for Add

নাহিদের বোলিং নৈপুন্যে জয় দিয়ে বিপিএল শুরু খুলনার

স্পিনার নাহিদুল ইসলামের বোলিং নৈপুন্যে জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দশম আসর শুরু করলো খুলনা টাইগার্স। আজ নিজেদের প্রথম ম্যাচে খুলনা ৪ উইকেটে হারিয়েছে চট্টগ্রামকে। ৪ ওভারে ১২ রানে ৪ উইকেট নেন নাহিদুল। প্রথম ম্যাচে জয় পেলেও, নিজেদের দ্বিতীয় ম্যাচে হারতে হলো চট্টগ্রামকে।বাসস

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়। বল হাতে নিয়ে ৩২ রানে চট্টগ্রামের তিন উইকেট তুলে নেন খুলনার নাহিদ। শ্রীলংকার আবিস্কা ফার্নান্দোকে ৮, তানজিদ হাসানকে ১৯ ও ইমরানুজ্জামানকে খালি হাতে বিদায় করেন নাহিদ।
পাওয়ার প্লেতে ৩ উইকেট হারানোর পর জুটি গড়ার চেষ্টা করেন গতকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ জয়ী ৬৮ বলে অবিচ্ছিন্ন ১২১ রান যোগ করা শাহাদাত হোসেন ও আফগানিস্তানের নজিবুল্লাহ জাদরান। কিন্তু এবার ২২ রান যোগ হবার পর স্পিনার নাসুম আহমেদের শিকার হন ৬ রান করা শাহাদাত।

নজিবুল্লাজকে (২৪ ) নিজের চতুর্থ শিকার বানান নাহিদ। এতে ৬৪ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে চট্টগ্রাম। সেই চাপ কাটিয়ে উঠতে না পারলেও শেষ দিকে শহিদুল ইসলামের ব্যাটিং দৃঢ়তায় সব উইকেট হারিয়ে এক বল বাকি থাকতে ১২১ রান পর্যন্ত যেতে পারে গতকাল সিলেটের বিপক্ষে ১৭৮ রানের টার্গেট তাড়া করে জয় পাওয়া চট্টগ্রাম।

৪টি চার ও ১টি ছক্কায় ৩১ বলে দলের পক্ষে ক্যারিয়ার সেরা সর্বোচ্চ ৪০ রান করেন পেস বোলার শহিদুল।
১২ রানে ৪ উইকেট নিয়ে খুলনার সেরা বোলার নাহিদুল। টি-টোয়েন্টিতে দ্বিতীয়বার ইনিংসে ৪ উইকেট নিলেন তিনি। এছাড়াও পাকিস্তানের ফাহিম আশরাফ ৩টি ও ওয়েস্ট ইন্ডিজের ওশানে থমাস ২ উইকেট নেন।

১২২ রানের টার্গেটে ভালো শুরু পায়নি খুলনা। ৩২ রানে ৩ উইকেট হারায় তারা। চতুর্থ উইকেটে ৫১ বলে ৪৬ রানের জুটি গড়ে খুলনাকে খেলায় ফেরান আফিফ হোসেন ও মাহমুদুল হাসান জয়। আফিফকে ২৬ রানে শিকার করে জুটি ভাঙেন স্পিনার নিহাদুজ্জামান।

এরপর হাবিবুর রহমান সোহান ৩ রানে ফিরলে, ষষ্ঠ উইকেটে ফাহিমকে নিয়ে ২১ বলে ৩০ রান যোগ করে খুলনাকে জয়ের পথে রাখেন জয়। ১৮তম ওভারে শহিদুলের বলে লেগ বিফোর আউট হওয়ার আগে  ১টি করে চার-ছক্কায় ৪৪ বলে ৩৯ রান করেন জয়।

জয় যখন ফিরেন তখন জিততে ১৪ বলে ৮ রান দরকার ছিলো খুলনার। সপ্তম উইকেটে খুলনার জয় নিশ্চিত করেন ফাহিম ও নাহিদুল। ৮ বলে ৩টি চারে ফাহিম ১৫ ও নাহিদুল ২ রানে অপরাজিত থাকেন। চট্টগ্রামের আল আমিন ও শহিদুল ২টি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১২১/১০, ১৯.৫ ওভার (শহিদুল ৪০, নাজিবুল্লাহ ২৪, নাহিদুল ৪/১২)।
খুলনা টাইগার্স : ১২২/৬, ১৮.২ ওভার (জয় ৩৯, আফিফ ২৬, শহিদুল ২/২৬)।
ফল : খুলনা টাইগার্স ৪ উইকেটে জয়ী।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add