for Add

অস্ট্রেলিয়ার কাছে বড় হার দিয়ে নারী দলের সিরিজ শুরু

বড় হার দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ নারী দল। আজ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়া ১১৮ রানে হারিয়েছে বাংলাদেশকে। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২১৩ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৯৫ রানে অলআউট হয় টাইগ্রেসরা।বাসস

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাট হাতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৭৮ রানেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। এরমধ্যে স্পিনার সুলতানা খাতুন ২টি ও পেসার মারুফা আকতার-অন্য দুই স্পিনার নাহিদা আকতার ও ফাহিমা খাতুন ১টি করে উইকেট নেন।

২০১৩ সালের পর এতো কম রানে প্রথম ৫ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অস্ট্রেলীয় নারীরা। কিন্তু ১৪৬ রানে ৭ উইকেট পতনে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে অসিরা। তবে অষ্টম উইকেটে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ৬৭ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়ার সম্মানজনক সংগ্রহ এনে দেন অ্যানাবেল সাদারল্যান্ড ও অ্যালানা কিং। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেটে ২১৩ রান করে অস্ট্রেলিয়া। সাদারল্যান্ড ৫টি চারে অপরাজিত ৫৮ এবং কিং ২টি চার ও ৫টি ছক্কায় অনবদ্য ৪৬ রান করেন।

বাংলাদেশের সুলতানা-নাহিদা ২টি করে এবং মারুফা-ফাহিমা ও স্বর্ণা আকতার ১টি করে উইকেট নেন। এ ইনিংসের মাধ্যমে ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক হন নাহিদা। ৫৩ উইকেট নিয়ে সবার উপরে আছেন তিনি। একই সাথে বাংলাদেশী নারী ক্রিকেটারদের মধ্যে বল হাতে এক ইনিংসে সর্বোচ্চ ৬৭ রান দেওয়ায় অনাকাঙ্খিত রেকর্ডের স্বাদও পেয়েছেন ফাহিমা।

২১৪ রানের টার্গেটে খেলতে নেমে ২১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। তৃতীয় উইকেটে ৪৯ রান যোগ করে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান সোবহানা মোস্তারি ও অধিনায়ক নিগার সুলতানা। দলীয় ৭০ রানে মোস্তারির আউটের পর ধ্বস নামে বাংলাদেশ ইনিংসে। ৩৬ ওভারে ৯৫ রানে অলআউট হয় বাংলাদেশ। অর্থাৎ ২৫ রানে শেষ ৮ উইকেট হারায় বাংলাদেশ।

দলের পক্ষে অধিনায়ক নিগার সর্বোচ্চ ২৭, সোবহানা ১৭ ও মুরশিদা ১০ রান করেন। দলের আর কোন ব্যাটারই দুই অংকে পা রাখতে পারেননি। অস্ট্রেলিয়ার গার্ডনার ২২ রানে ৩ উইকেট নেন। ব্যাট হাতে ৩১ বলে অপরাজিত ৪৬ রান এবং বল হাতে ১২ রানে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন অস্ট্রেলিয়ার কিং।

আগামী ২৪ মার্চ একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add