for Add

ফিলিস্তিনের বিপক্ষে কোচ ক্যাবরেরার পরিকল্পনা

মার্চে ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের প্রস্তুতির জন্য জাতীয় ফুটবল দলের কন্ডিশনিং ক্যাম্প হবে সৌদি আরবে। সবকিছু ঠিক থাকলে ২ মার্চ দল নিয়ে সৌদি যাবেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।সূত্র: জাগোনিউজ

১৭ মার্চ পর্যন্ত সৌদিতে অনুশীলন করে বাংলাদেশ দল চলে যাবে কুয়েতে। সেখানে ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটি হবে ২১ মার্চ, ফিরতি ম্যাচ ২৬ মার্চ ঢাকায়।

সৌদিতে অনুশীলনের সময় জাতীয় দলকে দুটি প্রস্তুতি ম্যাচ খেলানোর পরিকল্পনা আছে ক্যাবরেবার। আজ (মঙ্গলবার) বাফুফে ভবনের সামনের মাঠে সাংবাদিকদের সৌদিতে ক্যাম্প ও তার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরার সময় এ কথা বলেছেন কোচ।

তিনি বলেছেন, নতুন কিছু খেলোয়াড়ও তার চোখে পড়েছে। প্রাথমিক ক্যাম্পে অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ কয়েকজন খেলোয়াড়ের ডাক পাওয়ার সম্ভাবনার কথাও বলেছেন এই স্প্যানিশ কোচ।

‘আমি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের ম্যাচে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়ের পারফরম্যান্সে খুশি। অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২৩ কয়েকজন খেলোয়াড় আমার তালিকায় থাকতে পারে’-বলেছেন হ্যাভিয়ের ক্যাবরেরা।

সৌদিতে অনুশীলন চলাকালীন কোনো প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে কোচ বলেন, ‘সেখানে (সৌদিতে) আরও কিছু দলও ট্রেনিং করবে। আমার সেদিকে নজর আছে। কোনো দল রাজি হলে আমরা কমপক্ষে দুটি ম্যাচ খেলার চেষ্টা করবো। আমরা কোনো জাতীয় দলের বিপক্ষেই ম্যাচ খেলার চেষ্টা করবো। যদি সেটা সম্ভব না হয় তাহলে স্থানীয় ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলবো।’

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের তিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবানন খেলেছে এশিয়ান কাপ। সেখানে ফিলিস্তিনের পারফরম্যান্স কেমন ছিল এবং কোনো ম্যাচ দেখেছেন কিনা? এমন প্রশ্নে কোচ বলেন, ‘এবারের এশিয়ান কাপে ফিলিস্তিন খুবই ভালো পারফরম্যান্স করেছে। আমি বলবো তাদের সফল একটি এশিয়া কাপ ছিল।’

‘গ্রুপপর্বে তারা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ড্র করেছে এবং হংকংকে হারিয়েছে। প্রথমবারের মতো শেষ ষোলোতে উঠে দুর্দান্ত লড়াই করেছে চ্যাম্পিয়ন হওয়া কাতারের বিপক্ষে। এক পর্যায় তারা কাতারের বিপক্ষে লিডও নিয়েছিল। শেষ পর্যন্ত কুয়েত ম্যাচ জিতে নেয়। আমরা ফিলিস্তিনের লেভেল কী, তা জানি। আমরাও আমাদের সেরাটা দিয়ে তাদের বিপক্ষে ভালো কিছু করার চেষ্টা করবো।’

ইনজুরিতে থাকা মোরসালিন সম্পর্কে কোচ বলেছেন, ‘এখনো বলতে পারছি না তাকে সৌদিতে নিতে পারবো কিনা। তবে তাকে নেওয়াটা কঠিনই হবে।’

প্রাথমিক দল বেশি বড় হবে না উল্লেখ করে কোচ বলেছেন, ‘আমার প্রাথমিক তালিকা হবে ২৬ থেকে ২৮ জনের মধ্যে। আগামী শুক্র ও শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের ম্যাচ আছে। এই রাউন্ড দেখেই আমি প্রাথমিক দলের তালিকা চূড়ান্ত করবো।’

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add