for Add

রোনালদোর বিরল কিছু রেকর্ড

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে আধুনিক ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদো একটি অনন্য নাম। পর্তুগীজ এই সুপারস্টার খেলোয়াড়ী জীবনে দারুণ সফল সময় কাটিয়ে এখন শেষের অপেক্ষায় রয়েছেন।

দীর্ঘদিন নিজেকে একই অবস্থানে ধরে রাখা তার কঠোর পরিশ্রমের কারণেই সম্ভব হয়েছে। দুই দশকের লম্বা ক্যারিয়ারে এভাবে নিজেকে শীর্ষ পর্যায়ে রাখা মোটেই সহজ কাজ নয়। এর মধ্যে তো বেশ কিছু রেকর্ডও রয়েছে যা কারো পক্ষে ভাঙ্গা প্রায় অসম্ভব। এমন কিছু রেকর্ড তার ঝুলিতে রয়েছে যা স্পর্শ করাই দুরের ব্যাপার, ভাঙ্গার তো প্রশ্নই আসেনা।

এ মাসেই ৩৯ বছরে পা দেয়া রোনালদোর এমন কিছু রেকর্ডের দিকে নজর দেয়া যাক। যা হয়তো কখনই কারো পক্ষে স্পর্শ করা সম্ভব নয়।

১. একমাত্র খেলোয়াড় হিসেবে টানা ছয় মৌসুমে ৫০’র অধিক গোল করা : এখন পর্যন্ত একমাত্র খেলোয়াড় হিসেবে রোনালদো টানা ছয় মৌসুমে ৫০’রও বেশি গোল করার কৃতিত্ব দেখিয়েছেন। রিয়াল মাদ্রিদের ক্যারিয়ারে ২০১০-২০১৬ সালের তিনি এই কৃতিত্ব অর্জন করেন।

২. সর্বাধিকবার ইউরোপীয়ান গোল্ডেন বুট অ্যাওয়ার্ড : তার গোল করার দক্ষতা কখনই চোখ এড়িয়ে যায়নি। এ কারণে ইউরোপে সর্বাধিকবার গোল্ডেন বুট অ্যাওয়ার্ডও তিনি জয় করেছেন। চারবার এই পুরস্কার জয়ের অর্জন তার রয়েছে। এর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন প্রথম অ্যাওয়ার্ডটি জয় করেছিলেন।

৩. দুটি ভিন্ন ক্লাবের হয়ে একমাত্র খেলোয়াড় হিসেবে সবগুলো শিরোপা জয় : দুটি ভিন্ন ক্লাবের হয়ে সম্ভাব্য সবগুলো শিরোপা জয়ের বিরল কৃতিত্ব রয়েছে রোনালদোর। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের হয়ে রোনালদো ঘরোয়া লিগ, ঘরোয়া ট্রফি, ঘরোয়া সুপার কাপ, চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপের শিরোপা জয় করেছেন।

৪. সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলা পুরুষ ফুটবলার : আন্তর্জাতিক ফুটবলে পুরুষ খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন রোনালদো। পর্তুগালের এই তারকা ফরোয়ার্ড আন্তর্জাতিক ক্যারিয়ারে এ পর্যন্ত খেলেছেন ২০৫টি ম্যাচ যা কুয়েতি লিজেন্ড বাদের আল-মুতাওয়ার থেকে ১১ ম্যাচ বেশি। এই সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

৫. একমাত্র খেলোয়াড় হিসেবে পাঁচটি বিশ্বকাপে গোলের কৃতিত্ব : পাঁচবারের ব্যালন-ডি অর বিজয়ী রোনালদো একমাত্র খেলোয়াড় হিসেবে পাঁচটি বিশ্বকাপেই গোল করার কৃতিত্ব দেখিয়েছেন। লিওনেল মেসির সাথে ইতিহাসে মাত্র পাঁচজন খেলোয়াড়ের একজন হিসেবে রোনালদো পাঁচটি বিশ্বকাপ খেলার সৌভাগ্য অর্জন করেছেন।

৬. চ্যাম্পিয়ন্স লিগে সর্বাধিক গোল : ইউরোপীয়ান ক্যারিয়ারে চ্যাম্পিয়ন্স লিগে সর্বাধিক ১৪১টি গোল করেছেন রোনালদো। মেসির দেয়া ১২৯ গোলের থেকে যা ১২ গোল বেশি।

৭. একমাত্র খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ছয়টি ম্যাচেই গোলের রেকর্ড : আল নাসরের এই সুপারস্টাকে একটি সুনির্দিষ্ট কারণের জন্য মি. চ্যাম্পিয়ন্স লিগ হিসেবে অভিহিত করা হয়। ইউরোপীয়ান সর্বোচ্চ আসরে তার সাথে আসলে কারো কৃতিত্বই মানায় না। একমাত্র খেলোয়াড় হিসেবে একটি একক মৌসুমে গ্রুপ পর্বের ছয়টি ম্যাচেই গোলের কৃতিত্ব তার রয়েছে। আর সেটা শুধু একবার নয়, দুইবার (২০১৭/১৮ ও ২০২১/২২) তিনি এই কৃতিত্ব দেখিয়েছেন।

৮. সর্বাধিক আন্তর্জাতিক গোল : আন্তর্জাতিক ক্যারিয়ারে সর্বাধিক ১২৮ গোল করার রেকর্ড অর্জন করেছেন রোনালদো। চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির তুলনায় যা ২৯ গোল বেশি।বাসস।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add