিয়ার জয় নিশ্চিত হয়। লিসের সাথে গোলশূণ্য ড্র করে পয়েন্ট হারানো রোমার থেকে পাঁচ পয়েন্ট উপরে থেকে চতুর্থ স্থানে রয়েছে বোলোনিয়া।

শেষ ৯ ম্যাচের আটটিতেই জয় নিশ্চিত করেছে থিয়াগো মোত্তার দল। দুই পয়েন্ট এগিয়ে তৃতীয় স্থানে থাকা জুভেন্টাসকে টপকে এখন আরো উপরে ওঠার লক্ষ্য বোলোনিয়ার। শনিবার শেষ মুহূর্তের গোলে ল্যাজিওর কাছে পরাজিত হয়েছে জুভেন্টাস।

মৌসুম শেষ হবার আগে বোলোনিয়া ও রোমা উভয় দলই জুভেন্টাসকে আতিথ্য দিবে।

গত মৌসুমে নবম স্থানে থেকে সিরি-এ লিগ শেষ করেছিল বোলোনিয়া, এখন পর্যন্ত যা তাদের সর্বোচ্চ অর্জন। আধুনিক চ্যাম্পিয়ন্স লিগে তারা কখনই অংশ নেয়নি।

এদিকে এ বছর একটিও ম্যাচ জিততে না পারা সালেরনিতানা সেফটি জোন থেকে ১২ পয়েন্ট পিছিয়ে আছে। বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add