for Add
নিজস্ব প্রতিবেদক : ২৯ জানুয়ারি ২০২৪, সোমবার, ১৭:৪৫:৩৫

প্রিমিয়ার হকি লিগের খেলোয়াড়দের দলবদল কার্যক্রম শুরু হবে ৩১ জানুয়ারি। চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে খেলোয়াড় দলবদলের প্রথম ধাপের টোকেন প্রদান শুরু হয়েছে কয়েকদিন আগেই। খেলোয়াড়দের টোকেন সংগ্রহের মধ্য দিয়েই আসলে জমে গেছে দলবদল। এরই মধ্যে বেশ কয়েকজন তারকা খেলোয়াড় টোকেন তুলে ক্লাব কর্মকর্তাদের হাতে জমা দিয়েছেন।
সে ধারাবাহিকতায় আজ (রোববার) বর্তমান সময়ের অন্যতম বড় তারকা ডিফেন্ডার আশরাফুল ইসলাম মোহামেডান ছেড়ে টোকেন জমা দিয়েছেন আবাহনী ক্লাবের হকি কর্মকর্তা জাকি আহমেদ রিপনের হাতে।
প্রায় আড়াই বছর পর হতে যাচ্ছে হকির দলবদল। খেলোয়াড়রা এ শুভক্ষণের অপেক্ষায় ছিলেন। ক্লাব থেকে পারিশ্রমিক যা পাচ্ছেন তাতেই খুশি তারা। টোকেন প্রদানের এই কয়দিনে আবাহনী ঘর গুছিয়ে নিয়েছে।
আকাশি-নীলরা নিয়েছে একঝাঁক শীর্ষ খেলোয়াড়। সেই তালিকায় সবচেয়ে বড় নাম যোগ হলো জাতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার ও দেশসেরা পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আশরাফুল ইসলাম। ২০২২ সালে হওয়া প্রথম ফ্র্যাঞ্চাইজি হকি লিগে তার গোল ছিল স্থানীয় খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ১২টি।
For add
For add
For add
For add
for Add