for Add

জামালের বোলিং নৈপুন্যে তৃতীয়স্থানে উঠলো কুমিল্লা

পাকিস্তানী পেসার আমির জামালের বোলিং নৈপুন্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে উঠলো বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বাসস।

আজ নিজেদের ষষ্ঠ ম্যাচে কুমিল্লা ৩৪ রানে হারিয়েছে খুলনা টাইগার্সকে। টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ২৩ রানে ৫ উইকেট নেন জামাল।

৬ ম্যাচে ৪ জয় ও ২ হারে ৮ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের তৃতীয়স্থানে উঠলো কুমিল্লা। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে চতুর্থস্থানে নেমে গেল খুলনা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫৭ বলে ৬৯ রানের সূচনা পায় কুমিল্লা। খুলনার বোলারদের উপর চড়াও ছিলেন লিটন দাস। ২টি চার ও ৪টি ছক্কায় ৩০ বলে ৪৫ রান করে স্পিনার নাসুম আহমেদের বলে বোল্ড হন লিটন।

লিটনের পর আরেক ওপেনার পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানকে ২১ রানে শিকার করেন নাসুম।

৭০ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ের পর কুমিল্লার মিডল অর্ডারে ইংল্যান্ডের উইল জ্যাকস ২২, তাওহিদ হৃদয় ১৬ ও খুশদিল শাহ ৪ রানে আউট হন।

শেষ দিকে ১২ বলে ৩০ রানের জুটি গড়ে কুমিল্লাকে ৭ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ এনে দেন জাকের আলি ও মাহিদুল ইসলাম অঙ্কন। ১টি করে চার-ছক্কায় অঙ্কন ৫ বলে ১০ এবং ২টি চার ও ১টি ছক্কায় ৮ বলে অপরাজিত ১৮ রান করেন জাকের।

খুলনার নাসুম ও পাকিস্তানী ফাহিম আশরাফ ২টি করে উইকেট নেন।

১৫০ রানের টার্গেটে খেলতে নেমে মারমুখী মেজাজে শুরু করেছিলেন খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়। ইনিংসের প্রথম ১১ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ১৯ রান তুলেন তিনি। দ্বিতীয় ওভারের শেষ বলে স্পিনার আলিস ইসলামের শিকার হন ১২ বলে ১৯ রান করা বিজয়।

অধিনায়ক ফেরার পর নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারাতে থাকে খুলনা। ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে তারা।

পরের দিকে জামালের বোলিং তোপে ৭ বল বাকী থাকতে ১১৫ রানে অলআউট হয় খুলনা। ৪ ওভারে ২৩ রানে ৫ উইকেট নেন জামাল।খুলনার পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম।

সংক্ষিপ্ত স্কোর
কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ১৪৯/৭, ২০ ওভার (লিটন ৪৫, জ্যাকস ২২, নাসুম ২/২১)।
খুলনা টাইগার্স : ১১৫/১০, ১৮.৫ ওভার (ওয়াসিম ২৩, নাহিদুল ২১, জামাল ৫/২৩)।
ফল : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৩৪ রানে জয়ী।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add