for Add

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে কাল বাংলাদেশের বিশ্বকাপ শুরু

শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে আগামীকাল শনিবার দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ যুব ক্রিকেট দল।

২০২০ সালে প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। ফাইনালে ভারতকে হারিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে দেশের হয়ে প্রথম বড় কোন ট্রফি জয়ের স্বাদ নেয় যুবারা। যেখানে এখন পর্যন্ত বৈশ্বিক আসরে বড় কোন ট্রফি জিততে পারেনি সিনিয়র ক্রিকেটাররা।

২০২২ সালে শিরোপা ধরে রাখতে না পারলেও এবার আত্মবিশ্বাসের সাথেই টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশের যুবারা। গেল মাসেই ভারত-শ্রীলংকার মতো শক্তিশালী দলকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপ ট্রফি জয় করায় আত্মবিশ্বাসী বাংলাদেশ যুব দল।

বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার কাছে বৃষ্টি আইনে ১১২ রানে হারলেও দ্বিতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটের জয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বাংলাদেশ।

বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার আগে নির্বাচক হান্নান সরকার বলেন, ‘আমাদের মূল লক্ষ্য শিরোপা পুনরুদ্ধার করা। প্রথমে আমরা সেমিফাইনাল নিশ্চিত করতে চাই। এরপর নকআউটের ম্যাচ জিততে পারলে, ফাইনাল খেলা নিশ্চিত হবে। দু’টি জয় আমাদের চ্যাম্পিয়ন করবে। চ্যাম্পিয়ন হওয়াই সবসময় মূল লক্ষ্য।’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল : মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক) আশিকুর রহমান শিবলি, জিসান আলম, মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, রোহানাত দৌল্লাহ বর্ষণ, ইকবাল হোসেন ইমন, ওয়াসি সিদ্দিক ও মারুফ মৃধা।
স্ট্যান্ড বাই : নাঈম আহমেদ, রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ, একান্ত শেখ।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add