for Add

নেপালকে হারিয়ে শুরু বাংলাদেশের মেয়েদের

নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ নিয়ে সতর্ক ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের প্রধান কোচ সাইফুল বারী টিটু। ২০২১ সালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলেও একমাত্র নেপালকে হারাতে পারেনি। গোলশূন্য ড্র করে পয়েন্ট হারিয়েছিল।

নেপালের এই বয়সভিত্তিক দলটির কোনো ম্যাচভিডিও দেখতে পারেননি কোচ। এক কথা অচেনা এক নেপালের বিপক্ষেই খেলতে নেমেছিল বাংলাদেশ।

টুর্নামেন্টের প্রথম ম্যাচটা তাই জেতাটা গুরুত্বপূর্ণ ছিল স্বাগতিক দলের। বর্তমান চ্যাম্পিয়নরা সে কাজটি সহজেই করতে পেরেছে। শুক্রবার রাতে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ ৩-১ গোলে হারিয়েছে নেপালকে।

বাংলাদেশের জয়টা আরো বড়ও হতে পারতো। সুযোগ মিস হয়েছে, মিস হয়েছে পেনাল্টিও। তারপরও একটা সহজ জয়ে শুরু অবশ্যই কোচের স্বস্তি এনে দিয়েছে। ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে এ জয়টা জরুরীই ছিল আফঈদা-সাগরিকাদের।

বিকেলে ভারত ও ভুটানের ম্যাচটি ছিল একপেশে। ভারতের কাছে পাত্তাই পায়নি ভুটান। ১০ গোল খেয়ে মাঠ ছেড়েছেন ভুটানের মেয়েরা। তবে বাংলাদেশ জিতলেও নেপাল লড়াই করেছে সাধ্যমতো। দুই গোলে পিছিয়ে পড়ে এক পর্যায়ে ব্যবধান কমিয়ে ১-২ করেছিল। বাংলাদেশ ৩-১ গোলে এগিয়ে যাওয়ার পরই নেপালি মেয়েরা ম্যাচ থেকে ছিটকে পড়ে।

গোটা তিনেক সুযোগ হাতছাড়া হওয়ার পর বাংলাদেশ গোলের খাতা খোলে ৪০ মিনিটে। নেপালের গোলরক্ষক গোলকিক নিলে বল চলে যায় স্বপ্নার কাছে। স্বপ্না হেডে বল নামিয়ে দিলে সেটা ধরে বক্সে ঢুকে পড়েন সাগরিকা। সাগরিকাকে রোখার চেষ্টা করেও ব্যর্থ হন নেপালের দুই ডিফেন্ডার। সামনে এগিয়ে এসেও আটকাতে পারেনি নেপালের গোলরক্ষক। সাগরিকা সহজেই গোল করলে উল্লাস ছড়িয়ে পড়ে গ্যালারিতে।সূত্র: জাগোনিউজ

দুই মিনিট পর আবার গোল বাংলাদেশের। এবার নেপালের জালে বল পাঠান মুনকি। ইতির বাড়ানো বল পেয়ে যান বক্সের ভেতরে থাকা মুনকি। ভুল করেননি তিনি। আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল পাঠিয়ে দেন জালে। ব্যবধান ৩-০ করে বিরতি যেতে পারতো বাংলাদেশ। প্রথমার্ধের বাড়িয়ে দেওয়া সময়ে পেনাল্টি পায় সাইফুল বারী টিটুর দল।

সাগরিকা বল নিয়ে বক্সে ঢুকলে তাকে ফেলে দেন নেপালের সিমরান রাই। অধিনায়ক আফঈদার শট পোস্টে লেগে ফিরে আসে। সাগরিকার নেয়া ফিরতি শট গোলরক্ষক সুজাতা তামাং ঝাঁপিয়ে পড়ে রুখে দেন।

৫৩ মিনিটে ব্যবধান কমায় নেপাল। নেপালের অধিনায়ক সারাহ্ বজ্রছায়ার লব ধরে বক্সের ভেতরে ঢুকে পড়েন শুকরিয়া মিয়া। বাংলাদেশ গোলরক্ষক স্বর্ণা বাধাদিতে এগিয়ে এসেও ব্যর্থ হন। ৫৭ মিনিটে আকলিমা দ্বিতীয় গোল করে বাংলাদেশ শিবির স্বস্তি এনে দেন সাগরিকা। ইতির পাস থেকে ব্যবধান ৩-১ করেন।

শেষ দিকে সাাাগরিকা ভালো একটা সুযোগ তৈরি করেছিলেন। বাম দিক দিয়ে তিনি ঢুকে নিজে চেষ্টা করেছিলেন গোল করার। বল চলে যায় নেপালের গোলরক্ষের হাতে।

বাংলাদেশ দল : স্বর্ণা রানী মন্ডল, আফঈদা খন্দকার, জয়নব বিবি রিতা, সুরমা জান্নাত, মুনকি আক্তার (নবিরন খাতুন) , স্বপ্না রানী, মোসাম্মৎ সাগরিকা, পূজা দাস (ঐশি) , উমেহলা মারমা (তৃষ্ণা রানী)(রুমা আক্তার), ইতি খাতুন, বন্যা খাতুন।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add