for Add

আবিস্কা-ক্যাম্ফার নৈপুণ্যে তৃতীয় জয় চট্টগ্রামের

শ্রীলংকান আবিস্কা ফার্নান্দোর বিধ্বংসী ব্যাটিং ও আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফারের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে তৃতীয় জয়ের স্বাদ পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নিজেদের চতুর্থ ম্যাচে চট্টগ্রাম ১০ রানে হারিয়েছে তামিম-মুশফিক-মাহমুদুল্লাহর ফরচুন বরিশালকে। আবিস্কা ৫০ বলে অপরাজিত ৯১ রান করেন। ব্যাট হাতে ৯ বলে অনবদ্য ২৯ রানের পর বল হাতে ২০ রানে ৪ উইকেট ও তিনটি দারুন ক্যাচ নেন ক্যাম্ফার। জয় দিয়ে আসর শুরুর পর এই নিয়ে  টানা তিন ম্যাচ হারলো বরিশাল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় চট্টগ্রাম। বরিশালের স্পিনার তাইজুল ইসলামের বলে পরপর তিনটি চার মেরে ৫ বলে ১২ রান নিয়ে সাজঘরে ফিরেন ওপেনার তানজিদ হাসান।

তিন নম্বরে নামা উইকেটরক্ষক ইমরানুজ্জামানকে ৪ রানের বেশি করতে দেননি তাইজুল। ২১ রানে ২ উইকেট পতনের পর চট্টগ্রামের হাল ধরেন আরেক ওপেনার আবিস্কা ও শাহাদাত হোসেন। ৫৫ বলে ৭০ রান যোগ হবার পর জুটি ভাঙেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার ইয়ানিক কারিয়া। ২টি চার ও ১টি ছক্কায় ২৯ বলে ৩১ রান করে ফিরেন শাহাদাত।

অন্যপ্রান্তে ৪০ বলে টি-টোয়েন্টিতে ২০তম হাফ-সেঞ্চুরির পর ঝড় তুলেন আবিস্কা। পরের ১০ বল খেলে ৪১ রান নেন তিনি। শেষ পর্যন্ত ৫টি চার ও ৭টি ছক্কায় ৫০ বলে ৯১ রানে অপরাজিত থাকেন আবিস্কা। শেষ দিকে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফারের ৯ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ২৯ রানের সুবাদে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৩ রানের বড় সংগ্রহ পায় চট্টগ্রাম। এবারের বিপিএলে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আবিঙ্কা-ক্যাম্ফার ঝড়ে শেষ ৫ ওভারে ৮৪ রান পায় চট্টগ্রাম। বরিশালের তাইজুল ২৬ রানে ২ উইকেট নেন।

১৯৪ রানের বড় টার্গেট খেলতে নেমে বরিশালকে ঝড়ো শুরু এনে দেন ওপেনার পাকিস্তানের আহমেদ শেহজাদ। এতে পাওয়ার প্লেতে ৬০ রান পায় বরিশাল। ১৭ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৩৯ রান করে পেসার ওমানের  বিলাল খানের শিকার হন শেহজাদ।

দ্বিতীয় উইকেটে ২৯ বলে ৩৬ রানের জুটি গড়েন তামিম ও সৌম্য সরকার। ১১তম ওভারে প্রথমবারের মত আক্রমনে এসে নিজের প্রথম দুই ওভারে বরিশালের ৪ উইকেট তুলে নেন ক্যাম্ফার। তামিম (৩৩), সৌম্যকে (১৭) মাহমুদুল্লাহ রিয়াদকে (৩) ও কারিয়াকে (৪) শিকার করেন ক্যাম্ফার। ১০ রানে ৪ উইকেট পতনে, দলীয় ১০১ রানে পঞ্চম ব্যাটারকে হারায় বরিশাল।বাসস
ষষ্ঠ উইকেটে ২৯ বলে ৫১ রান তুলে বরিশালকে লড়াইয়ে ফেরান মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ। ১৮ ও ১৯তম ওভারে মিরাজ-মুশফিক বিদায় নিলে, জয়ের স্বপ্ন ভঙ হয় বরিশালের। ২০ ওভারে ৭ উইকেটে ১৮৩ রান পর্যন্ত যেতে সক্ষম হয়  বরিশাল। মিরাজ ১৬ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৫ ও মুশফিক ২২ বলে ২৩ রান করেন।

ম্যাচ সেরা নির্বাচিত হওয়া  চট্টগ্রামের ক্যাম্ফার ২০ রানে ৪ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১৯৩/৪, ২০ ওভার (আবিঙ্কা ৯১*,শাহাদাত ৩১, তাইজুল ২/২৬)।
ফরচুন বরিশাল : ১৮৩/৭, ২০ ওভার (শেহজাদ ৩৯, মিরাজ ৩৫, ক্যাম্ফার ৪/২০)।
ফল : চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১০ রানে জয়ী।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add