for Add

মারিও জাগালো আর নেই

বিশ্ব ফুটবলে ‘বুড়ো নেকড়ে’ খ্যাত ব্রাজিলিয়ান কিংবদন্তী মারিও জাগালো আর নেই। ৯২ বছর বয়সে শুক্রবার তিনি মৃত্যুবরণ করেছেন। কিংবদন্তী এই ফুটবলারের মৃত্যুতে পুরো ফুটবল বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া।

জাগালো একমাত্র ব্যক্তি যিনি কোচ ও খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জয়ের কৃতিত্ব দেখিয়েছেন। বিশ্ব ফুটবলে ব্রাজিলের যে পরাশক্তি হিসেবে উত্থান তার পিছনে জাগালোর অনেকটাই অবদান রয়েছে। ১৯৫৮ সালে বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের একমাত্র সদস্য হিসেবে বেঁচে ছিলেন জাগালো। এই শিরোপার মাধ্যমে আট বছর আগে মারাকানা স্টেডিয়ামে উরুগুয়ের কাছে পরাজয়ের হতাশা অনেকটাই ভুলে গিয়েছিল ব্রাজিল। উরুগুয়ের কাছে ঐ পরাজয় জাতীয় শোকে পরিণত হয়েছিল। ঐ সময় জাগালো বলেছিলেন, ‘মারাকানায় উরুগুয়ের বিপক্ষে পরাজয় কোনভাবেই মেনে নেয়া যায়না। আমি এই দলের একজন সৈনিক ছিলাম। মানুষের নিস্তব্ধতা, দু:খ, হতাশা আমি কখনোই ভুলবো না।’
এটাই ছিল বিশ্বকাপে সেলেসাওদের প্রথম শিরোপা। এরপর রেকর্ড চারবার শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছে ব্রাজিল।
জাগালোর আরেক কিংবদন্তী সতীর্থ পেলে ২০২২ সালের ডিসেম্বরে মারা গেছেন।

তিনবার ফুটবল বিশ্বকাপ জেতা একজন ফুটবলার যে কতটা অসাধারণ হতে পারেন তা তার কীর্তিই বলে দেয়। যেখানে ফেরেঙ্ক পুসকাস, ইউসেবিও কিংবা ইয়োহান ক্রুইফদের মতো কিংবদন্তীরা একটি বিশ্বকাপ না পাওয়ার হতাশা নিয়ে ফুটবলে নিজেদের এপিটাফ লিখেছেন, সেখানে জাগালোর নামের পাশে থাকা তিনটি বিশ্বকাপ ট্রফিই সাক্ষী দিচ্ছে তার শ্রেষ্ঠত্বের।

৫০’এর দশকে অপেশাদার ফুটবল থেকে যাত্রা শুরু করা জাগালো লেফট উইঙ্গার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তার নেতৃত্বে ব্রাজিল দলে অ্যাটাকিং ফুটবলের ধারা ফিরে আসে। নিজের অনন্য এক কৌশলের সাথে তিনি পুরো দলের মধ্যে বিশেষ এক ছন্দ নিয়ে এসেছিলেন।

ফ্ল্যামেঙ্গো ও বোটাফোগোর হয়ে পাঁচটি রিও ডি জেনিরো প্রাদেশিক চ্যাম্পিয়নশিপ জয় করেছেন। ১৯৫৮ সালে সুইডেন বিশ্বকাপের কিছু আগে মাত্র ২৬ বছর বয়সে জাতীয় দলে তার অভিষেক হয়। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই দলের একজন নির্ভরযোগ্য সদস্য হয়ে উঠেন। জাতীয় দলের হয়ে ৩৭টি ম্যাচ জিতেছেন। সুইডেনের ফাইনালে স্বাগতিকদের ৫-২ গোলে উড়িয়ে দিয়ে ব্রাজিল শিরোপা জয় করে। ১৭ বছর বয়সী পেলেকে দিয়ে শেষ গোলটি করানোর আগে দলের হয়ে চতুর্থ গোলটি করেছিলেন জাগালো।

চার বছর পর সান্তিয়াগোতে চেকোস্লোভাকিয়া বিপক্ষে পিছিয়ে পড়েও ৩-১ গোলে জয়ী হয়ে শিরোপা ধরে রাখে ব্রাজিল। ফাইনালে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন জাগালো।

জাগালো অবশ্য অনেকের কাছে ‘দ্য উলফ’ বা ‘বুড়ো নেকড়ে’ হিসেবেও পরিচিত; যদিও সেটা তার ডাকনাম ‘লোবো’ হওয়ার কারণে। পর্তুগিজ এই শব্দের ইংরেজি অর্থ উলফ বা নেকড়ে। তবে এই ডাকনাম বাদ দিলেও খেলোয়াড় ও কোচ হিসেবে জাগালোর যে অর্জন, নেকড়ের মতো শিকারি প্রবৃত্তি ও বুদ্ধিমত্তা না থাকলে সেটি সম্ভব হতো কি না, অজানা। নিজের এই ডাকনামই হয়তো জাগালোকে আলাদাভাবে জাগিয়ে দিয়েছিল।

১৯৬৪ সালে আন্তর্জাতিক খেলোয়াড়ী জীবন শেষে জাগালো কোচ হিসেবেও ছিলেন শতভাগ সফল। সাবেক ক্লাব বোটাফোগোর হয়ে তার কোচিং ক্যারিয়ার শুরু। তার অধীনে দুটি প্রাদেশিক শিরোপা জয় করে বোটাফোগো।

জাতীয় দল থেকে জাগালোর বিদায়ের পর ১৯৬৬ সালে ব্রাজিল বিশ্বকাপ শিরোপা জিততে পারেনি। সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে জাগালোকে ১৯৭০ বিশ্বকাপ দলের কোচের দায়িত্ব দেয়া হয়। ঐ সময় মাত্র ৩৮ বছর বয়সী জাগালোর সামনে ছিল পেলে, কার্লোস আলবার্তো, জেয়ারজিনহো, রিভেলিনোর মত তারকা সমৃদ্ধ একটি দল। যাদের নিয়ে জাগালো কোচ হিসেবে প্রথম বিশ্বকাপ শিরোপা জয় করেন। ১৯৯৪ সালে বিশ্বকাপ জয়ী দলের কোচ কার্লোস আলবার্তো পেরেইরার সাথে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন জাগালো।বাসস

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add