for Add

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট সংখ্যা ৩ লাখ ২৬ হাজার

প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সর্বমোট ৩ লাখ ২৬ হাজার টিকিট বিক্রি ও উপহার হিসেবে দেয়া হবে বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমেইন। প্রথমবারের মতো আয়োজক ফ্রান্সের পক্ষ থেকে আসন্ন গ্রীষ্মকালীণ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের টিকেটের সংখ্যা প্রকাশ করা হলো।

এ সম্পর্কে সিনেট অধিবেশনে এক প্রশ্নের জবাবে ডারমেইন বলেছেন, ‘সেইন নদীতে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ দর্শকদের জন্য ১ লাখ ৪ হাজার টিকিট বিক্রি করা হবে। এরপর বিনামূল্যে প্রায় দুই লাখ ২২ হাজার টিকেট বিভিন্ন ক্যাটাগরিতে উপহার হিসেবে দেয়া হবে।’

ডারমেইন ধারণা করছেন আরো প্রায় দুই লাখ মানুষ বিভিন্ন ভাবে আশেপাশের বিল্ডিং থেকে এই অনুষ্ঠান উপভোগ করতে পারবে। এছাড়া পুরো প্যারিস শহর জুড়ে বাড়তি ৫০ হাজার মানুষ ফ্যানজোনে বসে অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সব মিলিয়ে ১৮০টি নৌকা থাকবে, যার মধ্যে ৯৪টিতে থাকবে ক্রীড়াবিদ। প্যারিস অঞ্চলের শীর্ষ নিরপত্তা কর্মকর্তা মার্ক গুইলুমে এই তথ্য নিশ্চিত করেছেন। ফ্রান্সের নিরাপত্তা ব্যবস্থা ও উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে সন্ত্রাসী হামলার ঝুঁকি ও এত বিপুল সংখ্যক মানুষকে নিয়ন্ত্রণ, এসব নিয়ে আয়োজক সংস্থা কিছুটা বিপাকে পড়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে এর আগে কোন গেমসে এত বিপুল সংখ্যক মানুষের সম্পৃক্ততা ছিল না। আগের সব অনুষ্ঠানই গেমসের মূল অ্যাথলেটিক স্টেডিয়ামে আয়োজিত হয়েছে।

আয়োজক ও প্যারিসের মেয়র অফিস থেকে প্রাথমিকভাবে ধারণা দেয়া হয়েছে দুই মিলিয়ন মানুষ এদিন একত্রিত হবে। ২০২২ সালে ডারমেইন ৬ লাখ টিকিটের একটি ধারণা দিয়েছিলেন।

নৌকা নিয়ে উন্মুক্ত পরিবেশে নৌকার প্যারেড ইতোমধ্যেই প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিড়ে বাড়তি এক আমেজের ইঙ্গিত দিচ্ছে। পুরো অনুষ্ঠানটি সেইন নদীতে নৌকার মধ্যে বসে সবাই উপভোগ করবে। স্থানীয় আয়োজক কমিটি আগের সব রেকর্ডকে ভেঙ্গে এক ভিন্ন মাত্রা যোগ করতে চাচ্ছে।

২০০৮ বেইজিং অলিম্পিক আধুনিক অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে দৃষ্টিনন্দন আয়োজনের জন্য বিখ্যাত হয়েছিল। এরপর অবশ্য ২০১২ লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানও সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। বাসস।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add