for Add

লঙ্কা বধের মিশনে মাঠে নামছে বাংলাদেশ

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। প্রথমে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে শ্রীলঙ্কার বাংলাদেশ সফর। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল লঙ্কানদের মোকাবিলা করবে টাইগাররা। বিশ্বকাপের মতো এই ম্যাচেও লঙ্কানদের পরাজিত করে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় শান্ত-লিটনরা। আরটিভি নিউজ

সোমবার (৪ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মাঠে নামবে দুই দল। প্রথম ম্যাচেই সফরকারীদের হারিয়ে সিরিজে শুরু করতে চায় স্বাগতিকরা। এখন পর্যন্ত ১৫৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৫৯টিতে জয়, ৯৫টিতে হার এবং ৪টিতে ড্র করেছে টাইগাররা।

টি-টোয়েন্টিতে ২০২২ সাল থেকে কোন দ্বিপাক্ষিক সিরিজে হারেনি বাংলাদেশ। গত বছর ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের বিপক্ষে তিনটিতেই সিরিজ জিতেছে টাইগাররা। এ ছাড়াও বছরের শেষ দিকে নিউজিল্যান্ডের ঘরের মাঠে সিরিজ ড্র করে টি-টোয়েন্টিতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে শান্ত-মিরাজরা।

তবে পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের থেকে অনেকটায় এগিয়ে শ্রীলঙ্কা। এখনও পর্যন্ত ১৩বারের দেখায় ৪টিতে জয় এবং ৯টিতেই হেরেছে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টির রেকর্ডে উন্নতি করার সুযোগ পাচ্ছে টাইগাররা।

গত ২১শে ফেব্রুয়ারি ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আম্পায়ার লিন্ডন হানিবলের সাথে অসাদচারণ করায় হাসারাঙ্গাকে দুই ম্যাচে নিষিদ্ধ করেছে আইসিসি। ৯ মার্চ বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসাবে ফিরবেন হাসারাঙ্গা। ইনজুরির কারণে ছিটকে গেছেন দলে থাকা শ্রীলংকার ইনফর্ম ব্যাটার কুশল পেরারা। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন নিরোশান ডিকবেলা।

অন্যদিকে দিকে বাধ্য হয়ে টি-টোয়েন্টি দলে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। প্রথমবারের মত জাতীয় দলে সুযোগ পেয়েও ইনজুরিতে ছিটকে গেছেন অফস্পিনার আলিস আল ইসলাম। তার বদলে দলে নেওয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিককে।

বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মাহেদী হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও জাকির আলি অনিক।

শ্রীলঙ্কা স্কোয়াড : হাসারাঙ্গা ডি সিলভা (অধিনায়ক, শেষ টি-টোয়েন্টি), চারিথ আসালঙ্কা (অধিনায়ক, প্রথম দুই টি-টোয়েন্টি), কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, মহেশ থিকশানা, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকবেলা, দিলশান মাদুশঙ্কা, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা, আকিলা ধনাঞ্জয়া, বিনুরা ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, আভিস্কা ফার্নান্দো ও জেফরি ভান্ডারসে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add