for Add

দুই ভাইয়ের গোলে বার্সেলোনার বিদায়

দুই ভাই ইনাকি ও নিকো উইলিয়ামসের অতিরিক্ত সময়ের দুই গোলে বার্সেলোনাকে ৪-২ গোলের ব্যবধানে পরাজিত করে কোপা ডেল রে’র সেমিফাইনাল নিশ্চিত করেছে অ্যাথলেটিক বিলবাও। ক্লাবকে সহযোগিতা করতে আফ্রিকান নেশন্স কাপ থেকে উড়ে এসে কাল মাঠে নেমেছিলেন ইনাকি উইলিয়ামস।

ঘানার এই ফরোয়ার্ড সোমবারও ঘানার হয়ে খেলেছেন। এরপর স্প্যানিশ চ্যাম্পিয়নদের মোকাবেলায় বিলবাওতে এসে যোগ দেন। এই পরাজয়ে বার্সা কোচ জাভি হার্নান্দেজের উপর চাপ আরো বাড়লো।

ঘরের মাঠে প্রথম মিনিটেই গোরকা গুরুজেতার গোলে এগিয়ে গিয়েছিল বিলবাও। কিন্তু রবার্ট লিওয়ানদোস্কি ও ১৬ বছর বয়সী উঠতি তারকা লামিন ইয়ামালের গোলে ২-১ ব্যবধানের লিড নেয় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধের শুরুতে ওইহান সানশের গোলে সমতায় ফিরে অ্যাথলেটিক বিলবাও। ফলাফল নির্ধারণে অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়।

বদলী খেলোয়াড় ইনাকি উইলিয়ামস প্রথমে স্বাগতিকদের এগিয়ে দেন। এরপর তার ভাই নিকো উইলিয়ামস দারুণ এক গোলে বিলবাওয়ের জয় নিশ্চিত করেন। লড়াকু পারফরম্যান্স সত্বেও এই পরাজয়ে কোনভাবেই মেনে নিতে পারছে না বার্সা। জাভি স্বীকার করেছেন ম্যাচে মনোযোগের অভাব ছিল, ব্যক্তিগত কিছু ভুল ছিল। যে ভুলগুলো কমিয়ে আনার চেস্টা করা হয়নি।

জাভি আরো জানিয়েছেন পরাজয় সত্বেও তিনি শান্ত আছেন এবং এখনো বার্সেলোনাকে নিয়ে তিনি আশাবাদী, ‘আমরা এখন লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে মনোনিবেশ করবো। এখনো দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রফি আমাদের সামনে টিকে আছে। আজ আমরা যেভাবে খেলেছি সেই ধরনের লড়াই আমরা করতে চাই।’

সম্প্রতি স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে বিধ্বস্ত হবার পর জাভি স্বীকার করেছিলেন এবারের মৌসুমে শিরোপার প্রয়োজন আছে বার্সেলোনার। লা লিগায় শীর্ষে থাকা জিরোনার থেকে আট পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে থাকা রেকর্ড ৩১ বারের কোপা ডেল রে চ্যাম্পিয়ন কাতালান চ্যাম্পিয়নরা আরো একবার এই টুর্ণামেন্টে হোঁচট খেলো। ২০২০-২১ মৌসুমে সর্বশেষ তারা শিরোপা জিতেছিল।

সাবেক বার্সা কোচ আর্নেস্টো ভালভার্দে ও ২৩ বারের চ্যাম্পিয়ন বিলবাও কাল উইলিয়াম ভাতৃদ্বয়ের উজ্জীবিত পারফরম্যান্সে দারুণ ম্যাচ উপহার দিয়েছে। সান মামেসে মাত্র ৩৬ সেকেন্ডের মধ্যে বার্সেলোনার আগোছালো রক্ষণভাগকে পাশ কাটিয়ে বিলবাওকে এগিয়ে দেন গুরুজেতা।

এবারের মৌসুমে ম্যাচের শুরুতেই গোল হজম করা একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে বার্সেলোনার। যদিও জাভির দল দারুণভাবে ম্যাচে ফিরে এসেছিল। ডিফেন্ডার আলেহান্দ্রো বালডে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ২৩ মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন। তিন মিনিট পর লিওয়ানদোস্কি বার্সেলোনাকে সমতায় ফেরান।

৩২ মিনিটে কোনাকুনি শটে ইয়ামালের জোড়ালো শটে এগিয়ে যায় বার্সা। বিরতির ঠিক আগে ফেরান তোরেসের শট কোনমতে কর্ণারের মাধ্যমে রক্ষা করেন অ্যাথলেটিক গোলরক্ষক জুলেন আজিরেবালা।

বিরতির পর ম্যাচ শুরুর সাথে সাথে সানশের হেডে সমতায় ফিরে অ্যাথলেটিক। গুরুজেতা অ্যাথলেটিককে প্রায় এগিয়েই দিয়েছিলেন। কিন্ত তার হেড গোলের ঠিকানা খুঁজে পায়নি। আফ্রিকান নেশন্স কাপ ছেড়ে আইভরি কোস্ট থেকে উড়ে আসা ইনাকি উইলিয়ামসের গোলে প্রথম অতিরিক্ত সময়ে স্টপেজ টাইমে এগিয়ে যায় অ্যাথলেটিক। এরপর নিকোর শেষ মুহূর্তের গোলে স্বাগতিকদের দারুণ জয় নিশ্চিত হয়।

এর আগে দিনের শুরুতে আরেক কোয়ার্টার ফাইনালে রিয়াল মায়োর্কা ৩-২ গোলে লা লিগার লিডার জিরোনাকে পরাজিত করে শেষ চার নিশ্চিত করেছে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add