for Add

মিথুন-এনগারাভার নৈপুন্যে প্রথম জয় সিলেটের

ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ মিথুনের হাফ-সেঞ্চুরি ও জিম্বাবুয়ের পেসার রিচার্ড এনগারাভার বোলিং নৈপুন্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দশম আসরে প্রথম জয়ের স্বাদ পেল সিলেট স্ট্রাইকার্স। টুর্নামেন্টে প্রথম পাঁচ ম্যাচ হারের পর আজ নিজেদের ষষ্ঠ ম্যাচে সিলেট ১৫ রানে হারিয়েছে দুর্দান্ত ঢাকাকে। নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অনুপস্থিতিতে নেতৃত্ব পাওয়া মিথুন ৫৯ রান এবং এনগারাভা ৪ উইকেট নেন।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ঢাকার পেসার শরিফুল ইসলামের বোলিং তোপের মুখে পড়ে ১৩ রানেই  ৩ উইকেট হারায় সিলেট। নাজমুল হোসেন শান্ত ৩, শামসুর রহমান ও জাকির হাসান খালি হতে শরিফুলের বলে বোল্ড হন।বাসস

শুরুতেই চাপে পড়া সিলেটকে লড়াইয়ে ফেরান ইংল্যান্ডের সামিত প্যাটেল ও মিথুন। চতুর্থ উইকেটে ৪৯ বলে ৫৭ রান যোগ করেন দু’জনে। ১২তম ওভারে প্যাটেলকে (৩২)  থামিয়ে ঢাকাকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার আরাফাত সানি।
প্যাটেলের আউটের পর দুই বিদেশী জিম্বাবুয়ের রায়ান বার্ল ১ ও আয়ারল্যান্ডের বেনি হাওয়েল ১১ রানে বিদায় নেন। সপ্তম উইকেটে আরিফুল হককে নিয়ে ১৩ বলে ২৭ রান যোগ করেন মিথুন।

আরিফুল ৩টি ছক্কায় ৯ বলে ২১ রানে থামলেও, ইনিংসের শেষ ওভারে আউট হন ৩৬ বলে টি-টোয়েন্টিতে ১৭তম হাফ-সেঞ্চুরি করা মিথুন।

একবার জীবন পাওয়া মিথুনের ৪টি চার ও ৩টি ছক্কায় গড়া ৪৬ বলে ৫৯ রানের সুবাদে ৮ উইকেটে ১৪২ রানের সংগ্রহ পায় সিলেট। ৪ ওভারে ২৪ রানে ৪ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং করেন ঢাকার শরিফুল।

১৪৩ রানের টার্গেটে খেলতে নামা ঢাকার দুই ওপেনার পাকিস্তানের সাইম আইয়ুব ১৩ ও মোহাম্মদ নাইম ২ রানে শিকার হন  এনগারাভার।

তৃতীয় উইকেটে ২৮ বলে ৩১ রানের জুটি গড়ে ঢাকার চাপ কমান সাইফ হাসান ও অস্ট্রেলিয়ার অ্যালেক্স রস। পরপর দুই ওভারে সাইফ ১৭ ও রস ২০ রানে ফিরেন।

৫২ রানে ৪ উইকেট পতনের পর ঢাকার পরের দিকের ব্যাটারদের দাঁড়াতে দেয়নি রেজাউর রহমান, নাইম হাসান ও এনগারাভা। শেষ পর্যন্ত  ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রানে ঢাকার ইনিংস শেষ হয়।  এতে  পাঁচ ম্যাচে চতুর্থ হারের স্বাদ পায় রাজধানীর দলটি। শেষ দিকে ১১ বলে ২৭ রান করে ঢাকার হারের ব্যবধান কমান তাসকিন আহমেদ।
৪ ওভারে ৩০ রানে ৪ উইকেট নিয়ে টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিং করেন ম্যাচ সেরা নির্বাচিত হওয়া  এনগারাভা। এছাড়া রেজাউর ২টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
সিলেট স্ট্রাইকার্স : ১৪২/৮, ২০ ওভার (মিঠুন ৫৯, প্যাটেল ৩২, শরিফুল ৪/২৪)।
দুর্দান্ত ঢাকা : ১২৭/৯, ২০ ওভার (তাসকিন ২৭*, রস ২০, এনগারাভা ৪/৩০)।
ফল : সিলেট স্ট্রাইকার্স ১৫ রানে জয়ী।
 

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add