for Add

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

সিন অ্যাবটের অলরাউন্ড নৈপুণ্যে এক ম্যাচ হাতে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করলো স্বাগতিক অস্ট্রেলিয়া। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ৮৩ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। আট নম্বরে ব্যাট হাতে ৬৮ রানের পর বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন অ্যাবট। মেলবোর্নে প্রথম ওয়ানডে ৮ উইকেটে জিতেছিলো অস্ট্রেলিয়া। এর ফলে  ২৯ বছর ধরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে না পারার আক্ষেপটা আরও দীর্ঘায়িত হলো ওয়েস্ট ইন্ডিজের।

সিডনিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ রানে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। দুই ওপেনার অভিষিক্ত ওপেনার জেক ফ্রেজার ম্যাকগার্ককে ১০ ও জশ ইংলিশকে ৯ রানে শিকার করেন পেসার আলজারি জোসেফ। চার নম্বরে নামা অধিনায়ক স্টিভেন স্মিথকে ৫ রানে বিদায় দেন পেসার ম্যাথু ফোর্ড।

বড় ইনিংস খেলার আভাস দিয়ে ক্যামেরুন গ্রিন ৩৩, মার্নাস লাবুশেন ২৬, ম্যাথু শর্ট ৪১ ও অ্যারন হার্ডি ২৬ রানে আউট হন। এতে ১৬৭ রানে সপ্তম উইকেট হারিয়ে ২শর নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে অস্ট্রেলিয়া।

তবে অষ্টম উইকেটে অভিষিক্ত উইল সাদারল্যান্ডের সাথে ৬৫ বলে ৫৭ এবং নবম উইকেটে এডাম জাম্পাকে নিয়ে ১৭ বলে ২৭ রান যোগ করে অস্ট্রেলিয়াকে লড়াকু পুঁিজ এনে দেন অ্যাবট। ৯ উইকেটে ২৫৮ রানের সংগ্রহ পায় অসিরা। ওয়ানডে ক্যারিয়ারের ২০তম ম্যাচে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি করা অ্যাবট ৬৩ বলে ১টি চার ও ৪টি ছক্কায় ৬৯ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুদাকেশ মোতি ২৮ রানে ৩ উইকেট নেন।

জবাব দিতে নেমে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজও। টপ অর্ডারে  ব্যর্থতার পর মিডল অর্ডারে লড়াই করার চেষ্টা করেন তিন ব্যাটার- অধিনায়ক শাই হোপ, কেসি কার্টি ও রোস্টন চেজ। কিন্তু কেউই বড় ইনিংস খেলতে পারেননি। হোপ ২৯, কার্টি ৪০ ও চেজ ২৫ রান করেন।

লোয়ার-অর্ডারের ব্যাটাররাও ব্যর্থ হলে ৩৯ বল বাকী রেখে ১৭৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।
অস্ট্রেলিয়ার পক্ষে জশ হ্যাজেলউড ও অ্যাবট ৩টি করে এবং সাদারল্যান্ড ২টি উইকেট নেন।
২-০ ব্যবধানে এগিয়ে আগামী ৬ ফেব্রুয়ারি ক্যানবেরাতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের মিশনে নামবে অস্ট্রেলিয়া।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add