for Add

জার্সি পরা নিয়ে বিতর্ক, বাতিল হলো ফাইনাল ম্যাচ

চলতি মাসেই রেফারিকে ঘুষি মারার জেরে আলোচনায় এসেছিল তুরস্কের ফুটবল। তখন দেশটির ফুটবলকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছিল ফিফা এবং ঘুষি মারা সেই ক্লাব ম্যানেজারকে আজীবন নিষিদ্ধ করেছিল তুরস্কের আদালত।

এবার সেখানে জার্সি পরা নিয়ে বিতর্ক। এর জেরে বাতিল হয়ে গেলো তুরস্কের সুপার কাপের ফাইনাল ম্যাচ। সৌদি আরবের রাজধানী রিয়াদে আয়োজিত ইস্তাম্বুলভিত্তিক ক্লাব গালাতাসারি ও ফ্যানারবাচির মধ্যকার ম্যাচের আগে অনুশীলনের সময় দুই দলের খেলোয়াড়দের জার্সি নিয়ে বিতর্কে জড়াতে দেখা যায়। পরে আয়োজকদের পক্ষ থেকে খেলা স্থগিত হওয়ার ঘোষণা আসে।

বলা হচ্ছে, আধুনিক তুরস্কের স্থপতি মোস্তফা কামাল আতাতুর্ককে জার্সিতে জড়ানো নিয়েই বিতর্ক শুরু হয়েছে। যদিও এটি নিয়ে তুরস্কের ফুটবল বা দেশটির গণমাধ্যম কোনো মন্তব্য করেনি।

ধর্মনিরপেক্ষ তুরস্কের প্রতিষ্ঠার শতবর্ষ উৎযাপন উপলক্ষে কিং সৌদ ইউনিভার্সিটি মাঠে ম্যাচটির আয়োজন করা হয়েছিল। ম্যাচটি স্থগিত হলেও এটি নিয়ে সৌদি কর্মকর্তারাও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ম্যাচটি পরে কখন আয়োজন করা হবে, সে বিষয়েও কোনো কিছু জানায়নি কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোমমাধ্যম এক্সে ক্লাব দুটি ও তুরস্কের ফুটবল ফেডারেশনের যৌথ বিবৃতিতে জানিয়েছে, যৌথ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ২০২৩ সুপার কাপটি স্থগিত করা হয়েছে। পরবর্তী কোনো তারিখে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আয়োজনে কিছু সমস্যা তৈরি হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনের উঠে এসেছে, ফাইনাল ম্যাচে তুরস্কের জাতীয় সংগীত পরিবেশনের অনুমতি ছিল না। কিন্তু দেশটির ফুটবল ফেডারেশন (টিএফএফ) সেখানে ম্যাচের আগে জাতীয় সংগীত পরিবেশনের সিদ্ধান্ত নেয়।

তবে এটি এমন সময়ে করা হয়েছে, যখন দুই দেশের মধ্যকার সম্পর্ক পুনর্গঠিত হচ্ছে। চলতি বছরের জুলাই মাসে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সৌদি আরব সফরে এসেছিলেন।সূত্র: জাগোনিউজ২৪.কম

এর আগে ২০১৮ সালে তুরস্কের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগি হত্যার ঘটনায় দুই দেশের মধ্যকার সম্পর্কে ফাটল তৈরি হয়েছিল। ২০২১ সালে খাসোগি হত্যার জন্য সৌদি আরবের ক্রাউন প্রিন্সকে দায়ী করেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add